Saturday, September 11, 2021

তোমার বদলে যাওয়া

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

তোমার বদলে যাওয়া বহিতে পারি

এমন সাধ্য আমার নাই।

 

এ সংসারে আজ তুমি অর্থ্ বৈভবে সম্ভার

তুমি কর্ণ্ধার বিপুল ক্ষমতাধর

ছিলে দরিদ্র হত দরিদ্র

আজ  ভুলে গেলে সময়ের ব্যবধান

দুঃখসুখের অনেক বেড়া হে ধনবান।

অর্থের দম্ভে ক্ষণে ক্ষণে

তুমি গর্জে উঠো নির্যাতনে।

 

সমাজপতির আভাসে দাও দেখা

কালো মেঘের ফাঁকে ফাঁকে

সূর্যের কিরণ রেখা

তবু আলোটা সহিবার শক্তি আমার নাই

এ অসীম বদলে যাওয়ার ভার

আজ সমাজের দায়ভার।

 

হে হঠাৎ বদলে যাওয়া কোটিপটি

সকল কালো পর্দা ঘুচিয়ে নাও- এ মাটি

তুমি হও হৃদয়ে হৃদয়ে পরিপাটি

পৃথিবী যেন খুঁজে পায় মানবতার ঘাঁটি।

-----------------------------------------

আমাকে হারাতে গিয়ে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

জিতেছো, তুমি জিতেছো ভেবনা !

আমাকে হারাতে গিয়ে তুমি যত

দিয়েছো যাতনা

নিজের উপর ততটুকু আঘাত হেনেছো

আমার চিত্ত গগণ থেকে অভিশপ্ত হয়েছো

তোমাকে যে কেউ মুক্ত করে দিবে

সেই শক্তি কার আছে এই যবে ?

কোন মতেই ভুলিব না আমি

যে অত্যাচার করেছো  নশ্বর ভূমি !

তোমার অর্থ্ বৈভব ক্ষমতা জেনেছি

দুর্ব্ল আমি তাই হার মেনেছি

কিন্তু রক্ত ক্ষরণ তুমি দেখনি-তুমি বুঝনি

তুমি জুলুম করেছো যামিনী

ক্ষমা করিনি –আমি ক্ষমা করিনি-

বিচার দিয়েছি ওই আরশের সিংহাসনে

এ জুলুম তোমাকে পুড়াবে আগুনে

আমার হিস্যা ফেরৎ দিবে গুনে গুনে

আমি হার মেনেছি এই ভুবনে

জিতেছো, তুমি জিতেছো ভেবনা !

আমাকে হারাতে গিয়ে তুমি যত

দিয়েছো যাতনা

তবু প্রার্থ্না করি ফিরে এসো হে চেতনা।

-------------------------------------------

ওই যে আযান দিল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

ওই যে আযান দিল মুয়াজ্জিন

আয় তোরা আয় মসজিদে আয় ওরে মুমিন!

তোর হিসেব কে দিবে কষে ?

ফেরেস্তা তো লিখছে কাঁধে বসে!

 

তুই যে ঈমানের দাবীদার কে দিবে বলে ?

নামাজ তোর সাক্ষী ওই অনন্তের কালে

ওই যে আযান দিল মুয়াজ্জিন

থাকিস না পিছে পড়ে আয় তোরা আয় মুমিন।

 

মুসলমান দাবী করিস যদি ওরে

অহেতুক কেন বাজার ঘাটে ঘুরে ফিরে

সৌভাগ্যবান হয়ে তুই এলি

কাফের হয়ে কেন তুই গেলি !

 

বেশ বুশা নামে নহে তোর পরিচয়

তুই তৌহিদী মুসমান, যদি রয় আল্লাহ ভয় !

যে কিনা নামাজে হয়

ওরে মুমিন আয় মুসজিদে আয়।

 

ওই যে আযান দিল মুয়াজ্জিন

তুই কি করে বসে থাকিস ওরে মুমিন !!

নতশির করে দে আল্লাহ’র চরণমূলে

বেশ বুশ নাম নহে  পরিচয়  ওই কূলে।

মানবের এ প্রেম

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

মানবের এ প্রেম নয় তো ভীরু

নয় তো হীনবল,

তবু কেন সে ব্যাকুল হয়ে

ঝরায় অশ্রুজল ?

যে প্রেম এসেছে সুখ শোভায়

সে প্রেম কেন ব্যাথায় ?

