ইরিনা পুস্প
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৩-০৯-২০২১
ইং
*****************************************
চক্ষু কর্ণ বুদ্ধি মন সব উজার
করি,
ইরিনা পুস্প জাতির মশালটিরে ধরি।
নিত্য ছুটিছে প্রাথমিক শিক্ষার উদ্যানে
প্রাক শিশুদের জয়গানে
আলোক মশালে ইরিনা পুস্প পাশে।
শিক্ষার আলো যেন জ্বলে উঠে বিশ্বমহাতরী
তার অনুপম সাধনে এই পণ করি
প্রাথমিক শিক্ষকেরা জাগিছে
অতন্ত্র প্রহরী
ইরিনা পুস্প ফুটিছে বাগানের দশদিক ভরি।
বিচিত্র রূপের বাহারে তুমি অসংখ্য পরানে
চৌকস প্রাথমিক শিক্ষা অফিসার
শিক্ষার বাগানে-জাতির কল্যাণে-
নিপুন স্পর্শে দিয়ে যাও আলো প্রেমের যতনে।
ছড়িয়ে দাও পুস্পের ডানা প্রাথমিক দুয়ারে
সৌরভ সুবাসে ভরে দাও জাতির
প্রান্তরে।
তোমার কঠোর বিধি শাসনে
প্রাথমিক শিক্ষা মর্যাদার আসনে।
--------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।