Saturday, September 21, 2019

ক্যাসিনো



                           --------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক ক্যাসিনোর জলসা সম্মুখে নিয়ে বসে আছি ।
অসভ্যতার  দ্বার প্রান্তে দাঁড়িয়ে, অস্থিরতা আলোর ভিতরেও-
এক অন্ধকার জগৎ সম্মুখে নিয়ে বসে আছি ।
বিলুপ্ত সভ্যের সভ্যতা, বিলুপ্ত পবিত্র প্রাণ ।
ক্যাসিনো পাখির সঙ্গম অবাধ চলিছে আলোর গভীরে
মদ জুয়ার দহনে দাউ দাউ জ্বলছে সমাজের সভ্যতা এখন ।
দৃশ্যমান পর্দার আড়ালে ঘাপটিমেরে থাকা কতোসব
ছিঃ ছিঃ ছিঃ বলতে ঘৃণা হয়
ওইখান থেকে একে একে বেড়িয়ে আসছে অসভ্যার মহামারি
সূর্যের তীব্রতা থেকে ঝরে পড়ছে- ওরা সবাই
এক ক্যাসিনোর  জগৎ সম্মুখে নিয়ে বসে আছি লজ্জায়—
দেশী বিদেশী সুন্দরীগন অতিদ্রুতই মিশে যাচ্ছে এইসব নোংরা জলসায়.
অভিজাত শ্রেনীর সূর্যেরা এখন ক্ষমতার দাপটে
অসভ্যতা ঘরে নিয়ে বসে আছে অবাধ বাণিজ্যে..
সভ্যতা আজ এতিম! বড় বেশী এতিম!! সভ্যতার ভিতরেই এতিম!
আর জাতি পচনে দিকে-
এক মুক্তির দিকে চোখ, চেয়ে আছি , অপলক চেয়ে আছি…
অন্ধকারের মাঝেই তোমাকে খোঁজি হে আলো-
তুমি ফিরে এসো, নবীন উদ্দামে ফিরে এসো সভ্যতার দিকে
এ উৎপাতকে চিরতরে মুছে দাও, মুছে দাও সেইসব আলোক রেখা থেকে
যে সভ্যতার নীচে ক্যাসিনোর হৈ চৈ, বিষাক্ত রক্ত, নীল ছবি
জেগে উঠাও প্রতিবাদী কন্ঠ, দৃঢ় প্রাণ,  বাহুবল- হে বীর
অসভ্যতার ভিতরে এখনও সভ্যতার টের পাই শুধু ।
একটু জেগে উঠ, শুধু জেগে উঠ—
সভ্যতার বীজ ছিটিয়ে দেই সেইসব ক্যাসিনোর অভিশপ্ত অন্ধকারে ।
------------------------------------------------------------21-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


   

জাগ্রত



                                  ---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ন্যায্য অধিকার শুধু তোমাকে চাই, পাবো?
পাই বা না পাই বজ্র কন্ঠে তারই চিৎকার করবো ।

আমার অধিকার আদায় করে ছাড়বই, দেখো
বাঙ্গালী হয়ে বাঁচতে শিখেছি বাঁচতে দাও, শেখো

চোর- ডাকাতের অতিষ্টে জীবনটা গেলো
দুর্নীতির জালটা বিস্তৃত, সিন্ডিকেটের সাগরে জোয়ার এলো
দুর্বলেরা প্লাবিত সেইব ভয়ঙ্কর প্লাবনে
আর কত চুপসে যাবি এ বাংলার জমিনে ?

আমি আর হবো না তোদের হুঙ্কারে নত
ওহে বীর বাঙ্গালী অধিকার আদায়ে হ তোরা জাগ্রত ।
------------------------------------------------21-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শুদ্ধি অভিযান



------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আপনার অপরাধ খোঁজা মানে দুর্বলতা নয়-পরাজয় নয়
শুদ্ধি অভিযান মানে নয় হেরে যাওয়া- কিংবা কোন গ্লাণীর ব্যদনা
আত্মশুদ্ধি হলে জাতির ও অধিক কিছু পাওয়ার থাকে
না থাকার চেয়ে কিছু থাকা জুড়ে ।

আমি জানি, এ অপরাধকে উম্মুচন করে মুক্তি দিতে চাও জাতিকে-
তুমি জানো সেই পিতার কথা,সেই স্বপ্নের কথা
যে আকাশ-বাতাস, পাহাড়- সমুদ্র, লাল সবুজের প্রান্তরে জাগা
ত্রিশ লক্ষ শহীদের রক্ত দানে পাওয়া মুক্তির পতাকা-
তার চেয়ে বড় প্রেম আর কি আছে ?
তবুও যদি মুক্তি পাওয়া যায়!

চৌদিকে শুদ্ধি অভিযানের সানাই বাজাও- হরদম বাজাও..
তাতে কেউ যদি মুখ ফিরিয় নেয়- নেক না !!
---------------------------------------21-09-2019 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।