Saturday, April 13, 2024

মূর্খ দলের ঝড় উঠেছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখ ১৩-০৪-২০২৪ ইং

*******************************

মূর্খ দলের ঝড় উঠেছে, ঢেউ লেগেছে কূলে,

পাতি নেতা হাক হেনেছে.সুধীর নৌকা দুলে।

জ্ঞানী গুনি বলে বলে লজ্জা দিচ্ছেন কেন ?

নেতার পরে পাতি নেতা আরো ঝটলা হেন !

অর্থ ছাড়া শুন্য তুমি বলব আর কি তা,

দেখছি এখন জীবনটাই ক্ষমতা ছাড়া বৃথা।

ওমুক নেতার চামচা হলে গলায় উঠে মালা,

মূর্খ দলের ঝড় উঠেছে, প্রাণে বাড়ায় জ্বালা।

জ্ঞানী হলে আপদ বিপদ ওরে রাজ্যের কাজী,

সমাজ এখন চোর চুট্টার বলব কি আর আজি।

নম্র ভদ্র মানুষ এখন নতশির কাবু !

মূর্খ দলের ঝড় তুলেছে,নাটের গুরু বাবু।

বেগম পাড়া, বেগম পাড়া হিসাব কর পিছে,

মনুষ্যত্ত্ব ধবংসের মুখে এই কথা কি মিছে?

------------------------------------------

মানবতার পরশেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
*******************************
মানবতার কাছে বিজয় দেখেছি আজ শেষে,
কত দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে হরষে।

তোমার প্রেম জয়ী মানবতার তরবারী,
আজ উঠেছে জেগে তোমার হাত ধরি।
এই হার না মানা অতুল্য সংগ্রাম,
মানবের মুক্তি রাহে তুমি করেছ ধরাধাম।

স্যালুট ! তোমাকে স্যালুট হে মানবতার পাঞ্জেরী!
মানবতাই শুকিয়েছে অশ্রু জল হে কান্ডারী!
এই তটনীর বুক চিরে
মানবতার পরশেই মুক্তির পতাকা উড়ে।

---------------------------------------------- 

ছিঃ ছিঃ চোর তুমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
*******************************
কত টাকা বেতন পাও হাজার ত্রিশ মোটে!
কি করে থাক তুমি এত দামী প্লাটে ?
এত বাড়ী এত গাড়ী কেমন করে আসে ?
এত প্লট চারিদিকে আঁধার রাতে হাসে !

হও তুমি অতিথি দান-অনুদানে-
কত টাকা বেতন পাও বল কানে কানে?
তুমি একটা কেরানী বল একটু ভেবে,
আছে কি টাকার খনি এমনি তোমার হবে?

লোকে বলে ঘুষ ছাড়া এত টাকা হয়নি
লুটে পুটে তুমি আজ কোটিপতি জানি।
দেশদ্রোহী কুলাঙ্গার এই মাতৃভূমি,
ছিঃ ছিঃ চোর তুমি ! জানো কি তুমি?

দুর্ণিীতিবাজ বললে গায়ে লাগে কেন?
কত টাকা বেতন পাও হাজার ত্রিশ যেন !
--------------------------------------------

এক হয়ে লুটে যায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
*******************************
কি যে হৈ চৈ সমাজের বক্ষে,!
বললে কিছু তেড়ে আসে নেই আর রক্ষে।

ক্ষমতা আর অর্থ পেলে দালালেরা তৈরী,
ভাবগুলো এমন যেন সাধু সমাজ বৈরী !
শিক্ষা আর ভদ্রতা এই যেন নেই আর,
অনৈতিক ঘুষখোর সমাজের কর্ণধার।

চোর -ডাকাত -বাটপার
এক হয়ে লুটে যায় রাজ্য ভান্ডার
তেল আর পানি কোনদিন মিলে সে ?
মুক্তির ডাক শুনে লুটেরাজদের হিংসে।

রক্তে পাওয়া স্বাধীনতা ওরা বুঝি দেখেনি !
পরাজয়ের রাগ যেন ভুলে যেতে পারেনি।
--------------------------------------------