হৃদয়ে হৃদয়ে তো প্রেম চায়

স্বর্গীয় সূধায় !

তবু প্রেম নেই মানুষের মাঝে

      হিংসে বিদ্বেষ ভীষণ সাজে

হৃদয় থেকে হৃদয়ে বাজে

      যে ত্রাসে প্রেম পালায় লাজে

সন্দেহ- বিহ্বল।

অর্থ্ প্রাচুর্য্যের বিচারে

হৃদয় নাহি প্রেম বরণ করে।

প্রেম প্রাণের স্বর্গীয় বাহার

সে চায় হৃদয়ে হৃদয়ে বন্ধন।

মানবের এ প্রেম নয় তো ভীরু

নয় তো হীনবল ।

----------------------------------------

আর বিলম্ব নয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

ঋণ মুক্ত হয়ে যাও হে প্রাণ

আর বিলম্ব নয়

কখন যে ডাক পড়ে তোমারি

এই রাখ অন্তর ভয় !

এই ঋণ তোমার জীবন মাঝে

মুক্তি দিবে কি, পাবে না যে

এপার ওপার ঝাঁপটে ধরবে তোমায়

ঋণ মুক্ত যেন হয় ।

ঋণ মুক্ত হয়ে যাও হে প্রাণ

আর বিলম্ব নয়

কখন যে দিন ফুরিয়ে যাবে

       অনন্তের পথ ধরে

তখন তোমার শোধের বেলা

       আসবে না আর শিয়রে

যেটুকু তার শোধ করেছো

       মুক্ত ডানায় পথ উড়েছে

জীবন কালে শোধ করে যাও

       নইলে ক্ষমা হবে না আর

শোধ করো, শোধ করো

আর বিলম্ব নয় ।

------------------------------------

 

দিয়ে দিস থলি ভরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

হে বিশ্বতরী,ক্ষণিকের যাত্রী আমি ওরে !

তোর প্রেমের বাঁধন পারিবেনা রাখিতে ধরে

আমি ছুটেছি  ধুম্র জালের মায়াবী পিছে

এই পৃথিবীর প্রেমের বাঁধন সবই মিছে।

প্রতিটা প্রহর ডাকে আমায় মাটির নীচে

পচে গলে মিশে যাবো একাকী কবরে।

 

হে বিশ্বতরী,ক্ষণিকের যাত্রী আমি ওরে !

তুই ভুলে যাবি চিরতরে নব সুর নাহি ধরে

জানি বদ্ধ করে দিবি সকল হৃদয় দ্বার

শিকল ছিন্ন করে দিবি সকল বাসনার!

তোর মায়া ছেড়ে আমি হবো পার

অসীমের পথে লোকে লোকান্তরে।

 

তবু তোরে ভালবাসিয়াছি নির্ম্ল অন্তরে !

তোর ফসলে আমি হবো রত্নবান হাশর প্রান্তরে।

দিয়ে দিস থলি ভরে

আর আসিব না ফিরে তোর দ্বারে।

আল্লাহ ডাকিছে আমায় অনন্ত পানে-

দিয়ে দিস থলি ভরে চিরবিদায়ের ক্ষণে।

--------------------------------------

এ কৃতজ্ঞতা শেষ হবে না

 

   এ কৃতজ্ঞতা শেষ হবে না

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না মোর

ধীরে ধীরে চলে যাচ্ছে জীবনের প্রতিটা প্রহর ।

 

একদিন চলে যাবো অনন্ত জীবন-লোকে

সেদিন কি জাগবে এ  নিয়ামত আমার চোখে?

তোমার রহমে নতুন সে আলোকে

প্রত্যশা তব নব স্বপনে আরশ তর।

এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না মোর ।

 

পাপের অন্ত নাই গো অন্ত নাই

ক্ষমা চাই বারে বারে কুদরত তর তাই

 

রহমতের দ্বার খুলে দিও দয়ার পরশে

আমি যেন না হই অপরাধী পাপী বেশে

আমারে মুক্তি ‍দিও তুমি কাছে এসে

যেদিন কঠোরে জাগবে হাশর প্রান্তর

সেদিন খুঁজে নিও আমারে নিরন্তর-

 

এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না মোর

ধীরে ধীরে চলে যাচ্ছে জীবনের প্রতিটা প্রহর ।

-------------------------------------------

 

বাতিলের তপস্যা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************.

