Monday, July 11, 2022

কলঙ্ক রেখা

 

এতো তারা তবু ধরায় আলো নেই !

সে তারার চোখ নেই ভেবে নাহি পাই

যে চাঁদ জাগালো সাগরে জোয়ার

সে চাঁদের আলো নেই নিরন্তর !

যে কূলে কূলে ভাঙ্গা গড়ার খেলা

সে কি বিধাতার নির্মম অবহেলা ?

নাকি মাবনবতার ফুলে কলঙ্ক রেখা !

আজ এই প্রশ্ন সভ্যতার চিত্রে আঁকা।

ওই মানবতা ছুঁল না হৃদয়ে আসি !

হিংসে বিদ্বেষ মোহ দিতেছে ফাঁসি।

 

যখন প্রয়োজন

 

শুনাতে এসেছি আমি বিজয়ের গান !

করতে এসেছি আমি বিরহের অবসান।

তোমাদের অন্তরে যে ব্যাথা লুকায়ে রয়

যে দুঃখের দুঃখে তোমাদের পরিচয়

যে বঞ্চিতের দহনে এতো ব্যাকুলতা !

ভাঙতে এসেছি সেইসব নিষ্ঠুর প্রথা।

অন্তরে বাজে শুধু তোমাদের প্রতিধ্বনি !

বিজয় কেতন তুলতে এসেছি ধরণী।

আমি যুদ্ধের দূর্গে  সৈনিক একজন

ডাক দিও, ডাক দিও সাথী যখন প্রয়োজন।

র্দুভোগ

 

সন্ত্রাসীদের আস্তানা

বাংলা নয় ঠিকানা !

ঘুষ খোর চাঁদাবাজ

নগ্ন ওরা ঘৃণ্য আজ !

নিমুখ হারাম নাই লাজ

বেহায়া দুর্ণিনীতিবাজ ।

বেঈমান যত টেন্ডারবাজ

লুটে পুটে যায় কাজ।

পাতি ছাতি কত নেতা

নর্দমায় ব্যাঙের ছাতা

হরেক পেশায় রাজনীতি

ধর্মে কর্মে নাই নীতি !

জোড় যার মুল্লুক তার

র্দুভোগ দেশ জনতার।

Sunday, July 10, 2022

ক্ষুদ্র আমি-তুচ্ছ নই

 

ক্ষুদ্র আমি-তুচ্ছ নই !

বিদ্রোহী আমি গর্জে কই।

এ বাংলায় নাই’রে ঠাঁই

দুর্ণিনীতিবাজ যেথায় পাই

গর্জে ওঠি আমি ভাই।

চাই না দেখি মাদক নেশা

দেশটা সবের প্রভাত উষা

তুলরে শ্লোগান পথ-ঘাট

কে আবার মাদক সম্রাট ?

রাখবো না আর স্বৈরাচার

রুখবো এবার অত্যাচার।

দেশটা আমার দেশটা সবের

গড়বো মিলে বলরে এবার।

আমি কন্ঠ মিলাব

 

আমি কণ্ঠ মিলাব নব নব গানে

আমি শিল্পি হব জনতার উত্তাল শ্লোগানে

কে আছো হাত তুল আমারই আহ্বানে ?

দুর্ণিনীতি উৎখাত করবই জনতার প্লাবনে

আসন্ন বসন্তে ফুল ফুটাবো নবীণ বরণে

কোকিলের গান শুনাবো সুমধুর তানে।

তুল হে তুল জয়ধ্বনি

মুক্তি যুদ্ধের মর্মবাণী

জয় বাংলা এখনি।

আমি কন্ঠ মিলাব লক্ষ শহীদের রক্তে

আমি বিজয় কেতন উড়াবো অসীম রিক্তে !!

লক্ষ শহীদের রক্ত

 

যদিও নগণ্য আমি,

আজিকায় চাটুকার সমাজে !