কারো দুঃসাহস নেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
***********************************
এখন কারো দুঃসাহস নেই করে প্রতিবাদ,
এখন্ হিংসা বিদ্বেষেরা প্রচার করে নিন্দাবাদ।

এখন অন্তরে অন্তরে শুধু সংকীর্ণতা আর ক্লেদ
এখন নেই সেসব উদার মানবতা, প্রেম অভেদ।
এখন চারিদিকে নষ্ট প্রতিযোগতিার কোলাহল,
এখন আপন কক্ষ পথ ভুলে মানুষের চলাচল।

কার হক কে মেরে খাবে ? কে লুটে নিবে !
কে কত নিলর্জ্জ প্রতিযোগীতায় এই ভবে!
এখন উলঙ্গ জন্তুর মত সঙ্গমে মিলিত কুচবনে,
ন্যায় নীতিহীন বজ্র হুঙ্কারে পৃথিবীর অঙ্গনে।

এখন কারো দুঃসাহস নেই করে প্রতিবাদ,
এখন অর্থ বৈভব, ক্ষমতারে করে জিন্দাবাদ।
-------------------------------------------

হে কমান্ডার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
উৎস্বর্গঃ মাহমুদুল আলম খান (বেনু)
***********************************
শুনেছি বজ্র কন্ঠের ডাক,দোসরেরা সাবধান!
শোসনের ব্যথা বুকে তুলিছে যুদ্ধের অভিযান।

চারিদিকে গর্জে উঠিছে বীর দর্পে সাহসী সন্তান
তুফান বহিছে বঞ্চিত পিঞ্জরে মাতৃমুক্তি পন।
পালাতে হবে বাংলা ছেড়ে দিতে হবে অধিকার,
ওরে তোরা মুক্তিযুদ্ধে চল , ডাকিছে কমান্ডার ।

দুর্গমগিরি,দীপ্ত শপথ ! কেউ নেই হারাবার!
মাহমুদুল আলম খান বেনু নিয়েছে মহাভার।
ভয় নেই ! ওরে ভয় নেই ওই যুদ্ধের সমর
দীপ্ত শিখায় প্রখর তাপে পুড়াবে হানাদার্ ।

উত্তাল গঙ্গায় ডুবিছে হায়, দোসরের দিবাকর,
বিজয় এনেছে ছিনে লক্ষ শহীদের রক্ত প্রান্তর।
এর চেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান কে আছে আর ?
স্যালুট ! লক্ষ কোটি স্যালুট! হে কমান্ডার ।

-------------------------------------------

দামাল ছেলের প্রলয় ঝড়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৩-০৪-২০২৪ ইং
***********************************
ওরে তোরা জয়বাংলা জয়ধ্বনি কর !
শেখ মুজিব ডাক দিয়েছে তুলরে বৈশাখ ঝড়!

তুলরে প্রলয় বিজয় নেশায় দামাল ছেলের দল,
গঙ্গ পারে তুলরে তুফান চাঙ্গা মনোবল।
ওরে তোরা জয়বাংলা জয়ধ্বনি কর,
শেখ মুজিব ডাক দিয়েছে দেশটা স্বাধীন কর!

আলবদর- আলসামস -রাজাকারের দল
দেশদ্রোহীর মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর
ওরে তোরা চল, মুক্তি যুদ্ধে চল---
ডাকেছে ওই মুক্তিযোদ্ধা লাল সবুজের তল
ওরে জয়বাংলা জয়ধ্বনি কর,ওরে তোরা চল-

বিজয় কেতন মুক্তিযুদ্ধে অনেক রক্তের পর!
দামাল ছেলের প্রলয় ঝড়ে স্বাধীন অতঃপর !
------------------------------------------

Friday, April 12, 2024

যুদ্ধ তোদের বিজয়ের নিশান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১২-০৪-২০২৪ ইং
***********************************
বাতিল জেগে রন্ধে রন্ধে এই বসূধায়,
তবুও বলি হকের শক্তি আয় ছুটে আয় !

