Monday, August 22, 2022

মুক্তির গান শুনাও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

হিংসের রাজনীতি তাড়াও, দুণিনীতবাজ হঠাও

সাম্যের ডাক উঠাও, মুক্তির গান শুনাও-

যোদ্ধার তরে মিনতি, সাড়া দাও সাড়া দাও

বঙ্গ বন্ধুর পতাকা উড়াও- বিদ্রোহী তাড়াও-

 

জনতার প্রাণ ক্ষতবিক্ষত প্রতিক্ষণ-প্রতি বেলা।

তুমি হঠে দাও ওইসব রক্তের হোলিখেলা।

বসন্ত কাল তবু ফুল নেই ঝরা জীর্ণ পাতা।

গজে উঠাও নব পাতা-বাঙালি তুলক মাথা।

-----------------------------------

তুমি ধরলে হাল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

হে আলো, তুমি জ্বলো হে -জনতার কোলাহলে,

দিবো প্রেম, দিবো ভালবাসা হৃদয়ের দ্বার খুলে।

 

মুক্তির অন্বেষণে খোঁজেছে তোমায় বাঙালি

আজ যে বড় অন্ধকার ! নেই কোন দিপালী-

গুরু শিষ্য চারিদিকে লুটেছে বাংলার বুকে-

স্বাধীনতা আছে- মুক্তি নেই- সব যেন দুঃখে !

 

তুমি ধরলে হাল

কুঁয়াশা কাটবে আজ নয় কাল।

ধুঁয়ে মুছে যাবে ওইসব দুর্ণিনীতির জঞ্জাল।

-------------------------------------

কই সেই দেশপ্রেম ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

--------------------------------------

যারা এতো দুর্ণিনীতি আর মিথ্যারের দায়ভাগী

ওদের মুখে চুন কালি আর ঘুণার তিলক দাগি।

হে পতাকা, লক্ষ শহীদের রক্তে নীরব সাক্ষী তুমি

কই সেই দেশপ্রেম আর দুণিনীতিমুক্ত মাতৃভূমি?

 

অনেক বিদ্রোহ ! চির সত্যে দেয় হাত চাপা

অন্তর- বাহ্যিক বিস্তর ফারাক !

দেশ প্রেম না হয় মাপা—

এখনো দোসরের প্রাণ ! চৌদিকে দেয় হানা

মুখে দেশপ্রেম অন্তরে বিষাক্ত সাপের ফণা।

------------------------------------

মুক্তি যু্দ্ধের চেতনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২২ ইং

**************************

মুক্তি যুদ্ধের চেতনাকে দিতে হবে খাঁটি দাম

আমি লাল সবুজের ফের সেই কথা জানালাম।

এ প্রজন্মের জানে নাতো কেউ

দেশ প্রেমিকের রক্তে উঠেছিল ঢেউ !

 

শহর- গঞ্জ –গ্রাম- পৃথিবী উঠেছিল কেঁপে !

যুদ্ধের সমরে দোসরের টুটি ধরেছিল চেপে।

বঙ্গ বন্ধুর বজ্র কণ্ঠের হুঙ্কারে এ বাঙালি জাগে

সে চেয়েছিল অধিকার স্বাধীনতা সবার আগে।

--------------------------------------

Sunday, August 21, 2022

গ্রেনেডের নির্দয় কলরব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২২ ইং

**************************

গ্রেনেডের মুহুর্মুহু বিস্ফোরণ মঞ্চের চারিদিক !

তখনো বঙ্গ কন্যা মঞ্চে দাঁড়িয়ে অপলক !

এর আগে এত লেলিহান শিখা দেখেনি কেউ

বিকট শব্দে জন সমুদ্রে উঠে রক্তের ঢেউ।

তার মাঝে প্লাবনে ভেসে যাওয়া নিথর লাশ !

হাত নেই- পা নেই- বাঁচার আকুতি চারিপাশ।

বিশ্ব হতবাক – নির্বাক !

কেউ দেয়নি সেদিন মানবতার উদ্দাম ডাক !

