কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২১
ইং
***************************************.
এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না
মোর
ধীরে ধীরে চলে যাচ্ছে জীবনের প্রতিটা
প্রহর ।
একদিন চলে যাবো অনন্ত জীবন-লোকে
সেদিন কি জাগবে এ নিয়ামত আমার চোখে?
তোমার রহমে নতুন সে আলোকে
প্রত্যশা তব নব স্বপনে আরশ তর।
এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না
মোর ।
পাপের অন্ত নাই গো অন্ত নাই
ক্ষমা চাই বারে বারে কুদরত তর তাই
রহমতের দ্বার খুলে দিও দয়ার পরশে
আমি যেন না হই অপরাধী পাপী বেশে
আমারে মুক্তি দিও তুমি কাছে এসে
যেদিন কঠোরে জাগবে হাশর প্রান্তর
সেদিন খুঁজে নিও আমারে নিরন্তর-
এ নিয়ামতের কৃতজ্ঞতা শেষ হবে না
মোর
ধীরে ধীরে চলে যাচ্ছে জীবনের প্রতিটা
প্রহর ।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।