Thursday, April 18, 2024

গাছ লাগাও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৪-২০২৪ ইং
*********************
যদি নিশ্চিত হও আগামী দিনে কেয়ামত হবে,
সতেজ বৃক্ষের বীজ কিংবা চারা রোপন কর ভবে।

গাছ লাগাও, চাষাবাদ কর দিবস কিংবা রাত্রি,
এ যে সাদাকায়ে জারিয়া ওরে মুমিন, ওরে যাত্রী !

ফলদ- বনজ- ভেষজ তোমারই মু্ক্তির গান,
হে মুমিন, তোমারে করেছে প্রিয় নবী আহবান।

এ গাছ হতে যত পশু পাখী কিংবা মানবে খাবে,
সাদাকায়ে জারিয়া রূপে কাল হাশরে তুমি পাবে।
----------------------------------------

Wednesday, April 17, 2024

ওই শিক্ষাটা ফিরিয়ে দাও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
এ জাতির শিক্ষাটা আর নাহি আর সুখে,
ক্ষমতার ঝড় বাদলে চলিছে আঁধার মুখে।

গহিন আলোটা নিভে গেছে অসুরে মিশে-
আগামীর শিশুরে কি লাভ আর দোষে ?
কেহ পথ ভুলে, কেহ বাটে যায়, কে সব হারায়,
এমন শিক্ষা প্রাণে নেই যাহা তারে শুধায়!

আলোর ভিতরে কালোর যে কত কলবর,
কেহ বুঝে না তাহা কত যে বাতিল উৎসব!
নৈতিক শিক্ষা কেঁদে যায় নয়নের জলে
তবু হয়না হুশ বাতিল ঝরি পড়ে কোলে!

ওই শিক্ষাটা ফিরিয়ে দাও সন্তানের প্রাণে ও দেহে,
যে শিক্ষায় মন্যুত্ব খঁজে পায় আদর ভালাসা স্নেহে।
-------------------------------------

জনতার ফুল ঝরে যায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
চারিদিকে ক্ষমতার প্রমোদে পূর্ণ্ হুলস্থুল!
জাতির আর্তনাদ কেউ শুনে না জল-স্থল।

শরীরের পোশাকে পোশাকে অমৃত মাখা,
কথিত নেতাদের অর্থ্ বৈভবের বহ্নি শিখা !
শুভ্র চোখটা ধূসর কালো চশমায় ঢাকা,
অসুরের যত চিহ্নগুলো চলনে বলনে আঁকা।

সেবকের আড়ালে জাতিরে করছে বিকল,
রক্ত চুষে খাচ্ছে ঠিক জোঁকের মত অবিকল।
এই হল আজিকার কর্ণধার দেশ প্রেমিক,
জনতার ফুল ঝরে যায় তবু ওদের সবঠিক।

একজন নেতা চাই ঠিক বজ্রকন্ঠির মত- সতত!
নির্ভয়ে যে বিজয় কেতন উড়াবে চির- শ্বাশত।
---------------------------------------

স্বাধীন দেশে মুক্তি নাই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
অফিস ভরা চোরে চোরে, রাষ্ট্রে ভরা ডাকাত,
রাজ্য রাজা দেখেছে বসে নাহি দেখি শক্ত হাত!

মুক্তি যুদ্ধের বিজয় কেতন, রাঙা রবি আলো,
এখন দেখি সব হারায়ে সন্ধ্যা লগ্নের কালো।
চোর ডাকাতের তুফানে,মুক্তি স্বপ্নের অবসান,
জনতা ভাবছে এখন গাইবে আর কিসের গান ?

স্বপ্নের মুক্তি ঘরে ঘরে হতাশার- সমান,
যে আসে লুটে যায়, করে যায় বলিদান।
স্বাধীন দেশে মুক্তি নাই সবই যেন কালসে
চোর ডাকাত সিন্ডিকেট আছে দেখি বসে !

