তুমি
আছো যতনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৪-০৯-২০২১
ইং
***************************************
খুব ইচ্ছে করে জানতে হে সাধনা
আর কতো দিবে তুমি বেদনা ?
যে আগুন দিয়েছো তুমি জ্বলে
কৃপা করিও না আমায় দুর্ব্ল বলে
যত যন্ত্রনা দাও সহিবারে চাই
তবু যেন শুধু তোমারে পাই !!
হৃদয়ের যে ডাক সেই ডাক দাও
আর দেরি করো না, সাড়া দাও
তুমি আছো যতনে বক্ষ জড়ায়ে
প্রেমের বাগানে পাঁপড়ি ছড়ায়ে
।
খুব ইচ্ছে করে জানতে হে সাধনা
আর কতো দিবে তুমি বেদনা ?
এবার জাগাও হে হৃদয়ের চেতনা
অহঙ্কার ভুলিয়া নিদ্রা ছুটিয়া
ওগো মোর হৃদয়ের কামনা।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।