Saturday, July 27, 2024
Friday, July 26, 2024
স্বাধীনতা কোথায়?
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
স্বাধীনতা কোথায়? তাকে দেখাও, দেখাও।
এখনো আমি খুঁজে পায়নি সেই স্বাধীনতাকে
এই সেই স্বাধীনতা যে এখনো বৈষম্যের সঙ্গে থাকে
যে এখনো গুলি ছুঁড়ে স্বৈরাচারের মতো-
স্বাধীনতা কোথায়? কোথায় অন্যায়ের প্রতিবাদ,
এর চেয়ে আশ্চর্য অনেক কিছুতে!
যে রক্তে লিখেছিল বাঙালির মুক্তির মহাকাব্য
সে রক্ত মুছে গেছে অনল বৃষ্টি ঝড়ে !
ঈগলের তীক্ষ্ণ চোখও খোঁজে পাইনি স্বাধীনতা!
এখানে হিংসে -প্রতিহিংসের রক্ত বানের খেলা্
স্বাধীনতা কোথায়? তাকে দেখাও, দেখাও।
অশ্রু জলে বুক ভাসে ফিরে তাকাও, তাকাও।
-----------------------------------------
কি আশ্চর্য দেশ প্রেম!
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
কি আশ্চর্য দেশ প্রেম! বিদ্রোহের সূর্য ছড়াচ্ছে আলো !
রাষ্ট্রের স্থাপনাগুলো পুড়ে পুড়ে উড়ছে ধোঁয়া কালো।
কি আশ্চর্য দেশ প্রেম! মায়ের বুক চিরে চিরে;
মুক্তিযুদ্ধের রঞ্জিত কবিতাগুলো যাচ্ছে ছিড়ে ছিড়ে!
কি আশ্চর্য দেশ প্রেম! চেয়ে দেখ জাতি,
মুখে মাকে ভালাবাসি অন্তরে দোসরের প্রীতি।
হৃদয়ে আছে কি লাল সবুজের আলো?
বলো, তুমিই বলো !
কি আশ্চর্য দেশ প্রেম! এই জাতি ক্ষমতার বলি,
মুক্তি যুদ্ধের চেতনা ভুলে কার মন্ত্রে চলি ?
---------------------------------------------
বিভক্তি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিভক্তির বাংলাদেশ অনুপযুক্ত ভালোবাসায়!
বিভক্তির বাংলাদেশ বিচ্ছেদের পতাকা উড়ায়।
দেশ প্রেমের কবিতায় -ছন্দ- তাল -লয় না থাকায়
এখানে অনলের লেলিহান শিখা স্বাধীন পতাকায়,
এখানে প্রাণগুলো বিছিন্ন হয়ে থাকায়
প্রতি পদে পদে তরী ডুবে রক্ত গঙ্গায়।
বিভক্তির বাংলাদেশ;জাতিকে বিদ্রোহ করে দেয়,
যদিও স্বাধীন পতাকা লাল সবুজে অনিদ্য সুন্দর!
তবুও লক্ষ শহীদের রক্ত চিহ্ন আমাকে ভাবায়!
ওরা কারা আমার মা’কে বিভক্তি করে দেয় ?
-------------------------------------------
রাত্রির পূর্ণি হয়ে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
আমি ছিলাম পরাধীন, স্বাধীন হয়েছি
অনেক রক্ত দিয়েছি পরে হেসেছি !
আমি পেয়েছি পতাকা, আমি হয়েছি সক্ষম
আমাকে পেয়ে বসেছে লাল সবুজের প্রেম।
কখনো দোসরের হিংস্রতায়,আবার কখনো
শাসকের শোষনে বিদ্রোহী হয়ে উঠি
ঠিক যেমন শহীদের রক্ত কানে কানে বলে
তোমার হাতে তুলে দিলাম- স্বাধীন বাংলাদেশ।
তাই .
রাত্রির পূর্ণি হয়ে স্নিগ্ধ আলোয় জেগে থাকি!
