কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১০-০৯-২০২১
ইং
***************************************
হে হৃদয়, তোমার প্রেমের কল্লোল
ধ্বনি
যে বুঝিবে না কভূ তারে শুনিয়োনা
এ বাণী!
সে উদিবে না গগণ অরুণকিরণ রূপে।
সে ধবংসিবে হৃদয়খানি চুপে চুপে।
সে নহে গো শুনে ডাক হৃদয়
রাজে !
সে নহে গো বুঝে
তুমি জাগিছো বিনিদ্র রজনী ভুবন মাঝে
তাহারই সাজে- হৃদয়ের কাজে
যে বুঝিবে না কভূ তারে করিয়ো না
নিবেদন
অপাত্রে করিয়ো না দান -অমূল্য রতন।
প্রেম এক স্বর্গীয় উপদান
অহঙ্কারী বুঝিবে না হৃদয়ের সম্মান।
যে বুঝিবে হৃদয় তারে দিয়ো ভালবাসা
আঁধার পেরিয়ে উঠিবেই প্রাণের
ঊষা।
তোমার প্রেম হাসিবে উজ্জ্বলে
অরুণকিরণ রূপে এই নিখিলে।
হে হৃদয়, তোমার প্রেমের কল্লোল
ধ্বনি
যে বুঝিবে না কভূ তারে শুনিয়োনা
এ বাণী!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।