নয়তো তোরা নতজানু, নয়তো ভাঙা কূল
তোরা সবে মুমিন দল ,প্রভূ প্রেমের ফুল।
যুদ্ধ তোদের বলবে হাসি বিজয় ছবি আঁকি
তোরাই শক্তি, তোরাই বল- তোরাই মুক্ত পাখি!


ভয় কি তোদের আসুক তেড়ে ওই তাগুদের দল!
রবের রহম সঙ্গে আছে বলরে তোরা বল।
শক্তি তোদের আল-কোরান নবীর সুন্নাহ
হকের দল করে ভয় এক আল্লাহ !!

বাতিল ছুঁড়ে চলরে তোরা হকের গান গেয়ে,
যুদ্ধ তোদের বিজয়ের নিশান তবে কেন ভয়ে ?
-------------------------------------------

ডানা মেলে যাও যদি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১২-০৪-২০২৪ ইং
***********************************
তুমি হবে জাতির আলো সকাল বেলার রবি,
আঁধার কেটে জাগবে তুমি এঁকে রঙিন ছবি!

মেঘ মালার আগে উঠবে তুমি জেগে;
ঘূর্ণি তুফান ঝড় বাদল যদি আসে রেগে ।
বলবে তুমি,আগুন আলোয়, জ্বলে তুমি থাক,
ধবংস তুফান যতই আসুক নিভে যাবে না ক !

তুমি যদি না জাগো-কেমনে দিবস হবে ?
অন্তঃ রবি জাগে যদি জাতি হাসবে তবে!
প্লাবন আসার আগে যদি উঠ পর্বত -চূড়ে,
অসূর শক্তি উপর হতে পারবে দিতে মুড়ে।

ডানা মেলে যাও যদি বিশ্ব ভুবন ছড়ায়—
বলি আমি শক্তি তুমি-কে আছে হারায় ?
-----------------------------------------

নবীন শক্তি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১২-০৪-২০২৪ ইং
***********************************
এই যে শক্তি, এই যে বল, এই যে জাতির ফুল !
ওই সৌরভে চেয়ে আছি দিবে কবে বল ?

তোমার সুবাস উধর্ব গগণ র্ঘর্ণি ঝড়-বাদল!
আঁধার রাতের পূর্ণি আলো অসীম ছায়া তল।
তবে কেন দিশেহারা- লক্ষহারা প্রাণ ?
কিসের আশায় কিসের নেশায় হওরে নতজান !

এই যে শক্তি, এই যে বল, এই যে জাতির ফুল
জেগে উঠো প্রভাত রবি এই পৃথ্বীতল।
তোমরা জাতির ভাগ্যনিশান নবীন শক্তি দল
স্বপ্নগুলো স্বর্গে উঠে সুখের অশ্রু-জল।

লক্ষ্য তোমার অটুট থাকুক স্বপ্ন রাজির ফুল,
সর্বগ্রাসী মাদক নেশায় করনা পথ ভুল।
আঁধার রাতে তরুণ আলো নবীণ শক্তি তুমি
অযূত স্বপ্নের সোনালী কিরণ - এ নশ্বর ভূমি।
------------------------------------------

Thursday, April 11, 2024

পরকীয়ার প্রণয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ১১-০৪-২০২৪ ইং
***********************************
যৌবনের এ প্রলয়ে তরঙ্গের নৃত্যে,
কত যে করে কি নির্ভিৃক চিত্তে !

নির্লজ্জ জলধারায় প্রণয়ের গর্জন,
জাহেলী কত কি উম্মোক্ত আয়োজন।
বিধিনিষেধ মানে না বলে সে নিস্পাপ,
উম্মাদ যৌবন তার বলে সে সাফ সাফ।

নিষিদ্ধ মিলনের বজ্র আঘাতে
কত যে ঝরে য়ায় সোনালী প্রভাতে।

তারুণ্যের শক্তি নব আলোর মাস্তুল,
এ কথা যায় ভুলে তাগুদের যৌবন ফুল।
আগুন -মোমের ত্রাসে চৌচির সিন্ধু.
পরকীয়ার প্রণয়ে ঝরে যে অশ্রু বিন্দু।
-----------------------------------

শিক্ষিত ভিক্ষুক

 শিক্ষিত ভিক্ষুক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ১১-০৪-২০২৪ ইং
***********************************
শিক্ষিত ভিক্ষুক করতে এল লুটপাট !
নাহি ঢর নাহি ভয় দেখি তারে পথঘাট!

