Tuesday, May 16, 2023

যে মিষ্টি হাসিটার ঝলকে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৬-০৫-২০২৩ ইং।

********************

যে মিষ্টি হাসিটার ঝলকে তোমাকে চিনেছি!

আজ সেখানে বিষাক্ত ফোয়ারা জেনেছি ।

বিশ্বাস করতেও কষ্ট হয়

এখানে মৃত্যু ভয় !এখানে ঘূর্ণি প্রলয় !

সেই হাসিটা এখনো দেখি ! এখনো ভাবি

এখনো খুঁজি !

কিন্তু সেই তৃপ্তিটা জেগে উঠে না প্রাণের গভীরে,

কেন জানি মনে হয় অনেকটা বদলে গেছো

ঠিক ছলনাময়ীর মতো-

অপলক চেয়ে দেখি এই মিথ্যে অভিনয়

বিশ্বাস করতেও কষ্ট হয়

এই লাবণ্যের ভিতরেও অসুন্দরের চিহ্ন

লুকচোরি খেলে হায়েনাদের মতো-

যে মিষ্টি হাসিটার ঝলকে তোমাকে চিনেছি!

আজ সেখানে বিষাক্ত ফোয়ারা জেনেছি ।

-------------------------------------

 

 

Monday, May 15, 2023

সন্ধির সেতু

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১-০৫-২০২৩ ইং।

********************

কিসের এ যুদ্ধ প্রহরে প্রহরে ?

এত দাবানল  কেন অন্তর গভীরে ?

কখনো কি হবে না বিচ্ছেদের সন্ধি?

যেখানে ছিল এত প্রেম ভালবাসা,

সেখানে কেন শত স্বপ্নের নিরাশা ?

কোন ঘূর্ণি ঝড় এনেছে আঘাত!

জানতে বড় ইচ্ছে করে কেন এ সংঘাত ?

তুমি কি হতে পার না সন্ধির সেতু ?

এ প্রাণ যে জ্বলে পুড়ে ছাঁই সেহেতু।

একবার দেখে যাও পাথর চুর্ণ্ প্রাণ,

আর কত ধূলো বালি হবে স্বপ্নের বাগান ?

------------------------------

Sunday, May 14, 2023

স্বরচিত নিরবতা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৪-০৫-২০২৩ ইং।

********************

কি অদ্ভুদ নিরবতা! স্বরচিত নিরবতা,

কিছুই জানা হল না কি এমন কবিতা !

এতো পার্শ্ববর্তী তবু কি অপূর্ব্ অভিমান !

হৃদয় মরে শুধু হৃদয় মারে

হতাশার কম্পন উঠে সারা গায়

প্রিয়তম ভুলে গেছে নিজস্ব মর্ম্র ।

কি এক যুদ্ধ! কি এক নিরব রক্তক্ষরণ !

জানি না, কেন এমন হল, কেন ঝরে অশ্রুধ্বনি !

কেউ যদি চায়

হয়তো সূর্যকে খুঁজে নিবে ঘনকালো মেঘে,

নয়তো স্বরচিত নিরবতায়

হারায়ে যাবে শুন্যতার দিকে-

--------------------------------------

 

Saturday, May 13, 2023

শুভ জন্মদিনের শুভেচ্ছা

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৩-০৫-২৩ ইং

********************************

শুভ জন্মদিন হে বঞ্চিত জনতার সাথী !

নব আলোয় উদিত তুমি অন্ধকার রাতি

যে সেবার ভ্রতে পূর্ণি আলোয় ঝিলিমিলি,

সে প্রেমের আলাপন করো নিরিবিলি

তাই জন সূর্য্ জেগেছে নিশি আর নাই বাকী,

নব চাঁদ উঠিছে অস্ত আকাশ-

তোমারে অন্তরে রাখি

শুভ জন্মদিনে থেকো না তন্দ্রায় ঢুল ঢুল !

ওই ডাকিছে উদয় রবি প্রভাতের নব ফুল

চারিধার দস্যু ডাকাতের নিঃশ্বাস লাগে !

যদি না থাকো অন্ধকার শিয়রে জেগে

কে দেখাবে পথ, কে হবে মুক্তির স্বপনচারী ?

তুমি যে জনবন্ধু-

গ্রাম বাংলার মেঠো পথে তরুলতা সারি সারি!

রেখেছি এই প্রাণে আঁখির পল্লবকম্পনে

শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমায়

দৃঢ় উদ্দ্যামে এগিয়ে যাও নব বিজয়ের গানে

--------------------------------------------

 

 

ভোটে কথা বলো

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৫-২৩ ইং

********************************

আমি হব যোগ্য ভোটার যোগ্য নাগরিক ,

ভেঙ্গে দিবো কালো হাত থাকবো রাজসিক।

সবার আগে তুলব শ্লোগান তোদের সবে ডাকি,

দুস্য ডাকাত হায়েনা যত রক্ত চোষা পাখি।

সবার আগে কুসুমবাগে-

উঠরে সবে জেগে,

হয়েছে সকাল উঠরে এখন -নবীণ রবির সাজে,

বলেছে মা, আয়রে তোরা বিবেক চেতন রাজে !