তবুও এই উদ্দাম ভ্রমণে

এক বিজয়ের কলধ্বনি বাজে।

যদিও বিদীর্ণ্ আজ উর্বর মাটি

তবুও দেখছি ফসলের আনাগোনা

 যে শিকড়ে  লক্ষ শহীদের রক্ত

 যে বুকে  মুক্তি যুদ্ধের চেতনা

সে অন্তরে যে প্রেম অঙ্কুরিত

সে তো না নোয়াবার মাথা—

সে তো লাল-সবুজের শিকড় !

সে তো বঞ্চিত জনতার ছাতা।

 

যদি ডাকো আমাকে

 

আমি দুর্বার- আমি উদ্দাম প্রাণ

বঞ্চিতের সহযোদ্ধা-চালাই মেশিনগান

আমি সমর সৈনিক !

আমি বিজয় কেতন তুলি চারিদিক।

আমি মানবতার অঙ্কুরিত বীজ

আমি অবহেলিত মানুষের স্বপ্নের খনিজ।

আমি ছুটে যাই জনতার ডাকে

অযূত স্বপ্ন বুঁনে আছি তোমাদের ঘিরে

যদি ডাকো আমাকে—

ওদেরকে ভেঙে চূড়মার করে দিবো

এই সমাজে--

তোমরা কি আছো আমার এই কাজে ?

নতুন সভ্যতা

 

এই স্বাধীন জন্মভূমির বুক চিরে

আমি ফলাব সোনার ফসল ।

আমি হাসাব কৃষাণ কৃষাণী জেলে

তাঁতী কুমার কামার ফুলে-ফলে

এই মাটির গর্ভে আজ আমি

তোমাদের স্বপ্নের পতাকা

দেখেছি আসন্ন বিজয়ে-

আমার প্রতিজ্ঞা শুনেছ কি ?

এই মাটিতে জন্ম দেব আমি

দুর্ণিনীতি মুক্ত নতুন সভ্যতা।

 

 

সূর্য সহচরী

 

আমি এসেছি ফুটাতে বাগানে ফুল

গড়তে এসেছি ভাঙা নদীর কূল !

আমি নেতা হতে আসিনি নশ্বর

সেবক হতে এসেছি হে ঈশ্বর !

বুকে টেনে নিতে চেয়েছি নিরন্তর

এই জগতের  যত আপন- পর

এখনো  যে পৃথিবী কাঁদে বিস্তর !

খুলে দাও হে প্রভূ মোর অন্তর ।

জ্বলে দাও হে রাত্রির পাঞ্জেরী

আমাকে করো হে সূর্য্-সহচরী !!

-

অমানবিক উৎসব

 

মানবতার আড়ালে অমানবিক গর্জ্ন !

চৌদিকে  ছদ্মবেশীদের মহা আয়োজন।

ফ্যাস্টুন ব্যানার পোষ্টারে সংকল্প জানায়

মানবিক সেবক তিনি দৃপ্ত অভিপ্রায় !

অথচ  আড়ালে অমানবিক যুদ্ধ ঘোষণা

যে যুদ্ধ জনতার- সেখানে মুক্তি হাতে গোনা !

এক বিষ্ময়কর অভিনয়ে সেবকের পতাকা !

জনতার মুক্তি রেখা রক্তে রক্তে আঁকা।

নেতৃত্বের আড়ালে অমানবিক সন্তান প্রসব

মানবিক চিৎকার ,অথচ অমানবিক উৎসব।

 

Saturday, July 9, 2022

তবু যদি হয়৥

 

জানি হে সম্মুখে এক ইস্পাত কঠিন পথ !

তবু আমি মাথা নোয়াবার নই

শত্রুর যত আঘাত করবই জয় -দ্দীপ্ত শপথ।

আমাদের দূর্গ্ সীমানায়

কেউ নেই এমন পথ হারায়-

জনতা আজ প্রতিজ্ঞা বদ্ধ

চৌদিকে ওরা স্তব্ধ-ওরা জব্দ !