শুধু শুনেছে, শুধু শুনেছে গ্রেনেডের নির্দয় কলরব

ওরা দিয়েছে লেলিয়ে বিদ্রোহী দোসর সব।

২১ আগষ্ট রচিত হল নব প্রেক্ষাপট

রক্তে রক্তে আঁকা হল শেখ হাসিনার প্রচ্ছদপট ।

রাখে আল্লাহ মারে কে- সে এখনো সমুদ্যত

তবু এখানে মানবতা ঘৃণিত- পদানত—

বঙ্গ বন্ধুর কন্যাকে পদাঘাতই শুধু দিলাম।

অবাক পৃথিবী !

তবু সে মাতৃকার প্রাণ- সালাম-তোমাকে সালাম।

গ্রেনেডের মুহুর্মুহু বিস্ফোরণ মঞ্চের চারিদিকে !

বিদ্রোহ আজ বাংলায় ! বিপ্লব ভূ-লোকে।

Saturday, August 20, 2022

মৃত্যুঞ্জয়ী প্রাণ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

হে স্থপতি!তুমি ইতিহাস গিয়েছো লিখে

লিখে লিখে শুধু ক্ষান্ত হওনি

মুক্তির পতাকা এনেছো রক্ত ঝরা বুকে ।

তবু  ইতিহাসের মূল্য দেবে না ওরা, এতটুকু কোন

ওরা বিদ্রোহী, ওরা ঘাতক -ওরা কৃপণ।

 

কত লাঞ্চনা, কত বঞ্চনা ছিল তপ্ত বুকেতে

বিনিদ্র চোখে অবিশ্রান্ত অজস্র রাতে

মঞ্চে মঞ্চে গর্জেছো বজ্র গলায়-

স্বাধীনতা প্রশ্নে আপোষ করনি বারুদ গোলায়-

 

ওদের চেতনা নেই - বোধ নেই- নেই কৃতজ্ঞতা

ওরা চলে দোসরের মন্ত্রে-লিখবে কি মুজিবের কথা।

হে মুজিব! হে স্থপতি !তুমি মৃত্যুঞ্জয়ী প্রাণ

ঘাতকের ষড়যন্ত্রে তুমি একটুকু হবে না ক্ষীণ।

-----------------------------------------

তবু তুমি রক্তিম উদ্ভাসে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

হে সূর্য্, তুমি কত কাল কত যুগ ধরে

নিঃস্বার্থ্ আলো দিয়ে যাও পৃথিবীর প্রান্তরে।

জেগে উঠো ক্লান্তিহীন অমানিশা দুর করে

তুমি শক্তি যোগাও- তোমার অন্ধকারে কি

পৃথিবীর হাসি দেখ শুভ্রের মতো ঝিকিমিক ?

 

না না তবু তুমি রক্তিম উদ্ভাসে বারংবার ,

উজাড় করে মেলে দাও আপন ভান্ডার ।

শুধু দিয়ে যাও আলো

তবু পৃথিবীর মুখ কালো !

 

অন্ধ দাসত্বের ক্ষুদিত বশ্যতা- অকৃতজ্ঞতা

তোমাকে মুছে দেয় হৃদয়ের বক্রতা-

হে সূর্য্ ! হে আলো তবু তুমি চির অমলিন !

এ পৃথিবী বড় বেশী নিষ্ঠুর- হীনপ্রাণ।

--------------------------------------

অসহ্য কথন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

অসহ্য কথন – অসংযত আচরণ !

জাতি স্তম্ভিত ! এতো যোগ্যতাহীন !

ভাবা যায় !

একি করে ওরা হায় হায়-

রাষ্ট্র যন্ত্রে যেন জ্বালা করে ওইসব বিরাট ক্ষত

হৃদয়গত

ভীরু বুক-অক্ষম দেহ- বহু অভিযোগে অভিযুক্ত

ওরা কিভাবে হয় রাষ্ট্র যন্ত্রে যুক্ত ?

দিন রাত শুধু বাচালের মতো অসঙ্গত

এখানে ওখানে জাতির বিপদ দেখি সমুদ্যত।

----------------------------------------

 

বাংলার যুবতাজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

বঙ্গ তাজের রক্ত স্রোতে বিপ্লবের পধ্বনি

ঠিক যেন বিক্ষুব্ধ টাইফুন-মত্ত চঞ্চল ধমনী

 

রাজ পথে আজ শুনি বিপ্লবের শেষ ডাক

উঠেছে তুফান মাটি ও পাহাড়ে-

 বিদ্রোহীরা নির্বাক !

পালাবার পথ নেই- যতই করুক হাক-ডাক

গর্জে উঠেছে বাংলার যুবতাজ !!

