বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

আগামীর উত্থানে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২১ ইং

***************************************.

এই পৃথবীর তটে তুমি এক অঙ্কুরিত বীজ

তুমি জেগে উঠো ভেদ করে অন্ধকার খনিজ।

দুর্বার ছুটে চলো অসীম আকাশের ডাকে

এক মুক্তির সন্ধানে কঠিন পথের বাঁকে

যদিও ক্ষণিকের তুমি এই বিস্তর সমাজে

তবুও অন্তর কল্লোলে বজ্র সুর বাজে

যে ফুল ফলে সেজেছে পৃথিবীর বৃক্ষ তরুলতা

যে শীতল ছায়ায় আশ্রয় নিয়েছে হাজারো মাথা।

সে তুমি আজ দৃপ্ত শাখা মেলে প্রস্থানের সম্মুখে

বিদায়ের  বিস্মিত ফুল- ব্যাদনা বিধুর মুখে।

তাই কঠিন ঝড়ে কোমল প্রাণ

অশ্রু ঝরা হাজারো’নয়ন!

নড়বড়ে প্রত্যেক শিকড়

শিরা উপশিরায় তুমুল ঝড়!

তবুও স্বপ্নের বীজ বুঁনা সূর্যের গোধূলী ক্ষণে!

জানি তুমি মুখরিত হবে নব আরণ্যের গানে

যে  দূর্গ্ পুষ্ট করেছে তোমারে আগামীর সন্ধানে

যে যুদ্ধ সমর  দিয়েছে বিজয় কেতন সম্মানে।

যে সুর তুমি পেয়েছো এ যুদ্ধের ময়দানে

সে সুরের সেনাপতি , সৈনিকদের ভুলে যেওনা

আগামীর উত্থানে—

----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...