প্রত্যেকের অন্তরে দুর্বার গর্জ্ন

আজ জনতা প্রস্তুত ! তবু যদি হয় অর্জ্ন।

কে সে বাহাদুর

 

নীতি নৈতিকতা বিপন্ন আজ !

চৌদিকে অত্যাচরী দুর্ণিনীতিবাজ

নির্যাতন বৈষম্য প্রতহ্য সঙ্গী

নব নব ক্ষমতার অভিনব ভঙ্গি।

আজ অস্থির জীবন-যাপন

তবু নিয়ত পেশী শক্তির আক্রমণ

রক্তে রক্তে আল্পনা আঁকে

আর্তনাদের সুর বাজে বুকে বুকে

জনতা আজ লাঞ্চিত, বঞ্চিত

ক্ষুধিত ব্যাথাতুর !!

কে দিবে মুক্তি ! কে সে বাহাদুর !

হে নেতা ! জানি হে দৃঢ় তুমি !

ফিরে এসো হে স্বাধীন জন্মভূমি।

 

বিদ্রোহী ভাষা

 

জনতা আজ আমার প্রহরী ।

সততা আমার মুক্তির পাঞ্জেরী !

ধৈর্য্য আমার বিদ্রোহী ভাষা

অন্ধকারে আমি উদিত ঊষা !

অনেক রক্তাক্ত পথ পারি দিয়ে

আজ আমি বঞ্চিতের হৃদয়ে—

আমি থমকে দাঁড়াতে আসিনি

আমি প্রদীপ জ্বালাতে এসেছি

এই ব্যাথাতুর ধরণী-

চূড়মার করতে এসেছি

দুর্ণিনীতিবাজদের কল্পকাহিনী।


 

তোমাদের হতে

 

জনতার এজলাসে

ওরা ঘৃণিত-ওরা পদানত

ওরা মাথানত-আমরা সমুদ্যত।

ওরা উস্কানি দিবে-আমরা ধৈর্য্যে আছি

জনতার প্রেমেই মরি-বাঁচি।

জনতা আর জনতা চারিদিকে

তাইতো এসেছি আমি দুর্বার বুকে।

তোমাদের নাম লিখেছি তাতে

আমি এসেছি-শুধু এসেছি

তোমাদের হতে-----

 

জনতার প্রেমে

 শ্লোগান আর শ্লোগান চারিদিকে,

ভয় নেই আমি এসেছি উদার বুকে!

জয় বাংলা আজ জয়বাংলার কলরব

বিদ্রোহী চূড়া থেকে নেমে এসো সব।

এতো সেতুবন্ধন কখনো দেখেনি কেউ

চৌদিকে উত্তাল জনতার উদ্দাম ঢেউ।

জনতার প্রেমে জেগেছে  পথ ঘাট !

আর আমি চির সাম্যের প্রচ্ছদপট।


সাবধান

 

ওদের ক্ষুব্দ দেখি স্বদেশ ভূমি !

এ কি বিদ্রোহ! অবাক করলে তুমি !

আমি এসেছি, আমরা যে স্বাধীন

ওদের ক্রোধ বাড়ছে দিন দিন।

সাবধান ! ওরা উস্কানি দিবে আরো

আমরা ধের্য্যশীল, নতশির নই কারো।

আমরা বজ্র হুঙ্কার !নাঙ্গা তলোয়ার!

আমরা জনতার, আমরা নৌকার।

Friday, July 8, 2022

হাত বাড়ায়ে দাও

 

দ্বারে ঈদুল আযহা ! মুমিন তুমি জাগো

অন্তর খুলে সারা দাও ওহে শান্তির লগো ।

তোমার পরশি আত্মীয় হচ্ছে ক্রমশ ক্ষয়

সে খেয়াল কি রাখো ওহে দূর্জ্য় ?

