Friday, May 5, 2023

ভালবাসার ফুল

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৫-২৩ ইং

********************************

ফুল দু’টি স্পর্শ্ করতেই মুচকি হেসে

পাঁপড়িগুলো নেচে উঠল আনন্দ হরষে !

মধুগুলো ঝর্ণার মতো বয়ে চলল

তপ্ত নদীর উতরোল স্রোতে- কেউ এসে

মচকি হেসে

কানে কানে বলল

তুমি এসো নদীর অথৈ জলে,

ডুব দিয়ে যাও পুলকের ঢেউ তুলে।

কি রোমান্টিক অনুভূতি !

কি উত্তেজনা শুন্যতার গভীরে

যদি স্পর্শ্ করো

যদি ঝাঁপ দাও সাগরে, যদি আঘাত করো

বার বার অঘাত করো,

হয়তো পূর্ণ্তা পাবে

মহা মিলনের উৎসব !

এখানে অমৃত প্রণয়ের উচ্ছাসে

নিভৃতে ফুটাবো ভালবাসার ফুল।

-------------------------------------------

Monday, May 1, 2023

মুমিনের দৃঢ়বল

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-৫-২৩ ইং

********************************

মুমিনের প্রাণ নয় তো ভীরু,

নয় তো হীনবল,

প্রভূ ভয়ে ব্যাকুল হয়ে,

নির্জনে ফেলে অশ্রুজল।

আত্মার সুখ শোভায়,

          আল-কোরআনের নূর-আভায়

মুক্তির পথ খুঁজে, মুক্তি সে চায়

সত্যের আলো-ছায়ায়।

গোলামের ভীষণ বেশ সাজে,.

          হয় নতশির দিবা-সাঁঝে।

শয়তান পালায়, পালায় লাজে

          মুমিনের দৃঢ়বল।

সেই অনন্ত মনোহরে,

সে চায় প্রভূ যেন বরণ করে

বৃহৎ আশা বেহেস্ত তাহার,

          আরশে আযীম তল।

--------------------------------

যে মুক্তি জনতা চায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-৫-২৩ ইং

********************************

তুমি ফিরে এসো হে বঞ্চিত বসুন্ধরে,

এক উদার মানবিক অন্তরে-

চুড়মার করে দাও দুর্ণীতি জুলুম অত্যাচর,

লক্ষ জনতা চেয়ে আছে বিপুল সমাহার।

যে মুক্তি জনতা চায় তোমায় ঘিরে ,

তুমি গাও সে গান তরবারি উঁচু করে।

ভয় নেই ! ভয় নেই ওরে বীর বাহাদুর !

যেথায় আছে বিজয় পতাকা লক্ষ যোদ্ধার

যেখায় আছে লক্ষ শহীদের রক্ত

সেথায় তুমি চির স্বপ্নের বীরত্ত্ব !

এ প্রেম নয়তো ভীরু. নয়তো হীনবল,

এ ভালবাসা, লক্ষ প্রেমের পুস্পদল।

------------------------------------------

Sunday, April 30, 2023

স্নিগ্ধ হাস্যমুখে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৪-২৩ ইং

********************************

একি মধুর আলিঙ্গন জনতার সাথে !

হৃদয় হতে হৃদয়ের স্পন্দিত সাক্ষাতে।

কি অপলক ‍দৃষ্টিপাতে,

জড়িয়ে বুকে উভয় হাতে।

যেখানে নেই কোন মৌনতা।

যেখানে এতো বিশালতা

সেখানে,

প্রাণ, জনতার প্রাণ তুমি

স্বপ্ন, মুক্তির স্বপ্ন তুমি- এ বঙ্গভূমি।

তোমার রক্ত কণিকা গাঁথা আছে

অবহেলিত বঞ্চিত চিত্তের মাঝে।

কি এক স্নিগ্ধ হাস্যমুখে

দু’হাত বাড়ায়ে দাও সুখে-দুঃখে !

কে আপন ! কে পর !

বৈষম্য নেই সেথা হৃদয় প্রান্তর।

-------------------------------------

যুদ্ধের শেষ কথা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৪-২৩ ইং

********************************

লক্ষ  জনতার শেষ পরিপূর্ণতা,

মুক্তি, মুক্তি যে শুনায় প্রফুল্লতা।

শুনেছি তুমি সে জনতার লাগি,

অতন্ত্র প্রহরী হয়ে বিনিদ্র জাগি।

চারিদিকে জনতার অতুল্য ব্যথা

যা মুক্তির পক্ষে তুমি কও কথা।

যা পেয়েছি , যা দেখেছি

সেথায় তুমি এক বিপুল আশা

স্বপ্নের ভালবাসা—

বিজয় উৎসব হবে তোমার সাথে

ফুলেল শুভেচ্ছায় অনুপম সাক্ষাতে

লক্ষ  জনতার শেষ পরিপূর্ণতা,

তোমার বিজয়ই যুদ্ধের শেষ কথা।

-------------------------------

জনতার চোখ

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৪-২৩ ইং

********************************

এ চোখ যে জনতার চোখ সে জানি,

তাকালেই মনে হয় কত যে কল্যাণী।

নব জাগরনের  সমুদ্রমন্থনে

এসেছো তুমি জনতার প্রয়োজনে।

মহা ঐশ্বর্য্যের শয্যাতল ছাড়ি,

নিয়েছো হাতে যুদ্ধের তরবারি—

এ চোখ যে স্বর্গের অপ্সরী !