মানবের প্রাণে প্রাণে বাতিলের তপস্যা

তাগুদের কূলে বসে নাহি পায় ভরসা ।

ক্ষণিকের জীবন তাহার তবু ব্যাকুলতা

ভুলে যায় চিত্ত মোহে আপনার প্রণেতা।

 

ধর্মের তরী বেয়ে কে আসে পারে ?

বাহ্যিকে মনে হয় সাধু যেন তাহারে

গীর্জা মসজিদ মন্দিরে

ইবাদতের ডাক শুনি সুমধুর কন্ঠ সুরে ।

 

ওগো কয় জনা যাও স্রষ্টার হক তালাশে !

তুমি তো ভিড়াও বাতিলের তরী উদ্দাম উল্লাসে

সাধুতার ছদ্মবেশে

যত চাও তত লও হকের সর্বনাশে!

 

মুক্তি নাই, মুক্তি নাই- বাতিল হে তরী

ছদ্মবেশী সাধুতায় আর কতো যাবে দৌড়ি!

ধর্মের পতাকায় গিয়েছে ভরি

তবু কেন হকে বাণী মরি মরি ?

 

ধর্মের তরী জলহীন নদীর তীরে

ছদ্মবেশী সাধুতার ভীড়ে ভীড়ে ।

মানবের প্রাণে প্রাণে বাতিলের তপস্যা

তাগুদের কূলে বসে নাহি পায় ভরসা 

অন্তর অক্সিডেন্ট

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************

বাহ্যিক এক্সিডেন্ট তবু রেখে যায় কিছূ;

অন্তর অক্সিডেন্ট নাহি চায় আগুপিছূ!

 

বিস্তর ক্ষয়ে ক্ষয়ে নিয়ে যায় সন্ধ্যাবেলা

শৈশব যৌবনের আনন্দ ভেলা

তিলে তিলে ধবংস করে কত স্বপ্নের দোলা ।

তবে কি চিকিৎসা বিজ্ঞানের অবহেলা ?

     

না না এখনো হয়নি প্রেম শান্ত সুশীতল!

প্রাণের চিকিৎসা কেবল প্রেমের ঝড় বাদল

ডাক্তার নেই -হাসপাতাল নেই

নার্স্ নেই কোথাও ভাই !

         

অন্তর এক্সিডেন্ট এক ভয়ানক অনল পুরী!

ধীরে ধীরে যায় শরীরের অস্থি মজ্জা পুড়ি ।

কত শত জীবন তীরে, কত শত প্রাণে প্রাণে

রক্ত ক্ষরণ বহে নির্দয় প্লাবনে প্লাবনে   ----

 

সন্ধ্যাশয্যায় হৃদয়ের সুখ-প্রেমের আলোক

গিয়েছে অন্তর রোগী ভরি নিষ্ঠুর ভূ-লোক।

বাহ্যিক এক্সিডেন্ট তবু রেখে যায় কিছূ;

অন্তর অক্সিডেন্ট নাহি চায় আগুপিছূ!

-------------------------------------

বিশ্রাম করিছে প্রেম

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৯-২০২১ ইং

***************************************

হৃদয়ে হৃদয়ে বিস্তারিছে  গোঢ় অন্ধকার !

বাহ্যিক আর অন্তরে বৈষম্য ঘেরি চারিধার

মানুষের প্রাণ মম আপনারে মগ্ন করি

ছলনার ছলে ছুটিতেছে জগৎ জুড়ি।

স্পন্দিত হৃদয়ে আজিকার এই ছবি

মানবতা শুন্য জীবন তরী, অস্তমান রবি

প্রেমে মূর্ছাতুর আলো-রোদন-অরুণ

নিজ স্বার্থে আঁখি যেন দৃষ্টি সকরুণ

স্থির স্পন্দিত প্রাণ- এই পৃথিবীর বিষাদ

হৃদয়ে হৃদয়ে অসম প্রেমের সংঘাত!

সাম্যের বন্ধন আঁধার ঘন র্নিদয় নির্ভিক

কারনে অকারনে রক্ত ঝড়াচ্ছে চৌদিক

প্রেম কাঁদিছে বজ্র সুরে, তীব্র উচ্চতান

হৃদয়কে ছিড়িয়া যেন করিবে দুখান।

প্রেমের সত্যতা পাইনা হৃদয়ের দুঃখে

ছলনার স্পর্শ্ যেন এই পৃথিবীর বুকে

কেউ বুঝে না এ প্রাণ

কেউ বুঝে না মানবতার জয়গান।

রক্ত ঝরা প্লাবনে মানবতা ভেসে যায়

বিশ্রাম করিছে প্রেম, আঁখি না মেলায় ।

----------------------------------

           

হাত বাড়াও হে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

এ কোন সাজে ছুটেছো তুমি ভুবনে!