”জয়বাংলা জয়ধ্বনি” সে কি বাজে প্রভাত- প্রদোষে!
মু্ক্তি যুদ্ধের চেতনা নাহি আর হরষে !!
-------------------------------------

অবৈধ উপার্জন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
রাশি রাশি অবৈধ উপার্জন করিয়াছ জড়ো,
অংক কষিতেছ দান অনুদান বড়ো বড়ো।

প্রভূর কাছে এ দান হবে না কবুল- হারাম! হারাম!
মিলিবে যে অগ্নি শিখা- জাহান্নাম! জাহান্নাম !
দিবা নিশি ধরে এ কি হারামের খেলা !
মুক্তি জোটিবে না, ওইদিন হাশরের ভেলা।

ওগো ছুঁড়ে দাও অবৈধ হারাম এখনি,
সত্যজ্ঞান লুফে নাও এ নশ্বর ধরণী।
এত জ্ঞানী হয়েছ, এতটুকু শিখনি,
অবৈধ উপার্জন জাহান্নামের চাহনী!

হারাম খাদ্যে লালিহ দেহ- সে সর্বনাশিয়া!
জাহান্নামের পুড়াবে সর্ব্ গ্রাসিয়া- ত্রাসিয়া।
---------------------------------

প্রশংসা কর হে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
ক্ষমা করে দাও হে পৃথিবীর সকল আপন -পর,
এ প্রাণ বড় ক্ষণিক তরে এসেছে ধরণী তর ।

আমি যেথাকার যাত্রী, তুমিও সেথাকার,
এখানে ইয়ানাফসি ইয়ানাফসি প্রহর প্রহর!
মৃত ব্যক্তিকে গালি দিও না সুখদুঃখভার,
তার ব্যাপারে খারাপ কথা বল না - এ নশ্বর !

এখন সেই ঐর্শ্বযরাশি নাই তাঁর হাতে,
এখন শুরু হয়েগেছে কর্মফল কবরেতে!
প্রশংসা কর হে - জান্নাত যেন ওয়াজিব হয়,
মৃতের নিন্দা করলে বড় ভয় ! বড় ভয়!
জাহান্নাম ওয়াজিব হয়-

এ পৃথিবী তার সৎ বা অসৎ কর্মের চিত্র !
সুতরাং প্রার্থ্না কর হে, সে যেন হয় প্রভূর মিত্র।
--------------------------------------

জেয়ারত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৪-২০২৪ ইং
*********************
কবরের দিকে মুখ ফিরিয়ে কর হে জেয়ারত,
কবরবাসীরা যেন শান্তি পায় আল্লাহ’র রহমত।

তুমিও যে এই কবরের যাত্রী ,মুক্তি খুঁজিবারে
ফরিয়াদ কর বিধাতারসনে স্মরন করি তারে।
কঠিন বিরহ দিনে তিনি যেন দেন দয়ার সুর,
রহমবিনে কে আছে এমন মুক্তি পায় হাশর?

কবরের পাশে যাও যদি নিয়ত তুমি,
মৃত্যুকে পড়িবে স্মরণ ক্ষণিকের ভূমি।
পার্থিব আনন্দগানে পাবে না খুঁজে সুর,
হাশরের ভয়ে কম্পিত হবে কঠিন অন্তর!

কবরের দিকে মুখ ফিরিয়ে কর হে জেয়ারত,
অসহায় বান্দারা যেন ক্ষমা পায় ওই মছিবত।
--------------------------------------

Tuesday, April 16, 2024

মৃত্যুর আলিঙ্গন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
বিশ্বাসীর মৃত্যু প্রভূ হতে উপহার!
যে মুমিন,সে শুনেছে মুক্তির খবর ।

মৃত্যু সে  বন্ধুর সাথে সেতু বন্ধন,
সত্য করে না ভয় মৃত্যুর আলিঙ্গন।
সে স্মরণ করে তারে নতশির সুখপানে,
নিজেকে প্রস্তুত করে অবিনশ্বর স্মরনে।

বিশ্বাসী ছুটে বেড়ায় প্রভূর ছন্দ তানে,
মৃত্যুকে করে না ভয় পৃথিবীর বন্ধনে।
ইহ পর কালে যে রব ভালবাসে তারে ,
সে বিশ্বাসী- এ মৃত্যকে আলিঙ্গন করে।
--------------------------------

সত্যের আলো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
এ বুকের ভিতরে যে মাংস পিন্ড,
সে তোমার মুক্তি কিংবা দন্ড।