ঘুষ খায় অফিসে তুঙ্গ তরঙ্গ!
লুটপাটের মহানিশা লাজহীন উলঙ্গ।
উঁচু স্বর কথা কয় দুর্বল করে নিঃস্ব
এমন ভিক্ষুক কোথাও নাই গ্রাসে যায় বিশ্ব!

এ শিক্ষা আলোহীন চোর ডাকাতে ভর্তি.
চৌদিকে ল্যাংটা কুকুর করে যায় ফুর্তি।
শিক্ষিত ভিক্ষুক ডুবিল রে যাত্রী
বাংলার আকাশে আমবস্যার রাত্রি!

গরিব চুষে রক্ত খায় ক্ষমতার ধরনী,
কলমের হুঙ্কারে কেপে উঠে তটনী।
------------------------------------

এই দেহ, এই প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ১১-০৪-২০২৪ ইং
***********************************
এই দেহ প্রাণটারে কত ভালবাসি,
ক্ষণিক পৃথিবীর বুকে কত হাসিখুশী।
এই দেহ এই প্রাণ একদিন উড়ে যায়,
সে নাহি রবে আর পৃথিবীর ছায়ায়।

দুনিয়ার মোহে পড়ে কেটে যায় বেলা,
তবু নাহি হুশ হয় করে হেলা ফেলা!
মুমিনের মুখে হাসি জয় আর জয় !
মুক্তির ফসল ফলে নাহি তার ক্ষয়।

এই দেহ এই প্রাণ কভূ নাহি গায় গান,
এই সব ক্ষণিকের মুসাফির মেহমান।
---------------------------------------

Wednesday, April 10, 2024

ঈদের খুশীর বান


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ১১-০৪-২০২৪ ইং
***************************************
ওই উঠেছে ঈদের চাঁদ জাগো হে মুসলমান,
ডাকছে তোমায় রোজা শেষে ঈদের খুশীর বান!
ধনী গরিব কাঁধ মিলিয়ে করছে উচ্চারণ
আজকে সবার খুশীর ঈদ ওরে প্রিয়জন্।

ধবল কালো নাইতো ভেদ এই শুভক্ষণ,
আমরা সবে মুসলিম উম্মাহ সবে ভাই বোন।
সাম্যের গান গাই মোরা করি নিমন্ত্রণ
ঈদ মোবারক ! ঈদ মোবারক! ওরে মুমিনগন।
-----------------------------------------

এক সাধারন হতে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
এই বিশ্ব তোমাকেই খুঁজছে হে মহৎ প্রাণ,
তুমি যে মুক্তির পথ দেখাও জেনেগেছে ভুবন।
কেউ যায় না ফিরে খালি হাতে পর- আপন,

এক সাধারন হতে অতি সাধারন তুমি,
সাদা কলবে এঁকেছো অতি মানবিক ভূমি !

আজ দুঃখি হেসেছে প্রাণ খুলে এই নশ্বর,
মুহুর্মুহু বিস্ফোরণে হবে না বুক চৌচির।

ঠোঁট থেকে ভেসে আসছে বিজয়ের হাসি,
তুমি যে স্বপ্ন দ্রষ্টা, তুমি যে রাত্রি পূর্ণি শশী।
তাইতো বিজয় দেখি জল শুন্য বালুকা রাশি

মাটি খুঁড়ে তুলে দিচ্ছো হীরে মানিক সোনামণি।
এই বিশ্ব তোমাকেই খুঁজছে চির অগ্নির অশনি।
---------------------------------------------

Tuesday, April 9, 2024

কর্ণধার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
এক স্বপ্নের তরে কর্ণধার তুমি তরুলতা বৃক্ষ গাছে,
ভ্রমর ছুটিয়া চলে ফুলের সন্ধানে তোমারই কাছে।

তুমি সেই পূর্ণিমার আলো রাত্রির আঁধার কালো,
ঘূর্ণি ঝড় পেড়িয়ে জেগে উঠো দিবসের আলো।
তুমি স্বপ্ন দেখ স্বপ্ন দেখাও আপনারে ভুলিয়া তব,
অশ্রু জল মুছে দাও মিষ্টি হেসে কেমনে ভুলে রব?