মানবতার হাত বাড়ায়ে দাও দ্বিধাহীন

তুমি মুমিন, তুমি মুসলমান,তুমি দ্বীন

তুমি প্রিয় নবীজির উম্মত

তোমায় রুখে কার আছে হিম্মৎ ।

সাধ্য থাকে যদি কোরবাণী করো

এতিম গরীব দুঃখীর পেট তুমি ভরো।

আরো উঁচুতর

 

হে মুমিন ! কান পেতে শুন ওই পদধ্বনি!

ইব্রাহীম-ইসমাইলের ত্যাগময় কোরবাণী।

তবে নও কেন তুমি তাঁর পথ চিনি ?

এসো হে ফিরে তাকওয়া প্রাণে

ত্যাগের কোরবাণী- করো ধরণী

হও যদি ব্যর্থ্ তুমি- তবু বার বার

অন্তরে গাও সেই গান আল্লাহুকবার !

তাঁর রহমত তরে প্রতীক্ষা করো-

বিজয় তোমারই হবে আরো উঁচুতর।

কঠিন পাথরে ঢাকা

 

 

নেতৃত্ব এক পাথরের গুরুভার !

সেই কথা জেনে এসেছি বিশ্বসম্ভার !

সত্যের প্রদীপে তোমার অন্তর ভাষা

জনতার বিরহে তুমি এক অপার আশা !

জানি হে তুমি আগুনের উত্তাপে

পোড়াবে ওইসব দুর্ণিনীতিবাজ

সোনার এই দেশে- বিপুল ক্ষেপে !

জনতার মুক্তি কঠিন পাথরে ঢাকা

তবু গর্জে ওঠ- চালাও সত্যের চাকা।

 

যেন না হয়

 

মানুষ ঈদ উৎসবে শিকড়ে ছুটে !

এ যাত্রা যেন না হয় দুঃখের মোটে ।

তবু কখনো এ হৃদয়ে কম্পন ওঠে

চৌদিকে রক্ত গঙ্গা দুরন্ত পথে-ঘাটে !

রক্ষা করো হে প্রভূ পথের পথিক যারা

প্রিয়- প্রিয়জন যেন না হয় সঙ্গ হারা।

দাও হে প্রভূ নিরাপদ ভ্রমন !

নিয়ে এসো  চিরচেনা আপন।

জানি হে ঈদ উৎসবে সুখের বান!

বিশ্ব তাই তাকওয়া ত্যাগে মহিয়ান।

ঈদের শুভেচ্ছা নিরন্তর !

খুলে দাও, খুলে দাও হে শুভ্র অন্তর।

 

পদঘাত করি

 

দুর্ণিনীতির মুখে পদঘাত করি,

লড়ি,অসত্যের বিরুদ্ধে লড়ি !

গড়ি, আমি যে বিদ্রোহ গড়ি

বজ্র ধ্বনি ‍তুলি প্রলয়ঙ্করী !

আমি উচ্ছৃঙ্খলের শৃঙ্খল দড়ি ।

বঞ্চিতের দলে গিয়ে ভিড়ি

হই, আমি হই পাঞ্জেরী-

আমি খোঁজি  মানব মুক্তির সিঁড়ি ।

 

এই লড়াইয়ে

 

দুর্ণিনীতি দেবো না, দেবো কো মুক্তি

সততা যে আমার চির শক্তি

জনতার সাথে নেতার হবে চুক্তি !

এই আমার দৃঢ় অঙ্গিকার

আমি ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার।

আমি দেবো উন্নয়ন-দেবো অন্ন

চোখ-রাঙানিকে করি নাকো গণ্য

এই লড়াইয়ে জনতার দাবী প্রসন্ন।

 

আনন্দ জাগুক

 

গাও সাম্যের গান নির্লোভ বিভোরে

উঠাও শ্লোগান মাটি ও পাহাড়ে ।

আনন্দ জাগুক হে গরিবের ঘরে

তুমি যাও ওগো জনতার দ্বারে

ঈদুল আযহার বিপুল হরষে

ত্যাগ মহিমা তাকওয়া বরষে !