তারে যদি সদা দূষণ মুক্ত রাখ,
তুমি হবে না কভূ পথভ্রষ্ট, তা দেখ,
এ দূষণ ক্ষতিকর মুক্তির জন্য
তারে যতনে আপনারে কর ধন্য।

যে হৃদয়কে পরিস্কার রাখতে জানে,
সে হয় মুত্তাকী পরহেজগার ঈমানে।
ক্বালবকে কখনো নাহি মারো দুষণে,
সত্যের আলো ঢুকাও প্রভূরে স্মরণে।
--------------------------------

তোর মত হত যদি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
তোর মানবতারে ঢের বেশী ভালবাসি,
আজ বেদনাকাতর মুখে ফুটেছে হাসি।

তোর সভ্যতারে বড় বেশি ভাল লাগে,
তুই ছুটে আছিস উল্কার বেগে-
সাম্যের বক্ষ হতে মুক্তির ডাক দিয়ে,
সন্ধির চুক্তির করিস শত্রুকে হারায়ে।

তুই ঢুকে গেছিস বঞ্চিতের দেহে-দেহে,
তোর মত হত যদি এত প্রাণপন স্নেহে।
এ পৃথিবী গেয়ে উঠত বিজয়ের সংগীত
কোন অশ্রু ঝরতো না অন্ধকার নিশীথ।

পৃথিবীর ডাকিছে তোরে আনন্দ- আবাস,
আয় ফিরে আয় মানবিক স্বর্গের বসবাস।
---------------------------------

জাগাও চিত্তে নবীন উষা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
ভাবে ওরা তুচ্ছ তোমায় যায় ব্যঙ্গ করি !
তাতে তোমার হবেটা কি যাও বেয়ে তরী?
আসুক বাধা আসুক ঝড় হতে হবে পার,
গর্জে উঠো বীর দর্পে ভেঙে হাকাকার।

জাগাও চিত্তে নবীন উষা আলো অন্তহীন,
তোমার তরে আসবে ছুটে নব শুভদিন ।
বঙ্গ ছেলে বীর সেনানী হয় না কভূ নত,
যারা তোমায় নিন্দা করে ওরা ভাগ্যহত।

ব্যঙ্গ যারা করে যায় নাইরে ওদের তাপ,
শয়তানের চ্যালা ওরা বিধির কাছে পাপ।
------------------------------------

হে কোরআনের পাখি সব


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
ভূ-মন্ডলে কোরআনের ধ্বনি উঠুক বাজি,
ছুঁয়ে যাক নূর আলো আঁধার পরে আজি।

নূর নবীর সুর বাজুক অন্তর বাঁশিতে,
শির হতে শিরে সত্য থাকুক ভাসিতে।
তাগুদের ধ্বংস ওই শুনেছি, ওই দেখেছি
মুমিনের প্রাণ ওই জেগেছে , ওই ছুটেছে।

শান্তির পতাকা ওই উঠেছে দুলে দুলে
বিজয়ের গান ওই বেজেছে দ্বার খুলে-
কোরআনে সুর বাজে যে ধরণীতে
সেখায় ভয় কিসের অট্টহাসিতে ?

হে মুসলমান, হে কোরআনের পাখি সব,
ওই উঠেছে বিজয় কেতন নূর আলোয় নব।

এক ডাকে শেষ হয়ে যাবে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
যেখান হতে এসেছিলে ফিরে যাবে সেথায়,
নাহি কেহ পারে রুখে এই বসূধায়।

দম্ভ ক্ষমতা নিমিষেই চরণ তলায়,
তড়িৎ লুটায়ে যাবে তাঁর ইশারায়-
যদি সে চায় বাজবে বিজয় ডঙ্ক,
নতুবা মিলবে না হিসাবের অংক।

ক্ষণিকের ধরায়- যে লড়াই- যে হুলুস্থুল,
এক ডাকে শেষ হয়ে যাবে সব কল্লোল।
------------------------------------

অনল বিস্ফোরণে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
এখন মানুষেরা অন্তর ফাঁকা ফানুস!
নেই সত্যের আলো, নেই কোন হুশ।

এখন মুক্তি খুঁজে অন্তঃসার শুন্যে শুন্যে,
অথচ এরাই নিমজ্জিত ছিল হকের পুণ্যে।
বাতিলের মহা তরঙ্গ আজ মানবের দেহে,
সভ্যতা পুড়ে ছাঁই হচ্ছে নিয়ত অগ্নি দহে!