তুমি সেই সাদা মনের শুভমতি প্রাণে দেও নব আশা,
তাই বঞ্চিত ছুটে যায় স্বপ্নিল দরবারে সোনালী ঊষা।
জগৎ জানে নিলোর্ভ কর্ণধার তুমি শিল্পের পথ ধরি,
নির্ভয় আশ্রয় তুমি বেদনা ঘুচায়ে স্বপ্ন সফল করি।

সুখে দুঃখে শোকে অপরের লাগি উজার যে প্রাণ,
তার অতুল্য কর্ণধার তুমি জগত ফুলের বাগান।
-----------------------------------------------

এই প্রেম ক্ষণিকের


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
এই নশ্বর সু-সজ্জায় আত্মারা কতো অধীর !
সকাল সন্ধ্যা দেখছি বৈধ অবৈধ দৃঢ় শিবির।
এমন কোন অনৈতিক কাজ নেই
এই নশ্বর সু-সজ্জায় রক্তক্ষয়ী যুদ্ধ নেই!

অনেক স্বপ্ন ধুয়েগেছে ঝড় বাদল দিনে,
প্রভাতের সূর্য উঠেনি, প্রাণটা নিয়েছে ছিনে!
তবু আত্মারা বুঝে না এই কোলাহল অর্থহীনে
বড় বেশী শক্তিহীনে-

অসংখ্য দিন কেটেছে এই নশ্বর সু-সজ্জায়,
অথচ এই নশ্বরই তোমাকে ছুঁড়ে দিবে অধরায়-
এই প্রেম ক্ষণিকের, বড় বেশী ক্ষণিকের প্লাবন,
যমদূত আসছে, অসীমের পথ করো অনুধাবন।
---------------------------------------------

অভিশাপময় এক জীবনের গল্প


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
ওই চাঁদের স্নিগ্ধ আলো কিছু যায় না রেখে,
প্রখর খর তাপে বিপন্ন এই ঈদের খুশী থেকে।

বৈষম্যরা ছোবল হেনেছে আজকে স্বয়ম্বরায়,
আয় ব্যায়ের হিসাব মিলেনা স্বাধীন বসূধায়।
কর্তা খুঁজে বেড়ায় পালাবার পন্থা,নিষ্ঠুর চোখ
খূশীর ঈদ এখন বিষাক্তময় এই মর্তলোক !!

চাহিদা যোগানের দ্বন্দ্ব বিরহের আগুন ছড়ায়,
আজ ঈদের আনন্দ বিচারহীনতার কাঠগড়ায়!
ওরা চেঁপে ধরেছে, ওরা দিয়েছে আগুন প্রাণে,
ওই চাঁদের স্নিগ্ধ আলো ঘূর্ণি বালুকার তুফানে

অভিশাপময় এক জীবনের গল্প স্বাধীন শিবির
ঈদের চাঁদে উঠেছে, বৈষম্য থেকে যায় জনতার।
-------------------------------------------

বেলাজ ঘুষখোর


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
জনতার আর্তনাদ যেন বার বার হচ্ছে নিস্ফল,
এতো বেলাজ ঘুষখোর চৌদিকে ছড়িয়েছে প্রবল!
প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা চেয়ারে
কত যে দেশদ্রোহী এই ব্যদনা বলি কারে!

লক্ষ শহীদের দেশে চোর ডাকাত কোটি কোটি
একটা যদি সাহসী নেতা পেতাম শুব্র খাঁটি
হয়তো সোনার বাংলা হত শত ঘূর্ণিপাকে,
জুলুম অত্যাচারে জনতা মরছে ধুঁকে ধুঁকে

এ যেন দেখার কেউ নেই মৃত্যু কালো পাহাড়,
দগ্ধ হৃদয়ে শুধু বলে যাই অশ্রু ঝরে বারবার।
কি করে খুলবে এ স্বাধীন দেশে মুক্তির দ্বার ?
বেলাজ ঘুষখোর চৌদিকে ছড়িয়েছে দুর্বার।
------------------------------------------------

চুপি চুপি কান্না বহে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
তাদের জুলুমে চুপি চুপি কান্না বহে এ বুকে,
কি যে রক্ত ক্ষরণ আজ শুধু মনে মনে ধুঁকে!

