সাধারনে-অসাধারন তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রচনা কালঃ ০১-০৯-২০২১
ইং
স্থানঃ চাবাগান, জয়দেবপুর
গাজীপুর।
**************************
যেন সাধারন গানে অসাধারন
সব সুরগুলো বাজে;
জগতের সব আনন্দ মেলে তাই
বিজয়ের রাজে।
যে সাধারনে পৃথিবীর বুক
অসাধারন হাসে
অকৃত্রিম প্রাণ বিলিয়ে নির্লোভ
ভালবেসে
সেখানেই তুমি অসাধারন হৃদ
স্পন্দনের মতো
বিনিদ্র জেগে থাকো পূর্ণিমায়
আলোয় যত !
সাধারনে অসাধারন খুঁজে
পাই জেলা গাজীপুরে
যেখানে অতন্ত্র প্রহরী
তুমি বিজয়ের নিশানা উড়ে
কত যে আনন্দ মেলে তোমার
সুরে!
সেই সুরের র্মূছনায়
দেওয়ানা গাজীপুরে
যে আনন্দ হাসে জুঁই
চ্যামেলী শিমুল পলাশে
ঘুমন্ত প্রাণ জাগায়
মাতৃকার কোল হেসে
সেখানেই তুমি
সাধারনে-অসাধারন
দুঃখ-ব্যথার রক্তশতদলে
উদার প্রাণ।
যে তুমি স্বপ্ন দেখিয়েছো
অমৃত গানের সুরে।
এই আনন্দের বচন নাহি আর
ফুরে
সাধারনে-অসাধারন তুমি
লাল-সবুজের বঙ্গ ভূমি।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।