হিংসা বিদ্বেষের উত্তাল তরঙ্গ বুকে বুকে,
সত্যেরা চুপসে গেছে পৃথিবীর বাঁকে বাঁকে
এখন তাগুদেরা খেলা করে বিপুল তরঙ্গে—
নিত্যনবীন ফরমান জারি হয় অদ্ভুদ ঢঙ্গে।

সত্যেরা যদি গর্জে না উঠে যুদ্ধে আজি ,
অনল বিস্ফোরণে পুড়াবে তারকারাজি!
-------------------------------------

তোরা করিস যে প্রেম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
*********************
কোন প্রেমে তোর মুক্তি জানিস কি ভাই ?
তোরা করিস যে প্রেম তার কোন মুক্তি নাই !

এ যে এক তাগুদের খেলা ভালবাসার নামে,
নিষিদ্ধ প্রণয়ে তোরা উঠেছিস মেতে ধরাধামে।
যে ফুল ভাবিস তোর, সে ফুল তোর নয়,
কেন স্পর্শ্ করিস তারে রোমান্টিকময় ?

কেন করিস উলঙ্গ পথ ঘাটে হরেক দেশ!
যে প্রেম বেশ্যা পল্লী নাহি তাহার শেষ!
তোদের প্রেমে নাইরে কোন দিশা,
এ এক নিষিদ্ধ প্রণয় শয়তানের নিশা।

তোরা করিস যে প্রেম সে এক মৃত্যুরই তরঙ্গ!
আয় ফিরে আয় নিত্যনবীন আলোক ছায়ার সঙ্গ।
------------------------------------------

Monday, April 15, 2024

ক্ষমায় বহে শান্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১৫-০৪-২০২৪ ইং
*********************
ক্ষমায় বহে শান্তি,অন্তরে জাগে ঊষা,
মানব খুঁজে পায় মুক্তি এলাহী ভরসা।

ক্ষমা করে দাও অযূত ভুল ক্রটি সব,
কাল হাশরে করবে ক্ষমা দয়াময় রব।
তুমি যে মহৎ তুমি যে উদার প্রাণ,
প্রভূ চায় দেখে তাহা করেছো ভুবন।

তুমি নহে ভুল ক্রটির উর্ধ্বে এই নশ্বরে,
কর্মের হিসেব দিতে হবে কঠিন হাশরে।
ওইদিন যদি ক্ষমা না পাও তুমি রহমে,
পাকড়াও হবে তুমি অবিনশ্বর ধরাধামে।

মানবেরে ক্ষমা করে দাও মহত্তের গুনে,
যদি প্রভূ হতে মুক্তি চাও বিচারদিনে।

ক্ষমতার ঘূর্ণি ঝড়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১৫-০৪-২০২৪ ইং
*********************
তোদের কি বিজয় কেতন সহে না আর !
এখনো দেখি হয়নি দাসত্বের অবসান ।

এখনো তোরা গেয়ে উঠিস বিদ্রোহী গান,
এখনো অভাস মিলে দোসরের কলতান।
ওরে তোদের সহে না আর জুঁই চাঁপা বকুল
কোন চেতনায় ছুটে গেলি অধীর ব্যাকুল।

ভুলে গেলি মুক্তি যুদ্ধের দৃঢ় মনোবল,
এখনও দেখি দেশদ্রোহী রক্তের কোলাহল।
চোর ডাকাতেরা উচ্চ হেসে ঠেলাঠেলি করে
ক্ষমতার শিখরে, স্বৈরতন্ত্রের অস্র ধরে।

মুক্তি সে আসবে যে জনগণে
তার কোন লক্ষন নেই এই রাষ্ট্র শাসনে।
ক্ষমতার ঘূর্ণি ঝড়ে জোয়ার জলে ভাসি
স্বাধীন পতাকায় বাজে না মুক্তির বাঁশি।
----------------------------------

যে নারী ছিল তাজ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১৫-০৪-২০২৪ ইং
*********************
নারীরে দিয়েছে লাবণ্য,নর গায় সেই গান,
নারী বুঝে কি বিধাতার সেই দান ?

