Thursday, July 1, 2021

করোনার অনলে

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা

*********************************

এক করোনার যুদ্ধে সবে করি হাহাকার;

শঙ্কায় প্রাণ,শঙ্কায় জীবিকা-শঙ্কা সবার!

মৃত্যুর মিছিলে মিছিলে শীর্ণ সবার শরীর,

শোকের মাতাম-অশ্রু বয় নয়নের নীর,

 

জীবন জীবিকায় অপমানে নত শির

অসহায় মানুষ মোরা সবাই বঙ্গ তীর।

 

নাহি জাগ্রত, নাহি ধর্য্য নাহি মনুষ্যত্তের গৌরব

নাহি নৈতিক আশা! চাই শুধু অর্থ্ বৈভব

মরতে হবে জানি তব কলোরব

আমি চাই, আমি চাই সব সব সব---

 

কোমল প্রাণ, কোমল শরীর ,কোমল যামিনী

তব অনৈতিক পিরীতি,অনৈতিক দুর্ণিনীতি

এ অনুপম ধরণী—

করোনায় শিখেছে শুধু উচ্চ চিৎকার !

আমি বাঁচব!আমি বাঁচব!আমি বাঁচব!-স্যার।

 

মানুষের মানবতা লুণ্ঠিত হচ্ছে বার বার

না দিয়ে অভিনয় করে মিছামিছি দিনভর

বাঁচার অযোগ্য তব চায় প্রাণ

সন্মানের অযোগ্য তব চায় মান

 

করোনার অনলে এ জ্বালা দরিদ্রের

অভয়ে লুকায় এ নাম জীবন মৃত্যুর।

০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পেট সদা বিদ্রোহ করে

 ---------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

করোনার মহারাজা সুখের তরঙ্গে

অধরা রত্নাসনে বসি মানুষের সঙ্গে

আঁধারিয়া রাজ্য লয়ে জগত সংসারে

বীরদর্পে রক্ত চুষে যায় মানব শিবিরে

 

তোমার এক ভয়ঙ্কর র্নিদয় অভিসারে

পৃথিবী কাঁদছে আজ বুক চিরে চিরে।

ধরিত্রীর জীবন যৌবন ধ্বংস করি

তুমি কি সুখে আছো- হে মহামারী?

 

একবার চোখ খুলে দেখ পৃথিবীর অশ্রু জল!

কত অনিন্দ্য সংসার পুড়ে ছাই অনিষ্ট বাহুবল

এ অভিশাপ অনন্ত যুগ রবে কাছে কাছে,

যত দিন প্রাণ তব মানুষের আছে—

 

সুখের বসন্তে তুমি কেড়োছো নিখিলের গান

রক্তাক্ত করেছো সুখ প্রণয়ের অনন্ত মিলন,

অনন্ত সৌন্দর্য্যে দিয়েছো অনন্ত দাহন

প্রিয়-প্রিয়ার প্রাণে  তুলেছো বিচ্ছেদযন্ত্রনা।

 

মুখের খাবার লুটেছো দুরন্ত !

থেমে দিয়েছো পৃথিবীর প্রাবন্ত!

পেট সদা বিদ্রোহ করে-বুঝে না অসহায় প্রাণ !

আজ যে চাকরীটা নেই কারণ-অকারণ !!

 

এ জগত দেখে শুধু তোমার অট্টহাসি !!

--০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বসন্তের কলিগ

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

অফিস আদালতে কত খেলা চলে বিরামহীন

নিয়মে অনিয়মে কত ছলে রাত্রি দিন

তেমনি কর্ম্স্থলে তুমি ত অধীনী-অধীন

মম অঙ্গে তব বাদ কি সাজে  চিরদিন ?

 

হয়তো না তব ব্যাথা আছে অসীম!

কেউ হয়তো তব না বন্ধু প্রতীম।

সততা আর নিষ্ঠাবানে

কালো মেঘ ধেয়ে আসে ঘূর্ণি তুফানে।

 

যার তরে তুমি হও মেহেরবান

সে নিজেকে করতে এসেছে বেগবান।

এতো দিনের বন্ধন হলো বৃথা আর ব্যাথা

তোমার দুর্দিনে তারে নাহি পাবে সেথা।

 

যে আলো তুমি তাকে দিয়েছো উজার করি

সে আলোয় তুমি আজ শুন্যতার পথ ধরি ।

তোমার পথ যে বড় অন্ধকার

বড় বেশী ব্যাথার----

 

নিজের শুন্যতা জেনেও এ ছার অফিস কলিগদের!

