অনেক
প্রশ্ন করেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৩-০৯-২০২১
ইং
*****************************************
অনেক প্রশ্ন করেছি এই হৃদয়কে
কোন উত্তর এখনো পাইনি এ মর্তলোকে
কোন কারনে এতো রক্ত ক্ষরণ !
কে করলো এ হৃদয় লুন্ঠন ?
শুধু এতোটুকু জানি কেউ একজন
কিছু একটা হৃদয়ে করেছে আয়োজন
অথচ সে নিজেই জানে না
প্রেম ভালবাসার মন বুঝে না।
হৃদয়কে অনেক প্রশ্ন করেছি দিবা নিশি
বাজেনা যে বাঁশি
সুর কেন উঠাস তারে ভালবাসি!
উত্তর জানা নেই-তবু ভাবি শশী।
এতো দূর! এতো ব্যদনা বিধুর !
তবু কন্ঠ শুনি তার সুমধুর
অনেক প্রশ্ন করেছি এই হৃদয়কে
কেন ভালবাসিস তীর্য্ক আলোকে ?
হয়তো উত্তর কোনদিন পাবো না-
তবু ভালবেসে যাবো হৃদয় যমুনা।
---------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।