যে স্বপ্ন নিয়ে এ জাতি যুদ্ধ করেছে দুর্বার,
আজ সেখানে অধিকার বঞ্চিত অণিবার !
শিক্ষিত দুর্নীতিবাজেরা কেড়েছে মুখের গ্রাস
লুটে পুটে খাচ্ছে, ডেকেছে জাতির সর্বনাশ !

লক্ষ শহীদের রক্তে রঞ্জিত ক্ষেতের শস্য
লাল সবুজের পতাকা নিঃস্ব প্রায় নিঃস্ব !
রাষ্ট্রের প্রহরী যারা গুপ্তকক্ষতে জমায়
দেশদ্রেহী! তারা কেন মুক্ত ডানা ছড়ায়?

অযূত ব্যর্থতার ছবি অঙ্কিত প্রসাদে ও মিনারে,
তার ভিতরে ওঁত পেতে আছে ছদ্মবেশী বহরে
দেশদ্রোহী !যারা লুটে পুটে যাচ্ছে দেশটাকে
তাদের জুলুমে চুপি চুপি কান্না বহে এ বুকে ।
--------------------------------------------

কথা শুনে তাগুদের


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৮-০৪-২০২৪ ইং
*********************
শক্তের ভক্ত, নরমের যম,
দুর্বলের নাই কেহ ক্ষণিকের ধরাধাম।
ছম্মবেশী মুমিন সে, ভিতরে মুনাফিক,
আপনারে জাহিরে ছুটে চলে চৌদিক।

হাসি খুশী যাই দেখ, নহে সে রক্তের
ঝোঁপ বুজে কোপ মারে কথা শুনে তাগুদের।
টাকা পয়সা খায় সে দোস্ত হয় শয়তানের,
ঠিক যেন মনে হয় সুবোধ ছেলে ওস্তাদের।

যা কিছু দেখ তুমি সব কিছু কাগজের,
দুষ্টে দুষ্টে সম্পর্কে নাহি কিছু রক্তের।
তবু মানুষ শ্রেষ্ঠ ঈমান আমলে-
প্রভূ ভীরু হয় সে নশ্বর নিখিলে।
------------------------------------

দূর থেকে দাঁড়িয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৮-০৪-২০২৪ ইং
*********************
একদিন দূর থেকে দাঁড়িয়ে দেখলাম,
কিছু গন্ড মূর্খ ভিত্তবানদের দেখা যায় মঞ্চের প্রথম!
সমাজের এ চিত্রের নিয়ম না জানা আমি
সেই জ্ঞানী গুনিদের আর দেখি না এ ভূমি।

যাদের জ্ঞানগর্ব বাণী কান পেতে শুনতাম মঞ্চের পাশে
নিজের স্বপ্নটাকে রাঙাতাম ঊষালোকের মতো হরষে-
আজ সেখানে আমবস্যার ঘোর অন্ধকার !
জ্ঞানী গুনীদের প্রদীপগুলো নেইতো আর।

অবুঝ শৈশবে বড় সাধ হতো ওদের মতো হতে
কিন্তু আজ স্তব্দ হয়ে যাই নিয়ত সাক্ষাতে
এরা কারা ? কি এদের পরিচয় !
বলতে পারিনা, ভয় হয় -বড় ভয় হয় !