মালিক, বস, সহকর্মী নহে কেহ কার,

তোমার আলোয়ে যার গতি

সে ই আজ তোমার বড় ক্ষতি !

 

দিনশেষে রাঙা শিরে অশ্রু ভাষা অঙ্গে।

বসন্তের কলিগ আজ নেই আর সঙ্গে।

-----০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভাই-বোন

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

রক্তের বাঁধনে তারা রক্তের নিকটে

ক্রমেই উজ্জ্বল হয়ে উঠে প্রকোটে

তারা সদা ফুটে ফুল কাননে-অমনি

এক দৃঢ় বন্ধনে আবদ্ধ - এ ধরণী ।

 

ক্ষণিক পৃথিবীর প্রবাহে ছুটিল আপনি

কে ছোট !কে বড় ! কে অগ্রণী ?

কভূ নাহি হিসেব কষে রাত্রি জাগিয়া

ভাই-বোন রক্তের চির বাঁধন

অকৃত্রিম প্রেমে বুকে রাখে আঁটিয়া।

 

রক্তের প্রভায় যেন চমকে উঠে বিজলী!

আর ধরিত্রী যেন ঢেলে দেয় রত্নাবলী

হাসি মুখে মুক্ত ঝরে আলোক বাহার

গভীর আঁধারে পূর্ণিমা জাগে দুর্বার!

 

জীবন মাস্তুলের আলোক বর্তিকায়

রক্তের বাঁধন তুলে নিঃস্বার্থ্ মহা প্রলয়!

ভাই বোন একে অপর হাত ধরি

ডানা মেলে দূর্ণিবার স্বপ্নের বুক চড়ি!

 

ভাই-বোন পৃথিবীর মানবনন্দিনী!!

এক রক্তের বাঁধনে চলিছে যামিনী

রক্তের বাঁধনে তারা রক্তের নিকটে

ক্রমেই উজ্জ্বল হয়ে উঠে প্রকোটে।

--০১-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্বা্র্থের পকেটে

 ------ মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

এখন প্রত্যাশায় রজনী ব্যাপিল ধরণী,

দেখি রন্ধে রন্ধে মানুষের পেরেষাণী!

শুধু কেন জানি প্রত্যাশারা অভিমানী!

সে যেন নাহি বুঝে হৃদয়ের প্রতিধবনি!

 

কোলেতে করে আপন স্বা্র্থের দেহ

মানুষ আর মানুষকে চিনে না কেহ!

পৃথিবীর হৃদয়ে এখন প্রেমের আঁধার

দিগন্তে দুর্গম কান্তার ঘোর অন্ধকার

 

কে বলেছে জগতে মানুষেরা ফুল ?

এখন দেখি ভুল, সবই ভুল!সবই ভুল!

কেবল আপন স্বা্র্থে হিংস্র পশু সব

কুট চালের জাল বিছায় বৃক্ষের পল্লব

 

সযন্ত্রে চেপে বসে পিঞ্জর শাখায়

কোলে আরও টানে জগত সূধায়

তাই হৃদয়ে অধর অনুভব করি

সে নহে মানুষ স্বা্র্থের পথ ধরি।

 

প্রাণে প্রাণে ত্যাগ মহিমার এ ঘোর সঙ্কটে

ভয়ঙ্কর কালো মেঘের ছায়া আকাশের পটে!

যা কিছু প্রেম ছিল মানুষের সন্নিনিকটে

ক্রমে ক্রমে ঢুকে গেছে স্বা্র্থের পকেটে।

০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Monday, June 28, 2021

একটি দূঘর্টনা

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

যেদিন তুই ছিলে সুস্থ সবল এই ধরণীর বুকে

সেদিন কতই না শুভাকাঙ্খী ঘিরেছিল চৌদিকে!

একটি দূঘর্টনা কাঁদন-ভরা বাঁধন-ছেঁড়া হাওয়া।

অথচ কোথাও কারো লাগি ছিল না পথ চাওয়া

 

আজ তুই অন্ধকার বৃত্তে শুধু একা-শুধু একা

এক পরিত্যাক্ত ড্রাসবিনে রক্তিম কালিতে লেখা!

তুই নর্দমা, তুই বিপদ-আপদ!

তুই পঙ্গু ,তুই অকেজো বিশদ!

 

হৃদয়ের শূন্যে শূন্যে ফুটে বিরহের রক্ত-কুসুম

কেউ একবারও বলে না তুই রক্ত ঝরা ঘাম !