তবে কেন নিজে নিজেকে করে অপমান!
নারীরে দিয়েছে মর্যাদা, নর তুলে সেই তান,
নারীরে করেছে গুপ্তধন! দিয়েছে সৃষ্টির সম্মান,
নারীরে দিয়েছে তিনগুন, নর গায় সেই গান ।

তবু নারী আপনারে করেছে তুচ্ছ - অশালীন,
অকাতরে বিলিয়েছে কীট পতঙ্গের উদ্যান।
রূপ লাব্যণ্যের যত বোঝা,
উদার চিত্তে বিলিয়েছে কুভূ বাঁকা কভূ সোজা।

আজ গর্বের গুপ্তধন নিঃস্ব তাগুদের ইন্ধনে,
স্বর্গিয় মুকুট হারিয়েছে অসুরের চরণে,
কেনা বেচা হয় পণ্যের মত অবাদ-মুক্ত!
যে নারী ছিল তাজ, সে আজ শুন্য- রিক্ত!
---------------------------------

উম্মাদ পরকিয়ায় মত্ত


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১৫-০৪-২০২৪ ইং
*********************
এখনো রহস্যে ঘেরা, এখনো রইল অজানা !
এতো সুন্দর এতো সুহাসিণী তবু উম্মাদনা ।

যে রূপের আলোকে পেয়েছে মর্যাদার মুকুট,
সে ঝলকে এখন কীট পতঙ্গেরা বন্ধনে অটুট।
সুপ্ত ঢাকনা গিয়েছে খুলে নাই কিছু আর বাকী,
যে গুপ্তধনের মালিক তারে দিয়েছে ফাঁকি !

উম্মাদ পরকিয়ায় মত্ত নিলর্জ্জের মতো গোপনে,
অলি- গলি, অফিস- আদালত প্রাঙ্গনে
অবাদে রূপ যৌবন বিক্রি করে একান্ত শয়নে।
অর্থের লোভে লুটিয়ে পড়ে ধনকুবের চরণে।

ভয়ঙ্কর বিষধর সাপের মতো পেঁচিয়ে ধরে,
অনাবিল সুখ স্বর্গকে তছনছ করে --
সাবধান ! সাধু সবাধান! এইসব কালনাগিনী হতে,
জীবন শেষ করে দিবে উম্মাদ পরকিয়ার স্পর্শতে।
-----------------------------------------

মানবতা উদিলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১৫-০৪-২০২৪ ইং
*********************
মানবতা উদিলে মুক্তি আসিবে ফিরে- নশ্বরে,
কেউ আর কাঁদিবে না দিগন্ত পারে অশ্রু ঝরে।
তোমার বক্ষের কাছেই মানবতা জেগে আছে,
যদি তুমি বুঝ তারে ,ফুল ফুটিবে গাছে গাছে।

বলেছিলে আসিবে ফিরে অরণ্যশাখার বাহুজলে,
উড়ার করে দিবে প্রাণ মুক্তি যু্দ্ধের কোলাহলে।
তাইতো অযূত স্বপ্ন বুঁনেছি তৃণঘন শিশির -উজ্জ্বল
তুমি প্রদীপ জ্বালাবে ঘন কালো দ্বীপের নিকুঞ্জতল।

এখনো জেগে উঠেনি ওই সূর্ঘ্ মুক্তির সংগীতে,
তুমিই পার জাগাতে সোনালী রবি এই ধরনীতে।
দুঃখী মানবের মুক্তি চাই প্রতিটা প্রহরে প্রহরে,
তুমি কি উদিবেনা ঘন কালো গগণের পরে?
-------------------------------------------

Sunday, April 14, 2024

নৈতিক শিক্ষাই মুক্তির পাঞ্জেরী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*****************************
নৈতিশিক্ষা যদি সন্তান ঘরে না পায়,
সে পাবে না খুঁজে মুক্তির পথ এই বসূধায়।

চৌদিকে আসবে ধেয়ে অসুরের ঝড়!
প্রতিরোধের শক্তি হারাবে সে অতঃপর।
সে হবে তাগুদের সঙ্গী পৃথিবীর দশমন,
তুমি হবে লাঞ্চিত, অপমানিত প্রতিক্ষণ।

