কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১৬-০৯-২০২১
ইং
***************************************.
হকের দল বিস্তর ফেইস বুক ভুবন
!
জীবন চর্চায় নাহি তবু বচনে সারাক্ষণ!
জৈনক মুমিন সেজে উপদেশ দিতেছে ক্রমে
অথচ চিত্ত তাহার দুষ্ট দিকেই ভ্রমে
সু মধুর আযানের ধ্বনি বাজে কানে
মসজিদে নামাজ পড়ে মুসল্লি ক”জনে!
সত্যের বাণী নাহি বাজে হৃদয়তলে
কেউ কেউ জাগে ধর্মের কোলাহলে।
সবাই জিহাদী তবু নাহি দেখো
মিথ্যের সম্মুখে সত্য নাহি রাখো
।
নিজেকে সত্য জাহিরে উদার ত্রিভুবন!
স্বার্থ্ হাছিলে সত্যকে রাখিছে
গোপন।
মূর্খের মতো ধর্মকে করিছে অপমান
আপন চিত্তে নাহি শুভ্রতার আয়োজন।
ফেইস বুকে এতো মুত্তাকি ! এতো পরহেজগার
!
এতো জান্তা শমসের !
তবে নামাজে বিমূখ কেন অতঃপর ?
শুধু কি বাণী জাহিরে ফেইসবুকে দিনভর।
ওহে মুমিন, ওহে মুসলমান
কেন অন্তর -বাহ্যিক বিস্তর ব্যবধান
?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।