----------------------------------------
শহীদের রক্ত চুমু খাচ্ছে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
রক্ত কণিকাগুলো হৃদয়কেই আলিঙ্গন করে
অনুভূতিরাও মিশে যায় শরীরের রাঙা জলে
প্রেমের তরঙ্গ সেও উঠে শিরে- উপশিরে
ভালবাসার স্বর্গিয় মধুমঙ্গলে।
এখানে কিছুই বিভক্ত নয়, কেহ নয় একা
হিংসার ভঙ্গিতে ভিন ভাবকে শত্রু ভেব না
এখানে লাল সবুজে মিশে একাকার রেখা
তা হলে কেন স্বাধীন মাতৃকাকে ভালবাস না ?
শহীদের রক্ত চুমু খাচ্ছে এই মায়ের বুকে
প্রাণগুলো পরস্পর আলিঙ্গনরত;
তবু কেন মুক্তির পতাকা এখানে দুঃখে ?
মুক্তিযুদ্ধ যদি অপমানিত হয় অচিনের মত;
বিদ্রোহীর অনল বর্ষণে তুমি তোমাকে হারাবে
দোসরের চুম্বনে কাঁপে স্বাধীনতা থরোথরো
বল, লক্ষ শহীদের ত্যাগের অর্থ
কি দাঁড়াবে ?
যদি না লাল-সবুজকে তুমি চুম্বন
করো?
------------------------------------------
হে স্বাধীনতার কবি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
এখনো রাজপথে দোসরের উজ্জ্বল উপস্থিতি,
এখনো মায়ের বুকে ধ্বংস যজ্ঞ ছড়ায় যথারীতি।
এখনো ওরা ছদ্মবেশে বাংলার স্তরে স্তরে;
স্বাধীনতার সোনালী ফসল লুটে পুটে পুড়ে পুড়ে ।
ষড়যন্ত্রের অভিসারে দিন রাত্রি থাকে জেগে,
এই পতাকাকে জানায়নি স্বাগত ভাবাবেগে ।
পরাজয়ের ব্যদনা ক্রমশ অনল বর্ষণে জ্বলে,
এখনো দেশ দ্রোহীতায় লিপ্ত মায়ের আঁচলে।
ওরা বিদ্রোহী ! ওরা চায়নি স্বাধীন জাতিকে,
ওরা মুখোশধারী লাল সবুজের দিকে দিকে।
ওরা পরাজয়ের দুঃখে উপবাস !
ওরা নিয়ত ছড়ায় অগ্নি সন্ত্রাস!!
এখনো মায়ের বুকে ধ্বংস যজ্ঞের প্রতিচ্ছবি !
এ কোন রাজ্যের কবিতা হে স্বাধীনতার কবি ?
হে কবি, একটি দোসর মুক্ত রাজ্যের প্রতীক্ষায়,
মুক্তিযুদ্ধে পাওয়া বিজয় কেতন দিয়েছি উড়ায়।
----------------------------------------------
Thursday, July 25, 2024
শেষ প্রতিজ্ঞা বুকে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
অধীকার আদায়ের উত্তাল মিছিলে, উদাত্ত আহ্বানে,
নব যুদ্ধের সমরে বীর বাঙালির উত্থানে !
এ কোন অসুরেরা ঢিল ছুঁড়ে মাঠে ময়দানে?
এরা কারা? এরা কোন দোসরের আমন্ত্রনে ?
স্বাধীনতার পতাকা খামছে ধরে তীব্রতর,
কারা এদের রসদ যোগায় বিপুল-বিস্তর?
এরা কি লাল সবুজের মুখরিত প্রাণ!
নাকি পরাজিত শক্তির বুলেট বোমা কামান?
এই সেই মুক্তি যুদ্ধের বাংলাদেশ!
বাঙালি কভু করে না আপনার সর্বনাশ!
এরা বৈষম্যের মিছিলে ধেয়ে চলে সম্মুখে,
এরা শুধু বিজয় চায় শেষ প্রতিজ্ঞা বুকে।
-------------------------------------------
আর কত রক্ত দিলে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
লক্ষ শহীদের রক্ত দিয়ে তোমাকে এঁকেছি স্বাধীনতা,
আর কত রক্ত দিলে তুমি পাবে পূর্ণতা !
