কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২১
ইং
***************************************.
মানবের এ প্রেম নয় তো ভীরু
নয় তো
হীনবল,
তবু কেন সে ব্যাকুল হয়ে
ঝরায়
অশ্রুজল ?
যে প্রেম এসেছে সুখ শোভায়
সে প্রেম
কেন ব্যাথায় ?
হৃদয়ে হৃদয়ে তো প্রেম চায়
স্বর্গীয়
সূধায় !
তবু প্রেম নেই মানুষের মাঝে
হিংসে বিদ্বেষ ভীষণ সাজে
হৃদয় থেকে হৃদয়ে বাজে
যে ত্রাসে প্রেম পালায় লাজে
সন্দেহ- বিহ্বল।
অর্থ্
প্রাচুর্য্যের বিচারে
হৃদয় নাহি প্রেম বরণ করে।
প্রেম
প্রাণের স্বর্গীয় বাহার
সে চায় হৃদয়ে হৃদয়ে বন্ধন।
মানবের এ প্রেম নয় তো ভীরু
নয় তো
হীনবল ।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।