ওরে বাঙালি আয় তোরা আয় আজ।

 

ওরে চুর ডাকাত বিদ্রোহী পেয়ে যাবি পরোয়ানা

এসেগেছে বাংলার যুবতাজ !

এবার শুরু হবে তোদের অন্দর মহলে হানা---

------------------------------------------

 

নব মুক্তির জেহাদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

দেখেছো শুধু মুক্ত স্বাধীন রক্তিম সকাল।

রক্তের দামে কেনা সবুজ আর লাল !

তুমি হয়তো জানো না-

এক চেতনার  বেগে  গর্জেছিল এ দেশ

বজ্র কণ্ঠের এক দৃঢ়তায় এসেছিল নির্দেশ।

 

আজ তুমি মুক্ত বাঙালি-তবু তুচ্ছ করো প্রাণ

দেশ দ্রোহী দোসরে দোসরে গড়ো ঐক্যতান ।

বিভক্তের মন্ত্র আজ ওইসব ছদ্মবেশীদের মুখে

তোমরা হয়তো বুঝ না-

ওরা নহে কো বন্ধ তোমার- এ মাতৃকার বুকে।

 

নব প্রজন্মের হাতে মুক্তি- প্রাণ হতে দৃষ্টি দেয় শোন !

দেশ চেতনায় গর্জে উঠবে জানি মাতৃকার সন্তান ।

বঙ্গ বন্ধুর দেশে আজ তাই নব মুক্তির জেহাদ

ভাঙতে এসেছে নব প্রজন্ম

ওইসব দেশ দ্রোহী -চুর -ডাকাতের বুনিয়াদ ।

---------------------------------------------

এ লজ্জা কার ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

এখনো পরাজিত শক্তি টান দেয় মূল শিকড়ে,

স্বপ্নের এদেশে আজ স্বদেশি শত্রু আক্রমণ করে।

নিয়ত আঘাত হানে বিদ্রোহীদের মন্ত্র তন্ত্র শাসন

লাল সবুজে নেই মুক্তি- নেই মূল ধারার সিংহাসন।

 

এখনো মুক্তির পতাকা উড়ে দেশদ্রোহী ঘাতকের হাতে !

এ লজ্জা কার ?

দেশ প্রেমের দৃপ্তপ্রাণ নেই আর বঙ্গতে !

ওরা রক্ত ঢালে বুলেটের সাক্ষাতে—

 

তবু প্রতিজ্ঞা ভুলে এ  জাতি নিশ্চুপ -নিভৃত !

বড় অদ্ভুদ ! এখনো অঠারো কোটি প্রাণ জীবিত!

বুলেটের পর বুলেটে বীরদের প্রাণ ঝরে প্রান্তর

অবাক বিষ্ময় ! কেউ তুলে না আওয়াজ ক্ষীণতর ।

-------------------------------------------

রক্ত ঝরা জনতার দল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

পথে পথে ছদ্মবেশীদের শোভা যাত্রা চলে !

নেতৃত্বে দেখিনা মৃত্যুঞ্জয়ী বীরদের রক্ত প্রবাহ

 এই স্বাধীন বাংলার পতাকা তলে—

যাদের রক্তে আছে মুক্তি যুদ্ধের চেতনা

আজ  ভুলেগেছে ওরা বাঙালি মুক্তির প্রেষণা।

 

ষড়যন্ত্রের বীজ বুঁনে অন্দর মহলে

 না না ছলে বলে কৌশলে—

ডানে বিদ্রোহী- বামে চোর- ডাকাত- দস্যু

লুটে পুটে যাচ্ছে স্বাধীন বাংলার রবি শস্য।

 

পথে পথে উপবাসী রক্ত ঝরা জনতার দল !

নিস্ফল প্রার্থনা জানি,তবু দেশ প্রেম অন্তিম সম্বল।

রাজ পথে চেতনাহীন উগ্র মিছিল দিবালোকে

বিষ্ময় নিক্ষেপ করে অশ্রু ঝরা চোখে-মুখে!

