অবুঝ
একটি প্রাণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৩-০৯-২০২১
ইং
*****************************************
হে প্রাণ বড়ই অবুঝ তুমি নির্দ্বিধায়
প্রেমের অলংকারে সেজেছো শুধু ছলনা
জানো না
সব গয়না উজার করে দিয়েছো অন্য কাউকে
যে কিনা তার মর্যাদা দিতে জানে
না !
তোমার নোলক দুল চুড়িতে সে রূপবতী!
প্রাচুর্য্যর সিংহাসনে বসে ভুলে
গেছে
প্রেমের সৌরভ-গৌরব।
হৃদয়ের অলংকার আর বাজেনা
।
রূপ যৌবনের প্রলয়ে নিজেকে ভাসাবে বলে
গর্জে উঠেছিল বাদল মেঘে বিজলী চমকে
আজ বিষাদের বিপুল বিস্তৃতি
তবু তুমি অবুঝ প্রাণ নির্দ্বিধায়
হৃদয় দিতে জেনেছো শুধু ছলনা জানো
না ।
আমি তোমাকে ভালবাসতে বলিনি
শুধু মর্যাদাটুকু চেয়েছি
দম্ভ অহমিকা ভুলতে বলেছি-
অবুঝ একটি প্রাণ
প্রেমের আবেদন করেছিল অহংকারীর অনুকূলে
অবশেষে তুমি হারালে বেদনার নীল সাগরে
জানিনা তোমার বিজয় কতটুকু
তার চেয়ে ঢের বেশী এই হৃদয়ের।
-------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।