বলো, আমরা প্রস্তুত উদ্দাম ভয়হারা
আমরা মুক্তিযোদ্ধার রক্তে রক্তে গড়া।
দোসরের চিহ্ন মুছে দিতে এসেছি,আমরা এসেছি
নব যুদ্ধের সমরে- বীর দর্পে পতাকা তুলেছি
আমরা করি না ভয় বুলেট -বোমা- রাজাকার
অস্রধারী স্বৈরাচার!জুলুম- অত্যচার-ভ্যাবিচার।
আমরা মুক্তির গান শুনাতে এসেছি, বলতে এসেছি
আমরা বাঙালি, আমরা বাংলাদেশী এক হয়েছি।
আমাদের একটাই গান -একটাই সুর- বাঁশি,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
লক্ষ শহীদের রক্ত দিয়ে তোমাকে এঁকেছি স্বাধীনতা,
আর কত রক্ত দিলে তুমি পাবে পূর্ণতা !
--------------------------------------------
এই বাঙালি বুঝেনা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
হে মুক্তিযোদ্ধা! হে বিপ্লবী বীর!অবাক অভ্যুদয়!
উত্তাল রক্ত প্লাবনে স্বাধীন পতাকা করেছো উদয়।
স্বাধীন পতাকা পেয়েছি,মুক্ত হইনি এখনো,
এখনো বৈষম্যের দাবানলে নিয়ত পুড়ি যেন।
এখনো বুলেটের গুলিতে প্রাণ ঝরে
এখনো দোসরের হুঙ্কার শুনি দুর্বারে!
এখনো বজ্র কণ্ঠে বিভক্তির সুর বাজে হরদম,
এখনো অসুরের চিহ্ন দেখি কদমে কদম।
এখনো স্বৈরতন্ত্রের কষাঘাতে কলঙ্কিত মসনদ,
এখনো রক্তের ছোপ ছোপ দাগ বাংলার জনপদ।
হে মুক্তিযোদ্ধা! হে বিপ্লবী বীর ! হে উদ্দাম ভয়হারা,
রক্তে কিনা স্বাধীনতা এখনো পথহারা- পিতা হারা!
এই বাঙালি বুঝেনা, স্বাধীনতার কদর বুঝে না,
ওরে কোন পথে ছুটেছে তরী কারো নেই জানা ।
-------------------------------------------
হে বিপ্লবী, হে নবীণ প্রাণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
*********************
হে বিপ্লবী, অযূত
বিজয়ের নীরব সাক্ষী তুমি,
বুকের রক্ত দিয়ে লিখেছো নাম স্বাধীন স্বদেশ
ভূমি।
তুমি বিপ্লবী, তুমি
যোদ্ধা- তুমি হার না মানা,
তুমি স্বপ্নের সারথী,
তুমি সোনালী শিঁশির কণা।
তুমি রাত্রির পূর্ণিমা,
প্রতিবাদী কণ্ঠের উত্তাল,
তুমি মুক্তিযোদ্ধার স্পন্দিত
রক্তের কল্লোল ।
হে বিপ্লবী, হে নবীণ
প্রাণ,
আমার সোনার বাংলা তোমার
রক্ত বান।
তুমি গেয়ে যাও গান-
দিয়ে যাও প্রাণ
তুমি অকোতভয় নির্ভিক
পালোয়ান।
তুমি রুখে দাও দেশ
দ্রোহীদের অগ্নি তুফান!
তুমি বুক উঁচিয়ে খাও
গুলি অধিকার আন্দোলন।
হে বিপ্লবী, হে নবীণ
প্রাণ,
তেমার কণ্ঠে শুনি আমি বাংলার
জয়গান।
----------------------------------------------------
মুক্তিযুদ্ধের বিজয় কেতন
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
*********************
মুক্তি যুদ্ধের চেতনাকে
দিতে হবে খাঁটি দাম,
ত্রিশ লক্ষ শহীদের
রক্তে যে মাতৃকা পেলাম।
সেখানে অনেক ত্যাগের
সমারোহে ফুটেছে ফুল,
স্বাধীন পতাকা উড়েছে
পদ্মা- মেঘনা -যমুনার কূল।
আজো ওই দোসরেরা
স্বাধীনতার টুঁটি ধরে চেপে,
আজো অনল বর্ষণে বাংলার
মাটি উঠায় কেঁপে!
কে দিয়েছে এই সাহস- শহীদের
পতাকা পুড়ায়!
কে দিয়েছে এই অধিকার স্বাধীন
মাতৃছায়ায়?