শিক্ষার জন্য যদি না কর বাক্যব্যয়,
সন্তান হবে বোঝা উঁচু পর্বতের ন্যায়।
তোমার হাতেই মশাল,দাও তারে ধরে
আঁধার পথ চিনে সে যেন যেতে পারে।

নৈতিক শিক্ষাই মুক্তির পাঞ্জেরী-আলোকিত পথ,
সন্তান হবে না কভূ তাগুদের কান্ডারী এই জগৎ।
-----------------------------------------------

বিলাত পড়া সন্তান


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
শিক্ষিত সন্তানের বুকে পাষাণের ভার,
পিতা মাতাকে দেখিবার সময় নাহি তার!!

বিলাতী পড়া কেউ ডাক্তার কেউ ইঞ্জিয়ার,
এরা উধাও ! পিতা সে বৃদ্ধাশ্রমে থাকিবার।
একদন্ত তরে নাহি পায় তার প্রয়োজনে
দুঃখে কাঁদে বৃদ্ধাশ্রমে অপলক নয়নে।

সন্তান উধাও অজানা দেশে- একি কান্ড!
মদ জুঁয়া নেশায় হাঁড়ি সরা ভান্ড।
বৃদ্ধাশ্রমে মৃত্যুও যদি হয় জীবনের শেষে,
বিলাত পড়া সন্তান নাহি ফিরে আসে- দেশে।

নৈতিক শিক্ষা যদি পেত ওই পিতার সন্তান;
বৃদ্ধাশ্রমে জ্বলতে হত না আগুনের লেলিহান।
-------------------------------------------

অত্যাচারীর রৌদ্র


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
অত্যাচারীর রৌদ্র ক্রমে হতেছে প্রখর!
প্রাণে প্রাণে মিথ্যার নেশা প্রতিটা প্রহর।
বিচারহীন এজলাসে বিবাদী কেঁদে যায়,
জুলুমের নির্দয় ঝড়ে,দুর্বলেরা সব হারায় !
শুধু ক্লান্ত বিবেক!শুধু উল্লাসে জীর্ণপতি
গভীর নিদ্রায় যেন রৌদ্রময়ী হকের জ্যোতি!
কোথায় পতি? রক্ষক যেন নিস্তব্ধ নিঃঝুম—
সত্যের বিচারক নাহি আর নির্ঘূম!
চৌদিকে অন্ধকার! সত্য যুগের শেষে,
মানুষেরা হারিয়েছে পথ মুনাফিক বেশে।
হাঁকাহাঁকি ডাকাডাকি এ-ঘরে ও-ঘরে,
কোথাও নেই ন্যায়বিচারক পৃথিবীর তরে।
পদে পদে জুলুম অত্যাচার- পাষাণের ভার,
এখন সময় শুধু হকের পতাকায় জাগিবার।
এসো হে প্রাণ, এসো হে মুক্তির প্রয়োজনে
সত্যের যুদ্ধে জেগে উঠি বিপুল গর্জনে।
----------------------------------------

কার হক ছিনে নেও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
কোন কূলে হে মাঝি! কোন কূলে মুক্তি ?
সে খবর কি রাখ, আছে কি শক্তি ?

এই অন্তরে কারে কর ভক্তি ?
ওই আরশে আযীম করেছ কি চুক্তি?
ক্ষণিকের বাহু বলে কারে দেখাও ভয়?
কার হক ছিনে নেও,কারে কর পরাজয়?

এই যে তুমি এত নিষ্ঠর, এত নির্দয় !
এত অত্যাচারী, এত ক্ষমতাময়—
চাওনা বুঝতে বিধিবিধান সত্যের যুক্তি
ছুঁড়ে দাও মু্ক্তা , ছুঁড়ে দাও শুক্তি।

হে মাঝি, ভিড়বে না, তোর তরী ভিড়বে না,
ওই কূল ভেঙ্গে গেছে !বিধি আর ফিরবে না ।
-------------------------------------

