Thursday, September 19, 2019

বঞ্চিত জনতার মুক্তি



                          --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বঞ্চিত রাত, ন্যায্যতার আলো দাও
যে বিচারকেরা অন্ধ নির্বাসনে পাঠাও;
বিচারিক এজলাসে ন্যায়ের আলো জ্বালাও
পক্ষের তুমুল ঘোর থেকে জেগে উঠাও ।

চৌদিকে দূর্নীতির পরিচর্চা পথ ঘাটে
মুক্তির দেশে মুক্তি নিয়ে আজ প্রবল দ্বন্দ্ব ।
গণতন্ত্র বেচা কেনা হয় নিজ স্বার্থের হাটে
প্রতিবাদী  স্বৈরতন্ত্রের দাপুটে মুখ বন্ধ !

যুবকের মরণে মাদকের তীব্র খেলা
ক্ষমতার সম্মুখে আছে নিশীথ কুসুমগন্ধী
বঞ্চিত জনতার মুক্তি অন্ধের পথ ভোলা
ক্ষমতার সিংহাসনে হীন প্রাণের দুরভিসন্ধি ।
---------------------------------19-0-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


প্রকৃত বিজয়ী তুমিই



                                            ------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হয়তো তুমি পাবে বিজয়ের  দেখা,
যদি ঐ যুদ্ধের দূর্গে রাখিছো ধর্য্যের অগ্নি রেখা ।
আজিকায় পদে পদে তোসামোদির মাঠে
আপনাকে ভেবেছো তুমি মূল্যহীন খেটে খেটে;

আর বছর শেষে ওরা মুচকি হেসে হেসে
বলবে তোমাকে কি লাভ হলো এতো ভালবেসে !!
ঐ এজলাসে ঐ বিবেকের কাছে বঞ্চিত হওয়া তোমার চাওয়া,
যেখানে গোপন বৈঠকে নিয়েছে কেড়ে ঐ বিবেকহীন হাওয়া ।

আজ  হিসাবের খাতায় শুন্য তুমি
আর ওরা বিজয় উল্লাসে জগৎ ভূমি !
যে কষ্টের কথা লিখেছো কাব্যের মাঝখানে
এ কান্না কি ওরা শুনে তেমায় মূল্যায়নে?

ওহে নব শপথে তুমি জ্বলে যাও নৈতিকের দীপ মালা
অশুভ হেরে যাবে, হেরে যাবেই দেখে নিও নিরালা।
অকারণে ! তোমাকে বঞ্চিত করেছে জানি জানি-
প্রকৃত বিজয়ী তুমিই! ওরা বুঝেনা অদৃশ্যের বিচারখানি ।
-------------------------------------19-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




   
   


   

Sunday, September 15, 2019

সাধনার আয়োজন



 -------------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা
যে অসাধ্য সাধন তুমি করিলে হে প্রিয়জন
যার পশ্চাতে তুমি রাখিলে সাধনার আয়োজন
ছোট নাহি করিব তোমাকে ধন্যবাদ দিয়ে
তুমি চির সর্য্ এ বিবিএস এর্ উপমা হয়ে !!
---------------------------------------------8-9-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।