যে সাজ পৃথিবীকে লজ্জিত করে দর্শনে।

 

প্রতিদিন নব নব রূপে এসো উদ্যানে

জাগো নগ্ন শরীরে,রক্তাক্ত ধর্ষণে

তোমার গন্ধ বরনে- হায়েনারা গর্জনে

পুলক অঙ্গে জাগে শিহরণে শিহরণে।

 

ধষর্ণের উম্মাদ হরষে

অবশেষে-তুমি সর্বনাশে !

এসো হে আপন ঘাঁটিতে মুক্তির প্রয়াসে

যে  তাবু দিয়েছে প্রভূ নিজ আয়েশে।

 

ফিরে এসো হে নির্মল উজ্জ্বল কান্ত 

যেথায় তুমি রবে সুন্দর স্নিগ্ধ প্রশান্ত 

এসো হে চিরতর তোমার বিধানে

যে বিধান দিয়েছে  আল-কোরআনে।

 

এসো হে শালীন আবরনে- এসো মর্মে

এসো হে নিত্য নিত্য এসো সব কর্মে।

হাত বাড়াও হে হিংস্র হায়েনা অবসানে
তুমি দীপ্ত তাজ হয়ে এসো হে প্রাণে।                ;
---------------------------------------

Friday, September 10, 2021

সত্যবান করো হে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

মুমিনের প্রাণ বিকশিত করো

চিরন্তর হে ।

পবিত্র করো, মুত্তাকি করো

পরহেজগার করো হে।

আল্লাহ ভীরু করো, নতশির করো

সত্যবান করো হে।

 

নামাজি করো, নিরলস সেজদা করাও হে ।

ঈমানের ত্যাজ বিকশিত করো

গোলামের অন্তর হে।

তোমার করুণা দাও হে রহমত সঙ্গে ।

 

মুক্ত করো হে আল্লাহ

সঞ্চার করো হে কোরআনের মর্মে

এই ক্ষণিক প্রাণের ছন্দে।

তোমার চরণে মম ঠাঁই বিকশিত করো হে

যেন মুক্তি পাই, যেন মুক্তি পাই

 

মুমিনের প্রাণ বিকশিত করো

চিরন্তর হে ।

দয়া করো, দয়া করো- দয়া করো হে।

আল্লাহ ভীরু করো, নতশির করো

সত্যবান করো হে।

-------------------------------------

বিপুল বৈরী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

আল-কোরআনের বাণী হতে

বাজিছে মুক্তির গান।

কইরে তোরা আজ শুনরে রে সবাই

ধররে ধর আল-কোরআন।

 

কিসের তোদের বাম আর ডান !

এতো জগৎ মোহের বুলি আর বয়ান।

 

ডান পন্থি আর বাম পন্থি

দেখরে চেয়ে ওই  তার গ্রন্থি

আল কোরআন- আল কোরআন

যেথায় তার পরিচয়- সমাধান।

 

জগৎ মোহে যতই যাস জাহির করি

উত্তাল সমুদ্রে হবে না পার তোদের তরী

তোদের বাহ্যিক অন্তর বিপুল বৈরী

তোরা আজ মাথায় রেখেছিস পড়ি।

সত্যের আড়ালে মিথ্যের পাগড়ী

 

কইরে তোরা আজ শুনরে রে সবাই

আল-কোরআনের তরে কেবল মুক্তি পাই।

তোদের তৈরী বাম আর ডান

নহে গো মুক্তি নহে গো কোরআন।

-------------------------------------

যে বুঝিবে হৃদয়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

হে হৃদয়, তোমার প্রেমের কল্লোল ধ্বনি

যে বুঝিবে না কভূ তারে শুনিয়োনা এ বাণী!

সে উদিবে না গগণ অরুণকিরণ রূপে।

সে ধবংসিবে হৃদয়খানি চুপে চুপে।

 

সে নহে গো শুনে ডাক  হৃদয় রাজে !