তুমি বল হে সাম্যের সেনাপতি

নাই কোন বাধা, নাই কোন দ্বন্দ

জাগো হে জাগো হে বিশ্বের মহারথী--

 

Thursday, July 7, 2022

ঈদের ঘন্টা

 

এসো হে তবে আজ আনন্দ করি

ঈদের ঘন্টা যে বেজে গেল

সময়ের ঘড়ি !

ঈদের শুভেচ্ছা হে জনতার প্রহরী

দিকে দিকে উঠিছে ডাক

এগিয়ে চলো ইঞ্জিঃআবু নোমান

বিদ্রোহীরা থাক।


 

সংঘবদ্ধ

 

হে জনতা, শুরু হল স্বপ্নের দিন গোনা

সম্মুখে তোদের বিপুল সম্ভাবনা

তজমুদ্দিন লালমোহনে ‍উদযাপনের লগ্ন,

ইঞ্জিঃ আবু নোমান সে তপস্যাতেই মগ্ন।

ওই দেখ চৌদিকে জনতার উম্মাদনা

এসে গেছে চির সাম্যের মানবিক সেনা

আজ হতে শুরু হল স্বপ্নের দিন গোনা।

বঙ্গ বন্ধুর লালিত উদ্দাম দেখেছি সস্য

তরিৎ বেগে আয় তোরা আয় সংঘবদ্ধ।

------------------------

Wednesday, July 6, 2022

শুভেচ্ছা নিরন্তর

 

ঈদ উৎসবে জাগো হে মুসলিম !

জাগো হে বিশ্ব উম্মা বন্ধু প্রতীম।

পূর্ণতা দাও হে আত্মত্যাগের মহিমায়

হয়ে যাও গরিয়ান মহিয়ান শুদ্ধতায় ।

ছড়ায়ে দাও হে চির সাম্যের গান

আত্মার পশুত্ত্বকে করো কোরবান।

ওই এসেছে ঈদুল আযহা

খুশীর ঈদ ! খুশীর ঈদ! খুশীর ঈদ!

মুসলিম উম্মাহ গাও হে সাম্যের গীত।

পৌঁছে দাও শান্তির বার্তা প্রতিটি অন্তর।

ঈদুল আযহার শুভেচ্ছা নিরন্তর!

Saturday, July 2, 2022

মুক্তি বল

 

সততা শক্তি আমার -মুক্তি বল।

দৃঢ় চেতা- মনোবল !

নাইরে কোন চাটুক দল

চলরে তোরা এগিয়ে চল

নৌকার পাল  তোরা তুল

করিস না আর এবার ভুল।

দুর্ণিনীতিবাজ দেশে শূল

শেখ হাসিনা পদ্ম ফুল।

তোরা আমার হৃদয় কূল

তোদের ভাই আবু নোমান

ভালোবাসি অসীম সমান।

 

আমি

 

আমি নজরুলের বিদ্রোহী কবিতা!

আমি রবিন্দ্রনাথের সোনার বাংলা

বাংলাদেশ আমার জন্ম মাতা

আমি পল্লী কবির নকশি কাঁথা

আমি লক্ষ শহীদের রক্ত ব্যাথা

আমি বঙ্গ বন্ধুর বজ্র কথা

আমি লাল সবুজের সূর্যোদয়

আমি নির্ভয়- আমি দূর্জয়!

বাংলাদেশ আমার শেষ ঠিকানা

নেত্রী  জাতির শেখ হাসিনা।

ছন্দ পতন

 

 

ওই দিচ্ছে ডাক আয় তোরা আয়!

ধররে গর্দান যারা  লুটে পুটে খায় ।

আমি বিদ্রোহী -আমি প্রলয় !

