Thursday, March 23, 2023

মানুষের কত রঙ ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৩-২০২৩ ইং।

*********************

রঙ ধনুর সাত রঙ, মানুষের কত রঙ ?

আকাশের নীল রঙ, মানুষের কত ঢং !

কেহ নাহি বুঝে তারে ভিতরে রাঙা রং

চলন বলন কত রূপ- করে সে বং চং !

মানুষরূপে চিনি তারে আদমের বংশ

তবু সে হয় গো  শয়তানের অংশ।

ছিঃ ছিঃ অন্ধকার মানুষের কর্ম্

কেহ নাহি বুঝে তারে কি তার ধর্ম্!

শয়তানের রঙ ভাই, আদমের নিখিলে

মানুষ সে আজ নাই, শ্রেষ্ঠের দখলে।

-----------------------------------

 

Wednesday, March 22, 2023

এক অন্ধকার প্রাণ

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

ভালবাসা চাইতে আসিনি, জানাতে এসেছি,

সূর্যের আলোয় তুমি এক অন্ধকার প্রাণ!

এখনো তুমি আড়ালে, এখনো ‍তুমি মেঘে ঢাকা

সমদ্র তীরের চোরাবালি !

তুমি গ্রাস করে যাও নিভৃতে কত উদ্যান।

অথচ দু’হাত বাড়ালে

কত না আলিঙ্গন হত বুকে বুকে ঠোঁটে ঠোঁটে

রাত্রিতে জ্যোৎস্মা জাগত মধুর প্রণয়ে

অহংকারী চেয়ারে বসে কল্লোল দিয়েছ শুধু

বুঝতে চাইলে না

কারো প্রাণ আছে, কারো ভালবাসা আছে তোমার জন্যে

এ ঢেউ কেন রাখলে আড়ালে ?

আজ ভালবাসা চাইতে আসিনি, জানাতে এসেছি,

সূর্যের আলোয় তুমি এক অন্ধকার প্রাণ!

----------------------------------------

অসীম আগুনের নদী

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

যেখানে ঝিনুক খুলে মুক্তা খোঁজে লোকে-

সেখানে দেখেছি আমি অসীম আগুনের নদী !

অনেক খোঁজেছি হিম শীতল হিমালয়-

আমি পেয়েছি তপ্ত খরা ধুঁ ধুঁ বালুচর।

জ্বলে পুড়ে কুড়িয়েছি ভালবাসার সুখ !

নিভৃতে চেয়েছি তবু সে থাকুক তবু সে হাসুক

আমার ভালবাসকে ছুঁতে পারিনি কখনো

তবু চেয়েছি ভালবাসা দিতে পাগলের মতো

শুধু সে দিয়েছে অসীম আগুনের নদী-

তার ভালাবাসার ভাষা বিষ্ময়ে পড়েছি-

মর্ম্ বুঝাতে পারেনি,ঝিনুকের ভিতরেই মুক্তা।

আজ এখানে আগুনের গোলা হৃদপিন্ড ছুঁয়ে।

---------------------------------------

 

মুঞ্জর করা হলো

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

প্রেমের সব জানালা বন্ধ করা হলো,

হাত পা বেঁধে প্রচন্ড আঘাত করা হলো

প্রবল অপমানে রক্তাক্ত করা হলো প্রাণ

জুড়ালো প্রত্যাখান করা হলো আবেদন

মুঞ্জর করা হলো ব্যাদনার ফোয়ারা

সীমাহীন অথৈ জলে চেঁচিয়ে উঠল সে

কেউ আসল না, কেউ বুঝ না

লাশের কফিন আনা হলো হত্যা করে

হৃদয় আছে, ভালবাসা নেই

সে চিৎকার করতে পারে না, বলতেও পারে না

ভালবাসা এক অভিশাপ!

----------------------

একটু যদি জানতে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*******

একটি জিজ্ঞাসা পুড়াচ্ছে নিয়ত,

ভিতরে ছুঁয়েছে লেলিহান শিখা অবিরত!