ওরা কি দেশটারে
ভালবেসেছে পরে কিংবা আগে?
এখনো ওই শ্লোগান দেয়,
এখনো দ্রোহীতায় জাগে!
এখনো ঘৃণিত শব্দ শুনি রাজাকার,
রাজাকার!!
এখনো গণতন্ত্রের গভীরে
দেখি স্বৈরাচার স্বৈরাচার!!
কে হবে এত মিথ্যার -এত
ছলনার দায়ভাগী?
স্বাধীন দেশ তবু কেন বৈষম্যের
কামান দাগি!
লক্ষ শহীদের রক্ত - সে
তুমি
মুক্তিযুদ্ধের বিজয়
কেতন স্বাধীন স্বদেশ ভূমি।
------------------------------------------------
Wednesday, July 24, 2024
তোর পতাকা ধরছে খামছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৪-০৭-২০২৪ ইং
*********************
জাগ রে জাতি জাগ রে লাল
সবুজের দল,
তোর পতাকা ধরছে খামছে পুরান
হায়েনাদল।
তোর মাকে চায়না ওরা
থাকুক উর্ধ্বশির,
দিচ্ছে ওরা পুড়িয়ে সব অনল
বৃষ্টি ঝড়!
ওদের চ্যালা দোসর
গোষ্ঠী এই মায়ের তর,
অলি গলি পথ ঘাটে জ্বালায়
তোদের ঘর।
যা পারেনি পাক হায়েনা
মুক্তিযুদ্ধের রণে,
তা পেরেছে এখন ওরা অগ্নি
স্রোতের বানে।
কষ্ট লাগে যখন দেখি মায়ের
আঁচল ধরি,
দেশদ্রোহীরা মত্তে জাগে
জ্বালায় স্বাধীন তরী।
ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে
জাগ রে জাতির প্রাণ,
বীর বাঙালি – বাংলাদেশী
নাই-রে ব্যবধান।
তোর পতাকা ধরছে খামছে হ’রে
ঐক্যতান,
মুক্তিযুদ্ধের রক্তে
লেখা সোনার বাংলা গান।
-----------------------------------------
Thursday, July 18, 2024
বুলেট ত্রাসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৮-০৭-২০২৪ ইং
*********************
অত্যাচারীর বুলেট
ত্রাসে যুবক ছেলের বুক ভাসে,
রক্ত ঝরার প্লাবণ বহে
মুক্তি যুদ্ধের এই দেশে!
আজকে জাতি মুক্তি চায়
লাল সবুজের সনদে;
রাজ পথে ওই জাগল জোয়ার
আয়রে তোরা প্রমোদে।
ন্যায্য হিস্যা বুজে নে
তুমুল যুদ্ধের কল্লোলে,
কিসের ভয়! কি ডর! যোদ্ধা
প্রাণের হিল্লোলে।
রক্ত মোদের বিজয় নিশান
মুক্তি যুদ্ধের সমরে;
ভেঙ্গে দে, গুড়িয়ে দে
কালো হাতের বাহুরে।
ওরে ওই বাঙালি,ওরে ওই
বাংলাদেশী;
ঘৃণ্য দোসর রাজাকার এই
প্রাণে আর না পুষি।
মুক্তিযুদ্ধের সোনার
বাংলায় চাই না আর বৈষম্য।
সোনার বাংলা গান হউক মুক্ত
জাতির সাম্য।
চাই না রক্ত, চাই না
বিভেদ বাঙালির উল্লাসে,
ন্যায্য অধিকার দিয়ে
দাও স্বৈরতন্ত্র বিনাশে!!
অত্যাচারীর বুলেট
ত্রাসে যুবক ছেলের বুক ভাসে,
রক্ত ঝরার প্লাবণ বহে
মুক্তি যুদ্ধের এই দেশে!