জীবন ফুলে ফুলে  ফুটিয়ে তুলে

বিষাদের পাঁপড়ি নানান রূপে দোলে।

 

একটি দূঘর্টনা ! তোকে পঙ্গু করে কুড়িয়ে নিলো কোলে।

আর পৃথিবীর চৌদিক তোরে গেল ভুলে

এক যন্ত্রনার স্তুপে তোকে ফেলে

প্রিয় প্রিয়ারা যে যার মতো যায় চলে।

 

একটি দূঘর্টনা কাঁদাল তোর বুক!

কেউ এল না ভাগ নিতে তোর দুঃখ!

আজ তোর মলিন মুখ

অধরা এই পৃথিবীর সুখ।

 

একটি দূঘর্টনা যেন তোর  আগুনভরা আনন্দ !        

হৃদয়ের গভীরে তুফান-তোলা ব্যাকুল বসন্ত।

তোর দুঃখ দেখবে বলে পৃথিবীর অসীম কৌতুহল।

নইলৈ অকৃজ্ঞ মানুষের প্রেম ভালবাসারা নিষ্ফল।       

 ২৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, June 26, 2021

পূর্ণিমার মতো হাসি তার

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

হৃদয়ের চিলটা ডেকে উঠলো অবেলা

বেজে উঠলো এক অনুভবের সুর

চতুর্দিকে প্রতিধ্বনি, ভালবাসি

ভালবাসি ভালবাসি!

 

খুব গভীরে রৌদ্র জ্বলে, এক তপ্ত খরায় পুড়ছিলাম আমি

হঠাৎ যেন কেউ ডেকে বললো আমায়

তুমি কি শুনছো?

অপরূপা সুন্দরী একটি মুখ! অপলক দেখলাম

শুধু দেখলাম!

পূর্ণিমার মতো হাসি তার! ফিস ফিস কিছু একটা বলছে

আমি কান পেতে শুনতেই

 

রূপ পাল্টে গেলো-সব রূপান্তরে আকাশ হল স্মৃতি

কি বলতে চেয়েছিল? আজো হল না জানা

হৃদয়ের মধ্যে জাগ্রত এক ছবি এঁকে

অন্ধকারে মুখ লুকালো একটি পূর্ণিমা।

 

হঠাৎ যেন রৌদ্রের আকাশে কালো মেঘের ঘনঘটা!

হৃদয়ের তরঙ্গে ঐ হাসিটা, কিছু একটা জ্বলছে

তাড়া করে বেড়াচ্ছে

বহুদিনের চেনা চোখ! পরিচিত মুখের শোভা

আজ ডেকে বলে না তুমি চিরদিনের

ভালবাসি, তোমায় ভালবাসি—

 

পূর্ণিমার মতো হাসি তার! ফিস ফিস কিছু একটা বলছে--

 

তুমি সেই একজন মহৎ ডাক্তার

 -----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কিছু  পেশার বৃত্তে জীবন খুঁজে জীবনসন্ধানী

ডাক্তারী তেমনি একটি মহৎ পেশা  এ ধরণী!

বিধাতার পরে যার তরে মানুষ খুঁজে পায় প্রাণ

সে মানুষই নাকি তার তরে বড় বেশী পেরেশান!

 

পৃথিবী জানে মহত্বের সপ্রতিভ আশ্বাসের নিয়ামক

জীবনের সাহচার্য্, সম্ভবনা প্রদীপ অক্লান্ত সুহৃদ

চিরচেনা সংযত আশ্রয়ের দূর্গ্

মানবতার মূর্ত্প্রতীকে কোমল হৃদয়ের অধিকারী

যারে ভাবে - সে একজন ডাক্তার।

 

পরিছন্ন মানবিক অধ্যায় যে কবিতা রচিত হয়

সে কবিতার কবি আর কেউ নয় ! মৃত্যুর ঘন্টা

শুনি যার তরে ছুটে যায় একটু প্রদীপের আশায়

সে একজন ডাক্তার।

 

তবু কেন সেই প্রদীপের নীচে কখনো অন্ধকার!

একান্ত বিশ্বাসে যে সমস্ত অসহায় প্রাণগুলো

তোমার স্পর্শ্ পেতে চায়! তারা কেন আজ

এক বিবেকহীন লোভ লালসার দাবদাহে? তুমি তো

এক মহৎ বেহেলার অমৃত সুর- জীবনের গান।

 

তোমার সুরেই  জীবন খুঁজে পায় জীবনসন্ধানী

তবু কেউ কেউ পেশার ছন্দ পতন ঘটায়

রক্তিম স্বাক্ষরে লিখে যায়  এই চাই! সেই চাই!

মৃত্যুর পদযাত্রী খুঁজে ফেরে মানবতার সেবক

তুমি সেই একজন মহৎ ডাক্তার।

--২৬-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।