কোন অপরাধে অপরাধী এ প্রাণ ?

চিতার চাবুক যেন মর্মে মর্মে হেনেছে আঘাত !

হয়তো অজান্তেই গিয়েছিল ছুটে পুস্প বাগানে

তাই বলে কি এত কাঁটার আঘাত ?

একটু যদি জানতে ক্ষত বিক্ষত কতখানি

হয়তো প্রসারিত করতে কোমল শোভন প্রাণ

এখন বৈশাখির মেঘে ঢেকেছে আকাশ

ক্ষুধার্ত্ পাখি ফিরে আসে, শুন্যে ফিরে আসে

এ যন্ত্রনার ঝড় আর কতদিন ?

আর কতকাল এ বসূধায় জ্বলবে আগুন !

----------------------------------

এ ফুলের পরাজয় নেই

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

এ ফুলের পরাজয় নেই, কখনো নেই বুকের বুননে,

যত ক্ষয় আসুক যত ভুল বঝুক যতই দুরে যাক নির্জনে।

তবু এ ফুল শাখে শাখে ফুটে যাবে কঠিন পাথরে

এ আঁখি জানে, এ প্রাণ জানে এর মূল্য কত নশ্বরে।

যতই একা থাক, যতই দুরে থাক, যতই ভুলে যাও

সুবাস তো ফিরে আসে শহর- গঞ্জ- গাও

পরাজিত ফুল তনুর তিমিরে বারে বারে হানে আঘাত !

ফুলের খুঁজে এ প্রাণ ছুটে বেড়ায় দিবস কিংবা রাত।

তুমি তো সেই ফুল ! ভালবাসার ফুল-

এ ফুলের পরাজয় নেই হোক সে ভুল।

কতদিন আর রক্ত ঝড়ে নিহত হব আমি ?

তবু আমি চাই শাখে শাখে প্রতিদিন ফুট তুমি।

------------------------------------------

Tuesday, March 21, 2023

তুমি কোথায় ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২১-০৩-২০২৩ ইং।

*********************

ফুল ফুটে ফুল ঝরে তবু শুন্যতা !

তবু তারে বাগান বলি সবুজ শ্যামল তরুলতা।

এখানে কভূ হিম শীতল কভূ রৌদ্রের প্রখরতা।

এ পথ বড় বন্ধুর- বড় নিষ্ঠুরতা

তবু ভালবাসি তবু ভালবাসে তবু মৌনতা।

তবু প্রাণ নিজেকে বিষের দহনে পোড়ায়

তবু ছুটে! তবু আশায় ! তবু হারায়—

তবু খুঁজি তবু বলি- তুমি কোথায় ?

আমি ভাবি, আমাকে ভাবায় ! আমাকে তাড়ায়—

তোমার সন্ধানে এ বসূধায়-

---------------------------------------

যেমনটি তুমি ছিলে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২১-০৩-২০২৩ ইং।

*********************

কবিতার বর্ণগুলো ঠিক তোমার মতই,

সাজানো গোছানো ছন্দময় সুর তাল লয় ।

তবু এখানে কিছু ঘৃণা, কিছু ভালবাসা, কিছু বিরহ !

না পাওয়ার কিছু ব্যদনা, কিছু নীলিমার কথা

আকাশে অজস্র তারা তবু অধরা তবু দেখা

তবু  ছুটে যাওয়া-

আবার ফিরে আসা তবু পাওয়ার অদম্য ইচ্ছা।

তবু কবি একা ! বড় একা !

