Thursday, June 8, 2023

হয়তো ভুল করে এসেছিলে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৬-২০২৩ ইং।

****************

ভুল করে হয়তো তুমি এসেছিলে !

এখানে যে রাত্রির অন্ধকার

 সে কি তুমি দেখেছিলে ?

নাকি কষ্ট দেওয়ার জন্যই পূর্ণি হয়ে

তুমি জ্বলেছিলে আলো ছড়ায়ে !

আজ যে শাখে শাখে তুমি ফুটে আছো

এত সুগন্ধি ছড়ায়ে, এত সূরভী হয়ে

ভাবতেই মনের পর্দায় ভেসে উঠে

সেই মিষ্টি হাসিটা ! রাঙা ঠোঁটের ঝিকিমিকি

মুক্তার ঝলক !

বল না এসব স্মৃতি ভুলি কি করে ?

আমি যে ভালবেসে ফেলেছি, আমি যে

তোমার ভিতরে হারিয়ে গেছি-

অথৈ জলের তরঙ্গ রাশিতে-

এর কোন কিছু মিথ্যে নয়, ছলনা নয়

হয়তো তুমিই

ভুল করে এসেছিলে ভালবাসার মহনায়।

----------------------------------

 

এ তুমি কি করে বিদ্রোহ করো


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৬-২০২৩ ইং।

****************

আলো নেই তবু এখানে যে পথ হাঁটা,

হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা!

পূর্ণিমার শুভ্রতা যে লাজুক গাঁয়ে

লুকিয়েছে মুখ অভিমানী হয়ে ।

নীরব এখানে ভালবাসার হৃদয় পাড়া,

এত ডাকি, এত ভাবি তবু নেই সাড়া।

সেই মিষ্টি হাসিটুকু আজ বড় অহংকারী !

এত কাছে হদয়ের স্পন্দন শুনি !

তবু যেন কোথাও চির বৈরী- আড়াআড়ি।

যাই বল না কেন ?

তুমি যে ভালবাস উথরোল স্রোতের মতো

এ তুমি কি করে বিদ্রোহ করো বলতো ?

এ তুমি প্রবাহিত ভিতর নদী বারো মাস,

তোমাকে নিয়েই এ জীবনের সব উল্লাস।

-----------------------------------

লোডশেডিং বাংলার বড় বিষ্ময় !

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০6-২০২৩ ইং।

****************

আগুনের লেলিহান শিখায় চকিত চুতুর্দিক !

তীব্র তপদহে মৃত্যতাড়িত বেঁচে আছি ঠিক।

নাভিঃশ্বাস উঠে প্রাণে প্রাণে শহর- গঞ্জ -পাড়া,

প্রকৃতি যেন নিষ্ঠুর অভিমানে দেয় নাকো সাড়া।

ঘরে আগুন ! বাইরে আগুন !

পুড়ছে যে আজ বিশ্ব ভুবন ।

ক্ষণে ক্ষণে ক্ষীপ্ত হয়ে উঠে বিধাতার যমদূত !

লোডশেডিং এর করাল গ্রাসে বাংলার বিদ্যুৎ

মুক্তি কোথায় হে বাংলার সেনাপতি ?

এ অসহ্য দিন, রুখবে কে দিবা-রাতি ?

তীব্র তাপদহে পুড়ে যাচ্ছে সঞ্চিত স্বপ্নেরা,

দ্রুত মুকুলিত করো আলোয় আলোয় দ্বারা

এখন লোডশেডিং বাংলার বড় বিষ্ময় !

মুক্তি দাও মুক্তি দাও আর বিলম্ব নয়।

বিশ্ব দুয়ারে যেখানে মুক্তি, এখানে অন্ধকার,

কখন আসন্ন হবে জন মুক্তির সমাচার ?

---------------------------------------

Saturday, June 3, 2023

প্রেমের অকাল মুত্যু


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৬-২৩ ইং

******************************

প্রেমের অকাল মুত্যু বলবো কোথায় ?

ভালবাসাহীন প্রাণ দেখি সর্বদায় !

এতো জীবন্ত লাশ নিবো কোথায়?

তেমন যোগ্য সমাধি কই ?

চেতনার স্মৃতি স্তম্ভ কই !

প্রিয় -প্রিয়া বলো, আপনজন বলো

কেউ ফুল নিয়ে আসে না, কেউ বলে না

ভালবাসি-

সব কিছুই যেন স্বার্থের দিকে, ছলনার দিকে

অভিনয়, শুধুই অভিনয় !

আজ যেন  সাগরের জলও শুকিয়ে

ধুঁ ধুঁ বালুচর !

চারিদিকে জীবন্ত লাশ! প্রেমের অকাল মৃত্যু

প্রাণহীন মানুষগুলো

চিতার অনলের মতো পুড়ে যাচ্ছে

কত শত প্রাণ---

তবু চাই হৃদয়ে হৃদয়ে অমৃতের বন্ধন।

শুধু তুমি বলো এ প্রেম চিরন্তন

এর মৃত্যু নেইা ! এর যোগ্য সমাধি নেই।

--------------------------------------

শুন্যতার খেলা

 শুন্যতার খেলা,

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৬-২৩ ইং

******************************

এখানে শুন্যতার খেলা, এখানে অগ্নি কুন্ড !