জনতা চিনেগেছে মুক্তির ইশ্বরী।

তুমি সেই অমৃতরসে সুরাপাত্র ভরি,

পথ দেখিয়েছো নৌকার হাল ধরি,

জনতার প্রাণ নব যৌবনের গানে

তোমায় খুঁজে জয়বাংলা শ্লোগানে

যে মানবিক চোখ স্নিগ্ধ বাসনায়

সে দৃষ্টি ছড়িয়ে যাক শান্তির পূর্ণতায়

অনুপম বন্ধনে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ৩০-০8-২০২৩ ইং।

*******************

তাকালেই মনে হয় যেন পূর্ণিমার চাঁদ !

অঝোর ধারায় বয়ে আসে সিগ্ন্ধ রাত ।

ঠিক যেন জানালার পাশে

কেউ এসে, চুপি চুপি এসে

পুলকি জোয়ার তুলে দিবস- রজনী

অপলক চেয়ে দেখি শুভ্রতার চাহনী।

ভালবাসার পরশে হারায়ে যাই দিগন্ত পেরিয়ে

কোন স্বপ্নের খুঁজে, অযূত অভিলাষে

তোমারই উতরোল গহিনে চির উল্লাসে-

তুমি আর আমি অনুপম বন্ধনে

প্রেমের ঝড় তুলি প্রাণ হতে প্রাণে।

--------------------------------


 

Saturday, April 29, 2023

”জয় বাংলা” শ্লোগানে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ২৯-০৪-২০২৩ ইং

******************

মুক্তি যুদ্ধের সমর জয়ী অমর গান !

লক্ষ জনতার ধ্বনি, লক্ষ যোদ্ধার প্রাণ

”জয় বাংলা”, ”জয় বাংলা”

শ্লোগানে শ্লোগানে উত্তাল মুখর উজ্জীবন,

বীর বাঙালির প্রাণ সুধা, তরঙ্গ বান

জয় বাংলার অমৃত দান।

লক্ষ শহীদের রক্ত স্নাত বিজ্ঞাপন !

এক তপস্যার প্রতিধ্বনি

আমার সোনার বংলা, আমি তোমায় ভালবাসি।

কত অযূত বছরের লালিত পূর্ণিমা শশী !

লাল সবুজের অঙ্কিত রেখা-

”জয় বাংলা” ”জয় বাংলা” অন্তরে লেখা।

আজ স্বাধীন পতাকা উঠেছে বিকাশি-

বিশ্ব দেখেছে একটু হাসি।

জয় বাংলা শ্লোগানে, জয় বাংলা শ্লোগানে ।

-------------------------------------

 

 

 

 

জনতা হতে জনতা

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৯-০8-২০২৩ ইং।

*******************

জনতা হতে জনতা তুমুল শ্লোগান উঠে,

তুমি ছাড়া কেউ নেই, কেউ নেই মোটে,

জনস্রোত উত্তাল হয়ে ছোটে

শহর গঞ্জের পথ ঘাটে

বলে, তোমার কথা বলে ডাক ছেড়ে,

তুমি মানবিক উদার পাষাণের ভিড়ে।

তুমি খুঁজ সবখানে জন স্বর্গের সিঁড়ি,

বেপরোয়াদের দলে নাহি যাও ভিড়ি।

তুমি জানো,

ক্ষমতার মসনদে আজো আছে কারা,

তুমি ভাঙ্গতে এসেছো ওইসব পথহারা।

তাইতো জনতা হতে জনতা শ্লোগান উঠে

তুমিই নৌকার কান্ডারী উত্তাল খেয়া ঘাটে।

-----------------------------------

Friday, April 28, 2023

নিঃসঙ্গ হবে তুমি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৪-২৩ ইং

********************************

অন্তর প্রদীপ জ্বালাও হে আল-কোরআনে,

এই পৃথিবী নহে গো তোমার চির আপনে।

এই সুখবিভাবরী ! কি যে অধর সুধাদানে,

কখন যে মৃত্যু ঘনাইয়া আনে

কে জানে ?