কবি এখানে দহনে দ্বিধায় নিজেকে পোড়ায়

আর তুমি ফিরে যাও, শুধু ফিরে যাও

অচেনা,  অজানা কোন দিগন্ত পেরিয়ে---

কবি আছে ! কবিতা নেই ঠিক আগের মত করে

যেমনটি তুমি ছিলে কবিতার চরনে চরনে--

--------------------------------------

কিছুটা ভালবাসা শুধু চাই

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২১-০৩-২০২৩ ইং।

*********************

এতটা গ্লামার, এতটা স্মার্টের প্রয়োজন নেই,

কিছুটা হৃদয়, কিছুটা ভালবাসা শুধু চাই।

এই যে তুমি এত সুহাসিণী! এত রূপবতী !

এত চঞ্চলতা ! এত যৌবনবতি-

এ নহে কো মোর হৃদয়ের আরতি !

এতটা অহংকার, এতটা গরিমার প্রয়োজন নেই

কিছুটা মানবিক, কিছুটা সহনশীলতা শুধু চাই

প্রেম আমাকে ‍যুদ্ধ শেখায়, বাঁচতে শেখায়

শুধু তোমাকে চাই, কিছুটা ভালবাসা চাই।

এতটা ঐশ্বর্য্য, এতটা প্রশংসার প্রয়োজন নেই

কিছুটা হৃদয়, কিছুটা ভালবাসা শুধু চাই।

---------------------------------------

ভালবাসার তপস্যা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২১-০৩-২০২৩ ইং।

*********************

অতুল্য সুন্দরী, অতুল্য রূপের অধিকারিণী,

অযুত স্বপ্নের মহারাণী !

হৃদয়ের ভ্যালকুনীতে আঁকা “ভালবাসার তপস্যা”

অজান্তে ভালবেসে ফেলেছি তন্ত্রে তনুতে পুড়ি

তাইতো অনিদ্রা লিখি আমি সুখ প্রণয়ের কবিতা,

যেখানে তুমি ! শুধু তুমি ! শত শিহরণে- শত পুলকে

স্পর্শ্ করে যাও গভীর রজনী চন্দ্রিমার মতো !

এতো রূপসী কখনো দেখেনি সারাটি স্নিগ্ধ রাত !!

যেমনটা তুমি হেসে হেসে বলো চোখে চোখে বলো

না বলা কত কথা—

আমি বুঝি, খুব করে বুঝি তুমিও—

কাছাকাছি, খুব কাছাকাছি হয়ে যাও প্রণয়ের সারথী

তুমি এক অতুল্য শিরহণ! রাত্রির স্নিগ্ধ ছোঁয়া

পুলকের পূর্ণি আলো!

ভূ-মধ্যসাগরের উত্তাল জলরাশি!যেমনটা আমি চাই—

হৃদয় নিয়ে বসে আছি-“ ভালবাসার তপস্যা”।

------------------------------------------

সু-স্বাগতম ! সু-স্বাগতম !

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

ম্যানেজারঃ মার্কেটিং ফিন্যান্স

বিবিএস কেবল লিমিটেড।

তাংঃ ২১-০৩-২০২৩ ইং।

*********************

মহাখালির এ্যাডভান্সড নুরানী টাওয়ারে,

বিবিএস কেবলস এল হে এল হে বহরে !

নব শপথে শুরু হল যাত্রা আমাদের

এসো হে এসো হে স্বাগতম তোমাদের।

ওই এল ওই এল জড়ো হল সকলে

শুধু শুনি ‘জয়’ ‘জয়’ বিবিএস কেবলে ।

আসলের যুদ্ধ- নকলেরা জব্দ !

উন্নত টেকসই বিশ্ববাসীর শব্দ।

দেখ ওই দেখ ওই চোখ ছল ছল-

আনন্দ উল্লাসে ঝরে অশ্রু জল !

সু-স্বাগতম ! সু-স্বাগতম ! নব অফিসে

আয় তোরা আয় ভাই মনের হরষে !!

---------------------------------

 

Monday, March 20, 2023

হৃদয় জাগেনি এখনো

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২০-০৩-২০২৩ ইং।

*********************

পৃথিবী ভালবাসার পিছু ছুটেছে এতকাল !