থমকে গেছে রাঙা জলের দুরন্ত কোলাহল ।

সমুদ্রের বুকে নিরর্থ্ক নিঝুক

মুক্তাবিহীন ঝিনুকের মধ্যে রক্তমাংসের পঁচা গন্ধ।

এখানে তাৎপর্য্ নেই , তবু ক্রমশ

শোষিত হচ্ছি ক্রমাগত বালুকার তুফান !

ভয়ানক হাঙ্গর কুমীরসহ ঘিরে আছে চারিপাশ

কখন যে আক্রমন করে বসে বজ্রপাতের মত

সেতো জানা নেই, তুব মুক্তার সন্ধানে

এক শুন্যতার গভীরে

প্রেমের রসায়নে খুঁজে ফিরি তোমারে

একরক্তি নিটোল মুক্তোয়—

ফিরে এসো শিশির বিন্দুর সোনালী আভায়

এখানে শুন্যতার খেলা, এখানে অগ্নি কুন্ড !

হিম শীতল হয়ে এসো হিমালয়  চূড়ায়

জড়িয়ে নিবো বুকে ভালবাসার ছোঁয়ায়।

-------------------------------------------                                                                                                                                                

হয়তো সে জানে না

 


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৬-২৩ ইং

******************************

অজস্র প্রহর গুনে গুনে

আমি তোমাকে আবিস্কার করেছি

কিন্তু বিজ্ঞান সম্মত তরিৎ প্রবাহ দেখিনি,

বিদ্যুতের আলো এখনো পৌঁছায়নি

অন্ধকার কুটিরে-

তবু যেন চম্বুকের মহাকর্ষ্ নেচে উঠে

প্রবল উল্লাসে-

যার জন্য এত কিছু ! সেতো দূরে-বহুদূরে

কোন অসীমের সীমানায়

মোমবাতির মত ক্ষয় হয়ে যাচ্ছে

আর আমি প্রহর গুনে গুনে স্বপ্ন দেখছি

যারে আবিস্কার করলাম

সে আমার দুঃখ ! সে আমার চোরাবালি !

ভয়ঙ্কর যন্ত্রনা !

তবু ওই মিষ্টি হাসিটাই জীবন্ত করে প্রাণ

হয় তো সে জানে না

সেটাই আমার কোমলতম আবিস্কার ।

----------------------------------------ু ‍ু

তবু যেন অপূর্ণতা

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৬-২৩ ইং

******************************

খুব অপূর্ব্ লাগছে তোমায়- সুহাসিনী !

মুহুর্মুহু বিস্ফোরণে ভিতরটা চৌচির !

তরঙ্গে তরঙ্গে নেচে উঠে গভীর প্রাণ,

এখানে ঝড় উঠে বিপুল কলতান ।

তবু বলি মিষ্টি হাসির আড়ালে

ঝরে পড়ে ঠোঁট থেকে লাল-

শুভ্র মুক্তার ঝিকিমিকি হীরেসোনামণি,

কালো কেঁশের উড়ন্ত শোভা !

অপলক চাহনীতে জেগে উঠে পূর্ণি চাঁদ

ব্যাকুল হয়ে উঠে মখুমাখা পুস্প ঘ্রাণ

তবু আমি অমৃতের স্বাদ খঁজি      

যেখানে তোমার প্রাণ, যেখানে তোমার প্রেম !

এত রূপ লাবণ্যের ভীরে

আমি হারাতে চাইনা আমার আমিকে

আমি আবিস্কার করেছি শুধু তোমাকে

শুধু তোমার নির্মোহ ভালবাসাকে--

খুব অপূর্ব্ লাগছে তোমায়- সুহাসিনী !

তবু যেন অপূর্ণতা তবু যেন  প্রেম শুন্য---

----------------------------------------


 

হৃদয়ের মূল্যায়নে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৬-২৩ ইং

******************************

আয়নার দিকে তাকিয়ে তুমি বলতেই পারো

তুমি সুহাসিনী, তুমি সুন্দুরী !!

কিন্তু আয়না কোন উত্তর দিবে না ।

রাঙা ঠোঁটে মুসকি হাসি দিয়ে তুমি বলতেই পারো,

তুমি মুক্তার ঝলক !

কিন্তু ঝিনুকের মুক্তা কোন উত্তর দিবে না ।

কাজল কাল চোখ নিয়ে তুমি বলতেই পারো

তুমি হরিণের মতো ডাগর চোখা

কিন্তু হরিণ কোন উত্তর দিবে না ।

মুখের শুভ্রতার দিকে তাকিয়ে তুমি বলতেই পারো,

তুমি পূর্ণিমার আলো

কিন্তু চাঁদ কোন উত্তর দিবে না,

অথচ যে উত্তর দিবে তুমি তাকে চিনলে না,

বুঝলে না--

এ সূরভীর কি মূল্য আছে ? যে রূপ মেঘের

আড়ালে-আলোহীন নিরুত্তাপ !