কিছুদিন আগেও দূর থেকে দাঁড়িয়ে দেখতাম,
সমাজের জ্ঞানী গুনি ব্যক্তিরা মঞ্চে বসত প্রথম।
--------------------------------------------

মানবতা অসুরের চরণ তলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৮-০৪-২০২৪ ইং
***************************************
মানবতা আজ সকল মানবের কাছে,
এক অধরা স্বপন হয়ে সুদূর আছে।
তবু মানুষ তারই বলে অপরাজিতা নাম !
এখানে মুক্তি , এখানে বিজয় অভিরাম।

সকলে জানে সকলে বলে তার সুখ্যাতি
তবু জুলুম অত্যাচারের ভূমিকায় অতি।
যদি দৃশ্য পটটা সাদা মনের হত
তবে প্রাণ হত না কভূ ক্ষত বিক্ষত ।

ক্ষমতার ঘাত প্রতিঘাতে পৃথিবীর অশ্রু ঝরে,
তুমুল প্রতিবাদ করার কেউ নেই এই নশ্বরে।
মানুষ শুধু ব্যস্ত কিছু নাই কিছু নাই
কে কারে ঠকাবে এই দৃশ্য পট শুধু পাই!

বেসুর তালে গেয়ে যায় শিল্পিরা গান,
মানবতা অসুরের চরণ তলে ম্রিয়মাণ।
--------------------------------------------

Sunday, April 7, 2024

নৈতিক শিক্ষা থাকে যদি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৭-০৪-২০২৪ ইং
*********************
এ জীবন নৈতিক শিক্ষাহীন গেলে
ধ্বংস হবে ধ্বংস হবে মেয়ে-ছেলে।
ঘর হতে প্রথম নৈতিক শিক্ষা পেলে
এতটা পথভ্রষ্ট হত না দলে দলে ।

পিতার উপর উঠত না সন্তানের হাত
চোখে অশ্রু ঝরতো না রাঙা প্রভাত !
অযূত স্বপ্নে একটা জীবন অনেক দামী,
যদি সেটা সুস্থ না হয় তবে ধ্বংস তুমি!

প্রাণে প্রাণে নৈতিক শিক্ষা থাকে যদি
অমার্জনীয় অপরাধ হবে না নিরবধি,
মাদকের অগ্রাসন থেমে যাবে ভূ-লোক,
ঘরে আসবে ফিরে স্বর্গিয় আনন্দলোক।
-------------------------------

আমার ঘরে তোমার মিটার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৪-০৪-২০২৪ ইং
*********************
আমার ঘরে তোমার মিটার কিসের দিবো ভাড়া?
তুমি আমায় দিবে ভাড়া এইতো আইনের ধারা।
জমি জুড়ে তোমার খুঁটি তোমার ব্যবসাখানি,
জোড় জুলুমের চাবুক যেন দিচ্ছো বুকে টানি।

তোমায় দিলাম সব আমি, তবু বারে বার,
আমার উপর চেপে দাও অযূত অত্যাচার।
ঘরে ঘরে স্ট্রিম রুলার হরেক কৌশল চলে,
বিদ্যুৎ বিলের সংখ্যাগুলো সেই কথা বলে।

তারই সঙ্গে রাস্ট্র যন্ত্রের নতুন বসতখানি,
কেউ দেখেনা, কেউ বুঝে না- কি এনেছিটানি !
আমার ঘরে তোমার মিটার কেন দিবো ভাড়া!!
এমন বিচার কোথায় আছে এ বাংলা ছাড়া ?
-------------------------------------

Saturday, April 6, 2024

তাদের ঋণ যায় না শোধা

 তাদের ঋণ যায় না শোধা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৬-০৪-২০২৪ ইং
***************************************
হে মানব, তোমার দুর্দিনে যারা পাশে ভিড়ে,
তাদের ঋণ যায় না শোধা এই পৃথিবীর তরে।

অর্থের ঋণ যায়তো শোধা আগে কিংবা পরে,
যায় না শোধা ওইসব ঋণ রেখো অন্তরে-
যারা ছিল দুর্দিনে পাশে বারেবার
তারে তুমি স্মরণ রেখো বিপুল সম্ভার।

এই যে মানব, এই যে মানবতা এই সাম্যের খুঁটি
এর চেয়ে বড় কি এখানেই তো খাঁটি।
হে মানব, অকৃজ্ঞের নেইতো কোথাও পার,
যার পরশে হয়েছো আলো তারে করো না পর।

মানব অন্তরে জমেছে আজ ঘন মেঘ কালো,
চায় না শোধে উপকারীর মহৎ ঋণের লগো।
----------------------------------------------