দিয়ে
যাই বিজয় তোমাকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৪-০৯-২০২১
ইং
*****************************************
প্রেমের সীমান্ত তুমিই অবরুদ্ধ
করেছো
ভালবাসাকে পদধূলিত করেছো অহমিকায়
অথচ খুলে রেখেছিলাম এ হৃদয়
যে স্পন্দিত তরঙ্গে তুমি ছিলে শুধু
তুমিই ছিলে
তুমি শুধু দেখেছো বাহ্যিক প্রাচুর্য্য
তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো
যেচে
ভেবেছিলে দরিদ্রের কষাঘাতে আমি
নিঃস্ব হয়েগেছি
আমি কথা দিয়েছিলাম যুদ্ধের সমরে
আমি দুর্বার সৈনিক- তুমি বুঝলে
না
অপমান করলে- তুচ্ছ তাচ্ছল্য করলে
সব কিছু বুকে নিয়ে বেঁচে আছি।
এখন সবকিছু আছে শুধু তুমি নেই!
উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে
যাই
শুধু তুমি ছোঁয় না আমাকে
তোমার অবজ্ঞা এখনো নিদারুণ খেলাচ্ছে
যদিও ভালবাসাকে করেছো অসম্মান।
তবুও দিয়ে যাই বিজয় তোমাকে
ভালবেসেছি তাই বুঝিনা অপমান।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।