কিন্তু বহুকাল ধরে হৃদয়েরই বড় আকাল।

পিঞ্জরের গভীরে শুন্যতার আনাগোনা

মানুষ শুধু হিসাব কষে দেনা আর পাওনা।

চারিদিকে পাতা ঝরা এক ধুঁধূ বালুচর

দিগন্তের পর দিগন্ত দৃশ্যহীন প্রান্তর ।

হৃদয়কে নিহত করে মানুষ ছুটেছে

ভালবাসার খুঁজে— বুঝে না বুঝে

প্রেমের আরতি নেই, আছে কিছু মোহ লালসা

আছে কিছু রক্ত ক্ষরণ অভিনয়- তামাসা।

প্রাণ মৃতু অন্ধকার !হৃদয় জাগেনি এখনো

তাই পৃথিবী ভালবাসা খুঁজে পাবে না কখনো।

--------------------------------------

 

ঠিক আগুনের দিকে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২০-০৩-২০২৩ ইং।

*********************

ক্ষতগুলো উঠেছে জেগে হৃদয়ের ভাঁজে ভাঁজে

জানালাগুলো ভেঙ্গেগেছে, রক্ত ক্ষরণের

ছোপ ছোপ দাগ !

যন্ত্রণার পাহাড়গুলো চেপে বসেছে বুকে,

আগুনের ঝড় উঠছে প্রতিটি শ্বাস-নিশ্বাসে

তুমুল বেদনার ঢেউ ভালবাসার সাগরে

প্রচুর রক্ত ক্ষরণ !

কোন হসপিটাল নেই, কোন ডাক্তার নেই

ভেতর বাইরে ক্ষত আর ক্ষত !

এতো ক্ষত নিয়ে বাঁচি কি করে ?

ফাঁসির দড়ি অতিক্রম করেগেছে নিষ্ঠুর এজলাজে

ভালবাসা অনেক দুর!

ঠিক আগুনের দিকে, ঠিক আগুনের দিকে--

------------------------------------

অসীমের পথ কর ধন্য

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২০-০৩-২০২৩ ইং।

*********************

কি করে তুমি ওই আল্লাহ’রে ভুলে থাক ?

যে সত্ত্বা তোমারে দিয়েছে প্রাণ এ-ভূলোক।

তারই করুণায় তারই রহমে,

তুমি চলেছ ছুটে এই ধরাধামে।

কিসের এত দম্ভ অহংকার অন্তরে রাখ !

সম্মুখে আসবে যখন যমদূতের হাক-ডাক,

তুমি হবে ধরাশয়ী মৃত্যুর প্লাবনে

তুমি নহে তোমার ওগো চিরচেনা আপনে!

এসব প্রীতি তব কিছ না রবে নিজের জন্য

ওই আল্লাহ’রে যপে অসীমের পথ কর ধন্য।

------------------------------------


Sunday, March 19, 2023

যদি হৃদয়ের লোডশেডিং হয়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৯-০৩-২০২৩ ইং।

*********************

কখনো কখনো তড়িৎপ্রবাহের লোডশেডিং হয়,

তবে তা ফিরে আসে, উজ্জ্বল হয়ে ফিরে আসে।

যদি হৃদয়ের লোডশেডিং হয়

তবে আর ফিরে আসে না,

আকাশে জ্বলেনা ভালবাসার উজ্জ্বল নক্ষত্র !

স্পন্দিত হয় না আবেগ অনুভূতির কোষগুলো

কেউ চাইলেও, খুব করে চাইলেও

ঢেউ উঠে না ভু-মধ্যসাগরে কিংবা তরীর মাস্তুলে

এলমেলো হয় স্বপ্নের নোঙ্গর

অন্ধকার নেমে আসে প্রেমের সোনালী গগণে

ভালবাসা হয় মৃত্যুর পদযাত্রী !