সে নহে গো বুঝে

তুমি জাগিছো বিনিদ্র রজনী ভুবন মাঝে

তাহারই সাজে- হৃদয়ের কাজে

 

যে বুঝিবে না কভূ তারে করিয়ো না নিবেদন

অপাত্রে করিয়ো না দান -অমূল্য রতন।

প্রেম এক স্বর্গীয় উপদান

অহঙ্কারী বুঝিবে না হৃদয়ের সম্মান।

 

যে বুঝিবে হৃদয় তারে দিয়ো ভালবাসা

আঁধার পেরিয়ে উঠিবেই  প্রাণের ঊষা।

তোমার প্রেম হাসিবে উজ্জ্বলে

অরুণকিরণ রূপে এই নিখিলে।

 

হে হৃদয়, তোমার প্রেমের কল্লোল ধ্বনি

যে বুঝিবে না কভূ তারে শুনিয়োনা এ বাণী!

--------------------------------

মুক্তির গান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

প্রাণে প্রাণে অনিষ্টের সুরে

মানুষেরা গাইছে গান

এ গান কবে স্থবির হবে

স্পন্দিত প্রাণের উদ্যান?

 

হৃদয়ে হৃদয়ে মানুষেরা কালো

আর কবে বাসিবে ভালো

প্রেমের মঞ্চে বসিয়া তারা

গাইছে শুধু অনিষ্টের গান।

 

মুক্তির দ্বার খুলিবে কবে

জগৎ উঠিবে হাসি

যে প্রাণ দিয়া ভালবেসে যাবে

সে প্রাণ নিয়ে হবে খুশী।

 

বলেছো তুমি,  এ কথা কবে

অনিষ্ট ভুলে মানবের হবে

লেখা হবে তোমারই নাম

গাইবে মুক্তির গান - এ ধরাধম।

-------------------------------

তোর র্দুদিনে

 

   তোর র্দুদিনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

সু সময়ে আজ কোন বন্ধু

এল রে তোর দ্বারে

আনন্দের গান গাহিস না রে হৃদয়

আনন্দের গান গাহিস না রে

 

দুঃখের দিনের নিরব কথা

রক্ত ঝরা ব্যাকুলতা

উঠেনি বেজে হৃদয় তাহার

বন্ধুত্ত্বের দ্বারে দ্বারে

 

সুখের দিনে কে এল রে সুমধুর গানে

শুনিস না রে কান পেতে সমান তানে

ভুলে যা সুর ভরা গান বন্ধুর

আপনার সুদিনে

 

যে এসেছে তোর র্দুদিনে

শুনরে তাহার সুমধুর গান সমান তানে

খুলে দে বন্ধুত্ত্বের দ্বার তাহার সাথে

আপনার দুঃখ ভুলে দিবা-রাতে।

----------------------------------

ফেইস বুক পরী

 ফেইস বুক পরী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

ফেইস বুক পাতায় ডুব দিয়েছি

অরূপা সুহাসিনী তালাশ করি

হৃদয়ে হৃদয়ে ঘুরব না আর

ভাসিয়ে প্রেমের জীর্ণ্ তরী।

 

চৌদিকে যেন জাগিছে রে এবার

ফেইস বুক পরী- হরেক বাহার !

হৃদয়ের প্রেম তলিয়ে গিয়ে

ফেইক বুক পাতায় গিয়েছে উড়ি!

 

যে প্রেম হৃদয়ে যায় না পাওয়া-

সে প্রেম সেথায় নিত্য ভাসে

হৃদয়ের তরঙ্গ নাহি উঠে তব

প্রেমিক প্রেমিকা সাজে নব নব  ।

 

ফেইস বুক পাতায় জুটি বেঁধে বেঁধে

ইথারের প্রেম মরিছে কেঁদে কেঁদে

প্রেমের ঐশর্য্য সেতো গিয়েছে হারায়ে

আছে কিছু নষ্টামী নগ্নতা ছড়ায়ে। 

 

চৌদিকে যেন জাগিছে রে এবার

ফেইস বুক পরী- হরেক বাহার !

--------------------------------------

অনল পরশ

 

অনল পরশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১০-০৯-২০২১ ইং

***************************************

অজান্তে তুমি এসেছিলে প্রাণে আলোকে পুলকে

বসত গড়িয়া গিয়েছো তুমি স্পন্দিত  ভূলোকে

বুঝিনি আমি কখন যে তুমি হৃদয়ে জড়িয়া

মরিয়া তাই ছুটেছি বিপুল তোমারে খুঁজিয়া

 

কি এক শুন্যতা বুকের ভিতরে উঠিছে জাগিয়া

হৃদয় শিহরনে অনল পরশ যাইতেছে পুড়িয়া

দিকে দিকে আজি করিছো দ্বার তুমি বন্ধ

ক্ষরণে ক্ষরণে পড়িছে ঝরিয়া হৃদয়ের ছন্দ!