-------------------------------------------
বলো, সত্য বলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৭-২০২৪ ইং
*********************
বলো, সত্য বলো,
বলো বাঙালি, পতাকা
পেয়েছি, মুক্তি পায়নি,
এখনো জুলুম অত্যাচার
লুটপাট বন্ধ হয়নি ।
এখনো বৈষম্যের করাল
গ্রাসে ভাগ্যহত;
এখনো গণতন্ত্রের গভীরে
স্বৈরতন্ত্র সতত।
এখনো বুলেট কামান
বারুদের বজ্রহানি;
এখনো কম্পিত বঞ্চিত
জন-মনের বাণী।
এখনো মহান স্বাধীনতার
প্রশ্নে বিভক্ত বাঙালি;
এখনো বিদ্রোহীরা বঙ্গ
তটের ভয়ঙ্কর চোরাবালি।
এখনো পায়নি কোন
দেশপ্রেমিক কান্ডারী,
চৌদিকে আপন স্বার্থের
মহরায় ছুটিছে তরী।
পূর্ণ্ হতে শুন্যতার
দিকে বাঙালির অনাগত,
পতাকা পেয়েছি, মুক্তিকে
জানায়নি স্বাগত।
বলো, সত্য বলো,
বলো বাঙালি, বৈষম্যে
ঘেরা জাতির অধিকার।
বলো বাঙালি, সোনালী সূর্য্টা
জাগাবে আবার।
বলো, সত্য বলো,
বলো বাঙালি, এই লাল
সবুজ পতাকাটা সবার।
-------------------------------------------
তোমার কোটা
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৭-২০২৪ ইং
*********************
যুগ যুগান্তর হতে এই নশ্বর
ভূ-লোকে;
বীরেরা ত্যাগের
প্রতিদান চায়নি সুখ-দুঃখে!
তুমি হয়েছ গরিয়ান
মহিয়ান আপনারে ভুলে;
স্বাধীনতার জন্য যুদ্ধ
করেছ বুকের পাটা খুলে।
পৃথিবী রেখেছে তোমার
নাম মৃত্যুঞ্জয়ী প্রাণ;
জাতি এঁকেছে তোমারে লাল
সবুজের মুক্ত নিশান।
তুমি মুক্তিযোদ্ধা,তুমি
জাতির শ্রেষ্ঠ সন্তান!
তবে কেন কোটার বৃত্তে তুমি
হও অপমান?
তুমি কি চেয়েছ কভূ-মুক্তি
যুদ্ধের প্রতিদান?
না –না একটি বৈষম্যহীন
রাষ্ট্রের স্বপন
যুদ্ধের সমরে আপনারে
করেছ কোরবান।
আজ কেন কোটার বৈষম্য এই
বঙ্গময়?
হে মুক্তিযোদ্ধা, তুমি তো
চাওনি তবু অগ্নিময়!
হে শ্রেষ্ঠ, তোমার কোটা
লাল সবুজ পতাকা।
তুমি শুন্যতার পূর্ণতা,
গগণের মুক্ত বলাকা।
------------------------------------------
Wednesday, July 17, 2024
মু্ক্তির পতাকায় মুক্তি নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
যোদ্ধা মৃত্যুকে
আলিঙ্গন করে সমরে,
সে কভূ করে না ভয়
বুলেটের হুঙ্কারে!
সে জানে গুলি তার বুকে
আসবে ধেয়ে;
তবু সম্মুখ ছুটে বীর দর্পে
বুক উঁচিয়ে।
ঘাতকের নিষ্ঠুর বুলেটে
নিভে যায় প্রাণ!
তবু সে অপলক! তবু সে
গায় গান।
এ বিদায় নহে কো বিদায়
নহে কো পরাজয়!
তাজা রক্ত দিয়ে লিখে
যায় নব সূর্য্দয়!
এই প্রাণ মৃত্যুঞ্জয়ী রবি-গ্রহ তারা চাঁদ
বুলেট কামান হবে নাকো
তাঁর অবসাদ।
স্বাধীন দেশ তবু তপ্ত খরা
হিমের হিমালয়,
মু্ক্তির পতাকায় মুক্তি
নেই,তবু নির্ভয় !!
যোদ্ধা লড়ে যুদ্ধ বিজয়ে
উদ্যাম কল্লোল,
দূর্গমগিরি নহে তার
বাধা উত্তাল-হিল্লোল।
----------------------------------------
মায়ের শত্রু যে ছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
মুখে রাজাকার! কপালে
পতাকা একি বিদ্রোহ!
কিসের আলামত! একি সমারোহ?
শত্রুর পোষাক আপনার
গায়ে ছুটেছো মিছিল!