ওই ডাক যে উম্মুখ হয়ে আছে দ্বারে দ্বারে,

তাঁরই সুরে সুরে

নিশ্চল হবে একদিন !লাবণ্যের থরে থরে

এই অঙ্গখানি হবে না কো মুকুলি বিকশি

আর হবে না কো পৃথিবী এত উচ্ছ্বসি !

নিঃসঙ্গ হবে তুমি অধরা  ভুবনে

যদিও তুমি ছিলে চোখোচোখি

আজ তুমি একা ! বড় একা ওগো সখী !!

----------------------------------------------

জীবনের সূধা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৪-২৩ ইং

********************************

যে নিশ্বাস প্রশান্ত সম সীরণভরে,

একদিন শেষ হবে মরণের পরে।

থাকবে কেমনে অন্ধকার কবরে-

ওই দিগন্তপারে-

সে যদি জানতে তুমি ঘন মেঘভারে,

নশ্বরে নিবে গেছে সূর্যটা একেবারে।

তবে গভীর স্নিদ্ধ দৃষ্টি হত অতি নতশির

ওই পারওয়ার দীগার—

অন্তরে খুঁজে নিতে আল-কোরআন ।

দিতে না কভূ মোহের দৃষ্টি এ উদ্যান।

বাতিলের চুক্ষে তাকাতে না ক্ষণিক ধরায়

ওইপারে মুক্তি আশায়-

কি ক্ষণিক ! কি তুচ্ছ! জীবনের সূধা!

তবু ভুলে যাই  অসীমেরে এ বসূধা।

----------------------------------------

 

শুভ জন্মদিনের শুভেচ্ছা


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৪-২৩ ইং

********************************

নব উচ্ছাসে রাঙা চরণের তলে ,

নব জাগরণে তুমি উদিলে জলে-স্থলে।

অন্তর বাহিরের শুন্যতা ফেলে শুভ্র ফুলে

তুমি জাগিলে বিশ্ব কাননে বিরহ ব্যাথা ভুলে।

সর্ব্ প্রেম হইতে সর্বময়ী তোমারে

শুভ জন্মদিনের শুভেচ্ছা এই নশ্বরে।

আসন্ন দিনে দিয়ে যেয়ো মধুর মুরতি,

সেইপানে চেয়ে আছি ওগো মহারথি।

প্রাণে প্রাণে নানান স্বপন উঠিছে হিল্লোলিয়া-

তোমার দিকে চাহিয়া জগৎ ব্যাপিয়া ।

তুমি কি পারিবে না ?  হে মহান তুমি !

নব উদয়ে, নব উদ্যামে শুনিতে চাই হে

সেই বিজয়ের ধ্বনি।

শুভ হউক, শুভ হউ আসন্ন দিনগুলি,

শুভ জন্মদিন ! শুভ জন্মদিন হে দিপালী।

---------------------------------------

তুমি যে উদার আলোক

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৪-২৩ ইং

********************************

মুছে যাচ্ছে মানবতার অস্তিত্ব রেখা,

সেখানে তুমি মানবিক হয়ে কর দেখা।

তুমি যে উদার আলোক স্তব্ধ রজনীর,

প্রাণ হতে নিঃশব্দে আসিয়া, অশ্রুনীর।

মুছে দাও অশ্রুজল, হাসি ফুটাও মুখপানে,

স্নেহময় ভালবাসা দিয়ে গভীর আপনে।

আলিঙ্গন কর দুঃখী জনতার বক্ষখানি,

কানে কানে শুনাও মানবতার অমর বাণী,

তুমি সেই জননেতা খুলে দাও উদার বুক

অবহেলিত বঞ্চিত মানুষের সুখ-দুঃখ।

এই তুমি !

লক্ষ জনতার হৃদয় পাড়া- এই মর্তভূমি।

---------------------------------------

অসীম আকা্ঙ্খরাশি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৪-২৩ ইং

********************************

অযূত স্বপ্ন, অসীম আকা্ঙ্খরাশি !

জাগাইয়া প্রাণে তুমি এসেছো ভালবাসি।

উড়ায়ে দাও নভোনীলিমার মাঝে,

অধীর মগন হয়ে আছি নব সাজে।

চারিদিকে দুর্ণীতি তব শুভ্র রূপখানি,

তোমারে দেখিয়াছে বাংলার মুখখানি।

ওরা লুটে পুটে যায় স্বাধীন বাংলায়,

আর তুমি আলো দাও আঁধার সন্ধ্যায়।

নৌকার পাল তুলে স্নেহ আলোকের,

গান গেয়ে যাও কত শত লোকের।

তোমার তরে নিশার আঁধারস্রোতে,

চেয়ে আছে ওগো দুঃখী কত প্রাণ

জয় বাংলার সংগীতে---

অসীম আকা্ঙ্খরাশি লক্ষ জনমতে।

------------------------------------