যদি হৃদয়ের লোডশেডিং হয়, আর ফিরে আসেনা

জীবনের রঙ হয় চিরকালের নীল।

-------------------------------------


Saturday, March 18, 2023

স্বপ্ন মৃত্যুর শোকে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৩-২৩ ইং

*************************************

একটি স্বপ্ন মৃত্যুর শোকে !

অন্তর পৃথিবী কেঁপে উঠে এখনো

অযুত স্মরনীয়তায় ভেসে উঠে পূঞ্জিকাগুলো

রৌদ্রকেও মনে হয় ঘোর অন্ধকার ছায়া !

শুভ্র কাঁশ বনেও উঠে ব্যাদনার বিলাপ

হয়তো কেউ শুনেনি কিংবা শুনেও না

অন্তর  মহলে যে আগুন !!

তা গভীরেই পুড়ায়--

একটি স্বপ্ন মৃত্যুর শোকে !

বর্ণাঢ্য পৃথিবী আজ ব্যাথাতুর অনুভব

কেউ চলে গেলেও বেঁচে আছে স্মুতির ভিতরে।

--------------------------------------

একটা বিশ্বাস হতে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৩-২৩ ইং

*************************************

একটা বিশ্বাস হতে এত দুর পথ চলা..

এত আঘাত এত অপমান !

কখনো প্রভাতে, কখনো দ্বিপ্রহরে

কিংবা রাত্রির নির্জনে পথ হেটেছি পথ চলেছি

পূর্ণিমার আলো দেখবো বলে বিনিদ্র থেকেছি

এখনো অন্ধকার কাটেনি !

পথে পথে সাপ বিচ্ছু ভয়ঙ্কর রক্ত চক্ষু !

তবু একটা বিশ্বাস হতে

গোধূলি বেলার রাঙা ঠোঁট চেয়েছি

রাত্রির স্নিগ্ধ পূর্ণিমা চেয়েছি-

ভূমধ্যসাগরের সফেদ সফেন চেয়েছি

আর পেয়েছি পাঞ্জেরীহীন উত্তাল ঘূর্ণি ঝড় !

শুধু একটা বিশ্বাস হতে এত দুর পথ চলা..

এত আঘাত এত অপমান !

-------------------------------------------

ভুল ঠিকানা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৩-২৩ ইং

*************************************

ভুল ঠিকানায় পত্রটি পোষ্ট হয়েছিল,

অনেক যত্ন করে লেখাছিল ভালবাসি

অনেকদিন হল কোন উত্তর নেই-

তারপরও দিয়েছি এনভেলাপে লুকিয়ে

হয়তো খোলা হয়নি এখনো

হয়তো দেখা হয়নি রক্তে লেখা নাম

আমার রক্ত গোলাপ !

যার কাঁটার আঘাতে আঘাতে জ্বলছে আগুন !

হয়তো স্বর্গিয় ভালবাসা ছিল

হয়তো আমি বুঝিনি

তাইতো লাল হয়েছে ছুরির নীল ধার!

আর ফেরৎ এসেছে ভুল ঠিকানা হতে।

----------------------------------------

একাই দৌড়ে গেলাম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৮-০৩-২৩ ইং

*************************************

ঠিক হৃদয়ের মাঝখানে তরঙ্গ তুলেছিলে

আকাশের সীমানাটা বলেছিলে ওইখানে

ছুঁতে চেয়েছি বারংবার

যতই গিয়েছি ততই দুর থেকে দুরে

আকাশের সীমানাটা চলেছে অধরা

আমি আজ ক্লান্ত পথিক!

তবুও স্বপ্নের খুঁজে বেঁচে আছি রক্তাক্ত শরীরে

থমকে আছি ঘাত প্রতিঘাতে অবরুদ্ধ কারাগারে

চাবুকের পর চাবুক !

উদ্ধার অভিযানে কেউ আসেনি, কেউ আসেনি্

এতটুকু ভালবাসা দিতে-

একাই দৌড়ে গেলাম আকাশের সীমানায়--

----------------------------------------