কে কি বলেছে, শুনেছো
তুমি- ছুড়েছো ঢিল।
কোন পরিচয়ে মধু তুমি
এলে আপনারে করে বিষ!
যপিলে রাজাকার রাজাকার
কারে করবে নালিশ?
মায়ের শত্রু যে ছিল
এখনো আছে চির গতিশীল !
তার পরিচয়ে কি করে বল - আপনারে বীর দল?
তুমি বঞ্চিত মানি তাহা
লাল সবুজের তল,
তোমারও আছে ন্যায্য দাবী
মিছিলের উত্তাল।
আপনার পরিচয়ে, আপনার
শ্লোগানে এসো যদি ফিরে,
কভূ পারবে না দমায়
তোমারে কোন অসুরে।
তুমি এই লাল সবুজের
উদিত চন্দ্র -তারা -সূর্য্,
তুমি সেই মুক্তিযুদ্ধের
চেতনায় বীর বল বীর্য্।
মায়ের শত্রু যে ছিল
এখনো আছে চির গতিশীল !
তারে কভূ দিও না ঠাঁই
লড়াই সংগ্রামের মিছিল।
-------------------------------------------------
দেশ প্রেমের অভাবে
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-০৭-২০২৪ ইং
*********************
তুমি কে? আমি কে? চলে
মিছিল!
রাজাকার! রাজাকার! কাঁপে
নিখিল!
কি শুনি! কি শুনি! নবীণের
মুখে;
কে দিল এই বুলি অশ্রু
ঝরে দুঃখে!
লাল সবুজ আকাশে এই কোন
চিল?
মুক্তিযুদ্ধের চেতনায়
ছুঁড়ে মারে ঢিল।
মানচিত্র এই দেশ শহীদ
গাজীর ফসল;
কোথা হতে এল ওই ক্ষিপ্ত
ঢেউ ফেনিল!
রাজাকার ঘৃণিত শহীদ
রক্তে লেখা,
মুক্তিযুদ্ধের চেতনায়
লাল সবুজ আঁকা।
বাঙালি, বাংলাদেশী লাল
সবুজের দল;
তুমি কে? আমি কে? একই-
সুর -তাল ।
কে বলে,! কে বলে! তুমি
রাজাকার?
দেশ প্রেমের অভাবে
মা’টা হাহাকার।
--------------------------------------
Tuesday, July 16, 2024
যুদ্ধের পরে আসে যদি বিজয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
হে মুক্তিযোদ্ধা, অতুল্য
জাতির শ্রেষ্ঠান সন্তান!
তোমার রক্ত ঝরা ঘামে
পেয়েছি বিজয় কেতন।
তোমাকে স্যালুট !
তোমাকে লক্ষ কোটি সেলাম,
তোমার তুল্য কেহ নহে
লাল সবুজের এই ধরাধাম।
একটি স্বাধীন পতাকার
জন্য ব্যাকুল ছিল যে প্রাণ,
সে প্রাণ গেয়েগেছ
বৈষম্যহীন সোনার বাংলা গান।
জানি হে তুমি নও ব্যাকুল
কারো দয়ার প্লাবন,
তুমি সেই মৃত্যুঞ্জয়ী
প্রাণ নাহি সও অপমান।
তোমার রক্তে পাওয়া যে
সোনার বাংলাদেশ,
সেথায় কেন এতো কোটা রবে
বরষ বরষ?
হে মুক্তিযোদ্ধার
উত্তসূরী! হে জ্ঞানবান- প্রাজ্ঞবান,
তোমার পূর্বসূরী চায়নি
কো এইরূপ কোন রক্তবান।
হে সাথী, কোটা নয়
যুদ্ধে করো স্বপ্নের দিন গোনা,
জানি হে সম্মুখে তোমার
বিজয়ের বিপুল সম্ভাবনা।
হে মুক্তিযোদ্ধার
উত্তসূরী! এসো হে উদযাপনের লগ্ন,
কোটা ভুলে-- স্বপ্ন জয়ে
যুদ্ধের সমরে হই মগ্ন।
কেন প্রতিদান চেয়ে
পিতারে করো অপমান?
যুদ্ধের পরে আসে যদি বিজয়-
চির সম্মান-চির মহিয়ান ।
--------------------------------------------
Subscribe to:
Posts (Atom)