------------------------------------------

রক্ত স্মাত বাংলার বুকে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************      

রক্ত স্মাত বাংলার বুকে আজ নামে- বেনামে

ওরা গড়েছে সম্পদের পাহাড় নগরে-গ্রামে।

চির বৈষম্যের জীবন্ত মিছিল-

জনতা নিরন্ন প্রায়-চোর ঘাতকের সূত্রে মিল।

 

একটু মুক্তির অন্বেষনে প্রতি মনে দুর্বার আগ্রহ

মুক্তি যুদ্ধের রক্ত ফিরে আসুক জনতার সমারোহ।

চারিদিকে বিষাক্ত বায়ু-

মৃত্যুর পদযাত্রী জনতার আয়ু।

 

রক্ত স্মাত বাংলার বুকে মুক্তি যেন ক্রমে ক্রমে ধ্বংস !

ছদ্মবেশীদের অগ্রাসে গর্জেছে ঘাতকের বংশ।

নিঃশব্দে ঘোষণা আজ দারুণ দুর্দিন

বিদ্রোহীদের বাহু বলে শাসন-প্রশাসন।।

------------------------------------------

জ্বলন্ত অগ্নিপিন্ড

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************      

হে সূর্য্ ! তোমাকেই দিতে হবে এ অন্ধাকারে আলো ।

আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে চন্দ্র সূর্যে জ্বলো।

বাংলার আকাশে আজ মেঘ জমেছে কালো-

নব উদ্দামে আলো দাও হে- লাল সবুজের লগো।

 

বিশ্ব জেনে গেছে তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড !

জ্বলে পুড়ে ছাঁই করে দাও ওইসব ঘাতকের কান্ড।

তোমার হতে উত্তাপ পেয়ে পেয়ে

আমরাও হতে চাই জ্বলন্ত অগ্নিপিন্ড নগর- গাঁয়ে।

 

জনতার উত্তাপে পুড়ে দিবো ওইসব দুর্ণিনীতিবাজ !

আমরা কিন্তু অকৃপণ উত্তাপের প্রার্থী আজ-

এই মুহূর্তে জবাব নিতে হবে তার

সোনার বাংলাকে লুটে পুটে যারা করেছে অন্ধকার।

--------------------------------------------------------


 

হে নবীণের বসন্ত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************      

হে নবীণের জাগরণ, হে নবীণের বসন্ত !

উদ্দাম রক্ত প্রবাহে জাগো আদি-অন্ত- প্রাণবন্ত !

উত্তাল জনস্রোত বাংলার পথ ঘাটে সুদীর্ঘ্ প্রতীক্ষায়

যেমন প্রতীক্ষায় প্রিয় প্রেয়সীর অপলক চোখ

বিপুল শিহরণ ছড়ায়----

 

এক মুক্ত স্বাধীন রোমাঞ্চকর মুহূর্তের জন্য

হে তারুণ্য ,তুমি জানো এ স্পর্শ্ নহে কো অন্য্ !

এ এক চেতনার প্রেম!জাতি মুক্তির শপথ-

ন্যায্য অধিকারের কত অভাব এ জনপথ।

 

কত কষ্টে জাতি এনেছিল মুক্ত স্বাধীন নিশান

আজ সেখানে বৈষম্যের চোরাবালি ঘূর্ণি তুফান !

সততার এক টুকরো রোদ্দুর চাই

হে নবীণের জাগরণ, হে নবীণের বসন্ত !

জেগে উঠো বাংলার গগণে নির্ভয় প্রাণবন্ত।

------------------------------------------

Friday, August 19, 2022

সত্যের যোদ্ধা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

ওরা তোমায় বিদ্রুপ করে ! ভয় করে সত্যকে-

আর বাঙালি হাতছানি দিয়ে কাছে ডাকে

মুক্তির সূর্য্ তোমার বুকে

ঘুরে ফেরে দুর্বিপাকে---

 

যোগ্য নেতৃত্বের খোঁজে বাঙালি যখন উদাস !

পুব গগণে সোনালী আলোয় তোমার উদ্ভাস।

শোনো হে বঞ্চিত জনতা, শোনো হে দুনিয়াদার !

এসে গেছে বিপ্লবী যোদ্ধা

সম্মুখে দুর্ণিনীতিবাজদের মৃত্যু-কালো পাহাড়।

 

আকাশে জমিনে কোথাও পাবে না পার:

চিতার অনলে জ্বলে পুড়ে হবে ছারখার।

জনতার প্রশ্নে উত্তর কি তার ?

এবার সত্যের যোদ্ধা এসেছে গেছে দুর্ণিবার !

---------------------------------------------