ভয় কি তবে লাল-সবুজের বুকে ?

তোদের ভোট তোরা দিবি যোগ্য নেতা দেখে,

আমরা সবে বীর বাঙালি উঠব পাহাড়-চূড়ে !

শিকড় বেড়ী দিবো হাতে দুষ্ট গর্দান ধরে ।

আমার ভোট আমি দিবো তোরা কেন্দ্রে আয়

দলের নয় যোগ্য দেখে দে পতাকা উড়ায় ।

কিসের ডাকাত  ! কিসের চোর- বিরান ভূমি নাকি ?

আমরা সবে মায়ের বুকে. রাত জাগানো পাখি।

গণতন্ত্রের ফুল ফোটাব, অন্ধকারে আলো,

আয়রে তোরা যুদ্ধে এবার,ভোটে কথা বলো।

-------------------------------------------

হতে পারিনি চেতনার বাঙাল

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৫-২৩ ইং

********************************

আজিকার নেতা প্রতিশ্রুতি দেয় অনিমেষ!

বিজয়ের পরে কেহ নাহি আসে অবশেষ।

ভোট এলেই হুজুগের এই দেশে-

কত যে নেতা সাজে আশে-পাশে।

এমন দরদী আর কেহ নাই, এমনই করে নাচে

মার্কারে ভোট দিলেই যেন জনতা বাঁচে !

ভোট দিলেই পরে

ভুলে যায় , চলে যায় দূরে-বহুদূরে !

প্রতিশ্রুতি দেওয়া সেই সুর আর নাহি বাজে

নাহি আসে  নেতা জনতার কোন কাজে।

ভোটার সবে হুজুগের বাঙালি-

মার্কা পেলেই ভুলে যায় আপমানগুলি।

সৎ যোগ্য এখানে বড় কাঙাল

ভোটার হয়েছি, হতে পারিনি চেতনার বাঙাল।

------------------------------------------

Friday, May 12, 2023

উন্নয়নের প্রদীপ তুমি

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৫-২৩ ইং

********************************

জনবন্ধুর ডাক শুনে ওই জনতা যায় কাছে,

তুমি ছাড়া নাইতো কেহ ভোটার সবে জানে।

উন্নয়নের প্রদীপ তুমি অশেষ কিছু আছে,

আসুক বাঁধা আসুক ঝড় যুদ্ধের ময়দানে।

আমরা সবে তোমার হব ভয়ের কিছু নাই,

সত্য ন্যায়ের পথে তুমি কঠোর থেকো ভাই।

পরীক্ষিত নেতা তুমি লক্ষ প্রাণের মাঝে,

ওদের মত নয়তো ভূয়া নয়তো হরেক সাজে।

তুমি সদা বিজয় প্রতীক এই জনতার প্রাণ,

জন সুরে তাই বেজেছে চির মুক্তির গান ।

উন্নয়নের প্রদীপ তুমি প্রমাণিত আজ

আবার এসো মুকুট রাজে এই জনতা মাঝ।

--------------------------------------------

কেউ এসে ছুঁয়ে যায়

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৫-২৩ ইং

********************************

জীবনের সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে,

কেউ এসে ছুঁয়ে যায় কঠোর বন্ধনে ।

কেউ এসে দিয়ে যায় ভালবাসা সমুদ্র মন্থিতে

কেউ এসে করে যায়  ক্ষতচিহ্ন হৃদয় গ্রন্থিতে

তবু এ প্রাণ স্বপ্ন বুঁনে চির সুধাসুর,

যদিও এখানে বিরহ বেদনা ভরপুর।

কেউ বুঝে, কেউ বুঝে না এ দাবানল!

একটি প্রাণ কতটুকু ভালবাসে শৃঙ্খল।

যে প্রেমের সুধা উঠে উদয় নিশিতে

সেখানে নেই কোন মোহের সুর বাঁশিতে।

এখানে অহংকার বড় বেশী নিঃশ্ব !

এখানে প্রেম ভালবাসা স্বর্গের বিশ্ব।

তবু কেন তুমি মেঘ কালো অন্ধকার !

তবু  ভালবেসেছি সেই চাঁদ অণিবার।

জীবনের সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে,

কেউ এসে ছুঁয়ে যায় কঠোর বন্ধনে ।

-----------------------------------------

Thursday, May 11, 2023

ভোলা-৩ এর বাতিঘর

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৫-২০২৩ ইং।

********************

করিনা তো ভয় কোন জুলুম হুলিয়া,

আসুক যত ভয় বাধা চোখ রাঙিয়া !

জনতা হয়েছি ঐক্যজোট

দস্যু ডাকাতে রে নাহি দিবো ভোট।

আবু নোমান ভোলা-৩ এর বাতিঘর

তারে চাই তারে চাই নাহি কেহ আর!