তুমি যে আজানার যাত্রী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
এই স্পন্দিত প্রাণ, এই চঞ্চল দেহ দিবে গো সাঁতার
এই নশ্বর দিবে গো পার,ওই অবিনশ্বর - প্রান্তর।
এতো কোলাহলের দুনিয়ায় ফুরায়ে যাবে বেলা,
এই আপনজনই ভাসায়ে দিবে অনন্তের ভেলা।
তারপর আর কেউ নিবে না খবর -ওই কবর !
তুমি একাকী নির্জনে চির সায়িত হবে অন্ধকার!!
তুমি যে আজানার যাত্রী হে প্রাণ,
কোন তীরে ভিড়াবে তরী জান কি তার স্থান?
এই যে অনৈতিক, এই যে দম্ভভরা আনন্দ
এই সবই হবে বাঁধা. এই সবই হবে দ্বন্দ্ব !
ওইদিন তুমি পড়বে ধরা আপনার তৈরী ফাঁদে!
তারা ব্যতিত ,যারা হকের বিধান শক্ত করে বাঁধে।
এক নিমেষেই এই স্পন্দিত প্রাণ হবে গো বন্ধ!
এই নশ্বর দিবে গো পার অসীম গানের ছন্দ।
---------------------------------------------

মুক্তি আজ নিঃশব্দে কাঁদে

 মুক্তি আজ নিঃশব্দে কাঁদে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
যে শুভ শক্তি অন্তরে অন্তরে করেছিল কোলাহল,
আজ সেখানে অশুভ শক্তিরা এসেছে দলবল ।
সভ্যতাকে তেড়ে অসভ্যতাকে লুফেছে দ্বার খুলে,
বৃক্ষের ডালে ডালে রিক্ত কাঞ্চল পারুলে-
কোথাও নেই কোন সৌরভ গৌরব!
অসভ্যতার গভীরে মানুষেরা খুঁজে অর্থ বৈভব।
নবীন যৌবনের পল্লবে পল্লবে
নারী পুরুষেরা অবাদ চাষাবাদের উৎসবে
এক নিষিদ্ধ সঙ্গমে
অসভ্যতার ধরাধামে।
পরিবারের নৈতিক শিক্ষাগুলো আঁধার বনে বনে,
পথ হারিয়ে মুক্তিকে খুঁজে নীলাম্বর রক্তিম চুম্বনে।
মুক্তি আজ নিঃশব্দে কাঁদে একাকী নির্জনে,
তবু চেয়ে আছি সভ্যতার দিকে,মনুষ্যত্ত্ব যেখানে।
----------------------------------------------

নব বর্ষের শুভেচ্ছা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
বৈশাখ এল হে- নব ঊষায় শুরু হল,
ভোর হল ডোর খোল, নব তরীর পাল তোল।
ভুলে যাও ব্যর্থতা, অতীতের কোলাহল,
খুলে দাও পিঞ্জর নব আশায় দলবল।
হিংসে বিদ্বেষ চরণ তলে পিষ দাও মুড়ে দাও
সাম্যের দ্বার খুলে মুক্তির ডাক দাও
নব আলো ভরে উঠুক আনন্দ উৎসবে
!!নব বর্ষের শুভেচ্ছা !!
নবীন আলোর সৌরভে!বিজয়ের গৌরবে।
-------------------------------------------

হঠাৎ ধনী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ১৪-০৪-২০২৪ ইং
*******************************
হঠাৎ ধনী গর্জে কয় জ্ঞানী গুনি দেখে,
তোরে কি আর আমার মত সমাজ নেয় ডেকে?

ক্ষমতা আর অর্থ দিয়ে নিয়েছি কিনে বায়ূ,
ঘুষের টাকায় সুঠাম করে পেশী আর স্নায়ু।
এখন আমি কোটি পতি এই সমাজের রবি,
সমাজ সেবক দানবীর নব্য নেতার ছবি !

হঠাৎ ধনী চাঁদের আলো কে আমায় ধরে আর!
বলব যা তাই হবে কে আবার কর্ণধার ?
অর্থ দিয়ে সন্মান কিনি নাহি কোন ডর ভয়!
আমার কথায় উঠে বসে যাই বলি তাই কয়।

শিক্ষিত জ্ঞানী গুনীর আছে কি আর কোন দাম?
অনৈতিক অর্থ বৈভব ক্ষমারই ধরাধাম।
--------------------------------------------