কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১০-০৯-২০২১
ইং
***************************************
মুমিনের প্রাণ বিকশিত
করো
চিরন্তর হে ।
পবিত্র করো, মুত্তাকি
করো
পরহেজগার করো হে।
আল্লাহ ভীরু করো,
নতশির করো
সত্যবান করো হে।
নামাজি করো, নিরলস
সেজদা করাও হে ।
ঈমানের ত্যাজ বিকশিত
করো
গোলামের অন্তর হে।
তোমার করুণা দাও
হে রহমত সঙ্গে ।
মুক্ত করো হে আল্লাহ
সঞ্চার করো হে কোরআনের
মর্মে
এই ক্ষণিক প্রাণের
ছন্দে।
তোমার চরণে মম ঠাঁই
বিকশিত করো হে
যেন মুক্তি পাই,
যেন মুক্তি পাই
মুমিনের প্রাণ বিকশিত
করো
চিরন্তর হে ।
দয়া করো, দয়া করো-
দয়া করো হে।
আল্লাহ ভীরু করো,
নতশির করো
সত্যবান করো হে।
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।