ওই উঠেছে শ্লোগান চৌধার, চৌধার

জনবন্ধু ,জননেতা

ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার।

তজুমদ্দিন- লালমোহন ঐক্যতান

ভয় নাই, ভয় নাই- ওরে ভয় নাই

ঠাঁই নাই, ঠাঁই নাই ভোলা- ৩

ভেঙ্গে দিবো ওইসব অসুরের গর্দান।

---------------------------------

 

নবীণের গান শুনি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৫-২০২৩ ইং।

********************

নবীণের গান শুনি, নবীনের ডাক,

চৌধার বাজে সুর প্রবীণেরা থাক।

সৌরভ সুবাসে ভরপুর যিনি

নেতা সে জনতার সবে গেছে জানি।

আয় নেতা, আয় নোমান

ভোলা-৩ আসন।

বিজয় মালা দিবো তোরে, আয় তুই আয় !

শেখ হাসিনার নৌকায়

তোরে সবে চায়—

তুই নবীণ, তুই প্রাণ ভোলা-৩ আসন ।

তজুমদ্দিন – লালমোহন

জনবন্ধু, জননেতা- জয় বাংলার গান

সবার প্রিয় ইঞ্জিঃ আবু নোমান।

নবীণের গান শুনি, নবীনের ডাক,

চৌধার বাজে সুর প্রবীণেরা থাক।

--------------------------------

 

দূরত্বের হিসাব

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৫-২০২৩ ইং।

********************

বিশ্বাস করেছি অন্তর আঁখি মেলি,  

নও এমন কিছু বিষাক্ত ধূলো-বালি

যার পরশে ক্ষত বিক্ষত হবে প্রাণ।

নিভে যাবে পূর্ণিমা শশী সমুদ্র কলতান।

শুধু ভেবেছি শুরু হবে হৈ চৈ কোলাহল !

অদৃশ্যে লুকানো অন্দর –মহল

আজ সেখানে রক্তের ছোপ ছোপ দাগ !

মিথ্যে মান -অভিমান, রাগ- অনুরাগ।

এক অভিজাত অহংকারে-

অকৃত্রিম রূপের ঝংকারে

ভুলে গেলে, চলে গেলে দূরে- বহুদূরে !

হয়তো  আছি, হয়তো বেঁচে থাকব

হয়তো তুমিও !

কিন্ত এই দূরত্বের হিসাব কে মিলাবে ?

-------------------------------------


 

জেনে নিও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৫-২০২৩ ইং।

********************

যদি কখনো অহংকার বেড়ে যায়,

ধরে নিও তুমি হবে নিঃশ্ব প্রায় !

তুমি কাঁদবে ভালবাসার শুন্যতায়,

আজ যে প্রেমকে করেছো অপমান

তার ভিখারী হবে তুমি সারাক্ষণ ।

সেদিন পাবে না কাউকে আশে-পাশে

রূপ লাবণ্য হবে ঘৃণিত- প্রত্যাখাত

বেদনা বিদুর পরশে-

তুমি হবে বিরহী,তুমি হবে অসম্মান ।

জেনে নিও

মানুষ ভালবেসেছে তোমার শুভ্র প্রাণ,

অহংকার বসে প্রেমকে করনা অপমান।

রূপ লাবণ্য যে বড় তুচ্ছ, বড় ক্ষণিকের!

শুভ্র প্রেম সুখ স্বর্গের চির মণিহার।

-------------------------------

Wednesday, May 10, 2023

ছোট ছোট অভিমান

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১০-০৫-২০২৩ ইং।

********************

মন মন্দিরে বাজিছে প্রেমের সুর,

তবু এখানে বিরহ বেদনা বিভোর!

ছোট ছোট অভিমান করিছে যুদ্ধ !

তাই এখানে সুখ – শান্তি অবরুদ্ধ।

চির বিচ্ছেদের আয়োজন চলে

দম্ভ অহমিকায়-

কিন্তু ভুলে যায় প্রেমের সেই অমৃত সুর!

যেখানে ছিল স্বর্গের এক বন্ধন সু-মধুর ।

কি এমন ঘটে গেল পর্দার আড়ালে-

আপন হাতে আপনার ঘর পুড়ালে !!

প্রেম যেখানে চির সতত

সুখি শান্তি সেখানে অবধারিত।

ছোট ছোট অভিমান করিছে যুদ্ধ !

তাই এখানে সুখ – শান্তি অবরুদ্ধ।

------------------------------------

আলহামদুলিল্লাহ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১০-০৫-২০২৩ ইং।

********************

শুকরিয়া তোমার তরে হে রাহমানির রাহিম,

তুমি শুনেছো মোদের ফরিয়াদ এই ধরাধাম।

তোমার এই করুণা দিয়েছে নব আলো,

আমরা পেয়েছি নব প্রাণ বিবিএস লগো।

তুমি যে দয়ার সাগর অতুল্য সীমানা,

তার কোন দিগন্ত নেই পৃথিবীর ঠিকানা।

আলহামদুলিল্লাহ!

হে পরম করুণাময় অসীমের মালিক আল্লাহ!

তুমি দিয়েছো ফিরে আমাদের প্রেম তরঙ্গ,

তাইতো উচ্ছাসে জেগেছে শরীরের প্রতিটি অঙ্গ।

ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার-

তোমারই গোলাম, তোমারই ভালবাসা

আমাদের সকলের প্রিয় হে পারওয়ারদীগার।

-------------------------------------