হৃদয়ের মূল্যায়নে তুমি শুন্যতার পিন্ড !

-----------------------------------------

একটি মেয়ে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৬-২৩ ইং

******************************

একটি মেয়ে রোজ অমার জানালায়

চুপি চুপি আসে,রাঙা ঠোঁটে মুসকি হেসে ।

কখনো অপলক চেয়ে,কখনো গলা তার

বলে উঠে এমন কিছু

মনে হয় যেন ঝড় উঠেছে- প্রবল ঝড় !

চোখে মুখে আঁকা কিসের ছবি যেন

লাজুক ভঙ্গিতে ভেসে উঠে,পুলকের

শত কোটি চিহ্ন ! থর থর করে কাঁপে

শিরা-উপশিরার রক্ত কণাগুলো। আমি

ঢের বুঝতে পারি , কতটুকু ভালবাসলে

এমন গর্জে উঠে রোমান্টিক ফোয়ারা।

এখনো তার ঠোঁটে মুসকি হাসিটা

মুক্তার ঝিলিকের মতো ঝলঝল !

একটি মেয়ে রোজ আমার আশে পাশে

ঘুর ঘুর করে—

হয়তো আমিও ভালবেসে ফেলেছি, ঠিক

যেমন তার হাসিটায় রোজ রোজ হারিয়ে

যাই- কোন কিছুর উৎসবে—

--------------------------------------

 

 

কাউকে নীড়ে তার এসেছে ফেলে বুঝি?

হয়তো সেই নীড়, আকাশই আস্তানা।

তাই তো চোখ তার এমন গাঢ় নীল,

মেললে পাখা জাগে নীলের উৎসব।

আমি এমনি নিয়ন্ত্রহীন

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩-০৬-২৩ ইং

******************************

হৃদয়ের তরঙ্গে লিখেছিলাম

সেই সুহাসিনীর নাম !

যে কিনা মিষ্টি হাসিতে ফুল ফুটাতো প্রাণ

মধুময় ঝর্ণা প্রবাহে ছুটিত কলতান

সাগর জলে ভেসে দিত প্রণয় তরী

তারে আজো খুঁজে ফিরি

খুব গভীর রেখেছিলাম

প্রেম, শুধু তোমার জন্য প্রেম।

জানি না, কোন অভিযোগে সব হারালাম

তবু এঁকেছি সেই ছবি এ অন্তর ভূমি

ভাবলেই মনে হয়

সেই মিষ্টি হাসির মোনালিসা তুমি !!

হয়তো আমি এমনি নিয়ন্ত্রহীন

যেখানে তুমিই সব পরশের আয়োজন।

----------------------------------------

 

Friday, June 2, 2023

তুমিই গণমুক্তির দুর্ব্হ দম্ভ


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-০৬-২৩ ইং

******************************

হে জনতার অতন্ত্র প্রহরী,

যুদ্ধের রক্তাক্ত পথ অতিক্রম করে

আমরা লাল সবুজের পতাকা উড়িয়েছি

স্বাধীন মাতৃকার সীমানায়-

তবু কেন বঞ্চিত জনতার অধিকার?

কেন এত লুটেরাজ ,দুর্ণীতিবাজ চারিধার?

উঁচু হতে নীচু সারি বিদ্রোহের কামান হাতে

দুস্য ডাকাতেরা হিংস্র হায়েনার মতো

রক্ত চুষে নিচ্ছে জনতার-

তুমি এসো হে কোটি জনতার স্বপ্ন !

রন্ধে রন্ধে দুর্ণীতিবাজদের কালো পোশাক

গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও

তোমার হাতে সত্য ন্যায়ের দুর্জয় রাইফেল !

তুমিই গণমুক্তির দুর্ব্হ দম্ভ!

দুরন্ত, দুর্বার মাতৃকার প্রহরী।

-------------------------------------------

সত্যি বলছি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০২-০৬-২৩ ইং

******************************

সত্যি বলছি, তুমি ছিলে না, ভাবনাতে ছিলে না !

এখানে কেউ অপরাধী নয়

তবু কেন এত তরঙ্গ উঠে ! শীতল হয়ে আসে

ব্যাকুল হয়ে উঠে শিরা উপ-শিরাগুলো

রক্ত কণিকাগুলো তুমুল যুদ্ধে মেতে উঠে

হৃদয়ের গভীরে

সত্যি বলছি ,আমি তার কিছুই জানিনা

শুধু এতটুকু অনুভব করি, কেউ একজন

দখল করে নিয়েছে

আর তা আড়াল হলেই এক শুন্যতা বাসা বাঁধে

বিপুল কষাঘাতে,

আমি ক্ষত বিক্ষত হই প্রতিনিয়ত !

সত্যি বলছি, সে শুন্যতার নাম তুমি, শুধু তুমি

যাকে ভালবাসি, অনেক ভালবাসি

পাহাড়সম বিষাদ ! তবু তোমাকে রেখেছি

যদিও  কখনো ভাবেনি

তুমিই হবে হৃদয়ের প্রশান্ত প্রহরি-

সত্যি বলছি, তুমি ছিলে না, ভাবনাতে ছিলে