 

তুমিছিলে চেতনায় প্রাণের কল্যাণ রস সরসে

বুঝনি তুমি হৃদয়ের আকুতি প্রেমের  হরষে

অধীর চেয়ে আছি পথ জনম জনম ধরিয়া

তবু যদি ভালবাস আমায় শত ব্যাথা ভুলিয়া।

 

অজান্তে তুমি এসেছিলে এই হৃদয় প্রান্তে

পারিনি ভুলিতে তোমায় এখনো জীবন অন্তে

আজো ফুটে আছো পাঁপড়ি ছড়িয়ে প্রেমের বৃন্তে

একবার এসে দেখ এই বাগান কত অশান্তে।

 

কি এক শুন্যতা বুকের ভিতরে উঠিছে জাগিয়া

হৃদয় শিহরনে অনল পরশ যাইতেছে পুড়িয়া ।

---------------------------------------------

Thursday, September 9, 2021

পুরাতন পথ শেষে

 

পুরাতন পথ শেষে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-০৯-২০২১ ইং

***************************************

আড্ডা জমেছে চরম নানা রকম পরিবেশে

ভেবেছিলাম যাত্রা বুঝি থেমে গেছে অট্ট হেসে

না না থামে নাই বন্ধুত্ত্বের পথ জীবনের কাজে

প্রাণের ব্যাচ ৯৩ বাহারি রঙে বাহারি সাজে

 

অলি গলি অফুরান ছুটিছে মানবিক রাজে

কি যে হাসি !কি যে আনন্দ সকলেরই মাঝে!

জীর্ণ্ জীবনে প্রাণের প্রাচুর্য্য বেশে

অচেনা প্রাণ চিনেছে জগৎ নির্ম্হ ভালবেসে

 

কি যে প্রেমের মেলা !

চৌদিকে হৃদয়ে হৃদয়ে খেলা

এ যেন এক আনন্দ ভেলা !

রক্তের বাঁধন নেই তবু অফুরান লীলা

এ কি উৎসব বহে অন্তঃশীলা।

 

বিরহের প্রাণ মরে নব প্রাণ এলো বুকে !

প্রাণের ব্যাচ ৯৩ সদা তাই হাসি মুখে

পুরাতন পথ শেষে- অবশেষে

নব জাগরনে খুলল দ্বার ভালবেসে।

--------------------------------------

 

Saturday, September 4, 2021

গাজীপুরের ছন্দে

 

গাজীপুরের ছন্দে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-০৯-২০২১ ইং

***************************************

হে স্বাধীনতা, তুমি এসেছিলে রাঙা স্রোতে

লাল সবুজের গবির্ত্ পতাকা লয়ে হাতে

নিরস্ত্র বাঙালি, যোদ্ধা ছিল না পথে

হায়েনারা ঝাঁপিয়ে পড়েছিল বাংলার রথে

অস্ত্র লুটে শতে শতে

 

তখন ছাত্র জনতা জয়দেবপুরের উদ্যানে

১৯ শে মার্চ্,১৯৭১ সশস্ত্র প্রতিরোধে

 লাঠি, তীর-ধনুক নিয়ে জয় বাংলা শ্লোগানে

গর্জে উঠেছিল  বিপ্লবী জনতা অগ্রপানে

 

শহীদ হয়েছিল মনু খলিফা, কিশোর নিয়ামত

হুরমত আলী  কানু মিয়া অরো কত শত-আহত।

 

জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর

এই শ্লোগানে শ্লোগানে শুরু হল মুক্তিযুদ্ধ দুর্বার !

বাঙালির স্বাধীনতা এসেছিল গাজীপুরের ছন্দে

আজ ভুলেগেছি সৌরভ গৌরবের আনন্দে।

 

ইতিহাসে নিরব কেন সেইদিন ?

জাতীয়ভাবে দেখি না এ রক্ত ঝরা আয়োজন!

 ধূলায় লুকানো আজ গাজীপুরের ছন্দ !

চৌদিকে সত্য ইতিহাস বিকৃতির দ্বন্দ।

 

হে মুক্তিযুদ্ধ! তুমি এসেছিলে গাজীপুরের ছন্দে!

হে যোদ্ধা ! তুমি গর্জেছিলে লাল সবুজের রন্ধে।