আমি জয় বাংলা শ্লোগান-আমি দূর্জ্য়

আমি নির্ভ্য় !

আমি বঙ্গ বন্ধুর বজ্র ধ্বনি – চির উদয়!

অমি চূড়মার- আমি ধ্বংস- আমি বিজয়

আমি চির সত্যের কেতন-

দেশ দ্রোহীদের ছন্দ পতন !!

 

বিজয়ের ঠিকানা

 

এসো হে এসো হে -মানবের প্রাণ !

নত শির মান বিধাতার ফরমান।

লা-শরিক আল্লাহ মেহেরবান

নেয়ামত তার আল-কোরআন।

কে আছো এমন হে মানব ?

তাঁর করুনা বিনে করবে উৎসব !

তুমি তার রহমতে রাসূলের উম্মত

নবীর সাফায়েত বিনে কার আছে হিম্মৎ ?

ফিরে এসো হে বিজয়ের ঠিকানা

কোরআন বিনে সব বাতিলের হানা।

 

 

Saturday, June 25, 2022

কাপাসিয়ার গর্ব্

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

আম -জাম -কাঠাল -আনারস

মৌসুমী ফুলে ফলে পরশ- বরষ!

সারি সারি বৃক্ষ তরুলতা খাল বিল

পুকুর নদী-নালা ,টিলে ঢালা অনাবিল !

 

বুক চিরে ব্রক্ষ্মপুত্র -শীতলক্ষ্যা-বানার

আঁকা -বাঁকা নদীর তীরে ব্যস্ত বাজার ।

উঁচু- নীচু সমতল ভূমি ফসলের মাঠ

স্কুল- কলেজ -মাদ্রাসা বিপুল পথ-ঘাট।

 

শিক্ষিত অশিক্ষিত ধর্ম্ বর্ণ্ - একই রঙে

জ্ঞাণী গুনি সব শ্রেণী আত্মার সঙ্গে !!

ঐক্যের পতাকা তুলি

সব ভেদাভেদ ভুলি।

 

আমাদের কাপাসিয়ার গর্ব্ বঙ্গ তাজ !!

তারে দিকপাল মেনে  চলেছি আজ!!

দল –মত- পথ –নির্বিশেষে

সোনার বাংলাকে অফুরান ভালবেসে।

----------------------------------------------

আমাদের কাপাসিয়া

 


Thursday, June 23, 2022

তুমি ধরিয়াছে হাল

 

      

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৩-০৬-২০২২ ইং

************************

হে নেতা, হে অরুণ, হে শিল্পপতি দুর্বার !

তুমি ধরিয়াছে হাল ভঙ্গুর অর্থনীতি বাংলার

গড়িয়াছো শিল্প প্রতিষ্ঠান চির মুক্তির আশায়

জ্বালিয়েছো শিক্ষার মশাল ছাত্র- জনতায়।

 

ছুটেছো অদম্য এ প্রান্ত- ও প্রান্ত স্বপ্নীল তৃষায়

তুলেছো নৌকার পাল পদ্মা- মেঘনা-যমুনায় ।

 

হে প্রিয় নেতা, হে বন্ধু জনতার,

লক্ষ অযুত  স্বপ্নের কর্ণধার !

যার অফুরান সৃজনে বঙ্গ আজ আত্মহারা।

সে তুমি ! শুধু তুমি- বিশ্ব্ জনতার মন ধরা ।

---------------------------------------

Wednesday, June 22, 2022

বিজয় তোমার তরে

 

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ২২-০৬-২২ ইং

************************

ওহে ওরা বিদ্রোহী,ওহে দেশ নেতা নহে!

ওদের সৃজন দূর্ণীতি কুঞ্জ বিপুল আগ্রহে।

ন্যায়- নীতি নাই, চাটুকার তাবেদার দল

আছে কিছু তপ্ত গর্জ্ন !আছে শুধু কোলাহল।

 

আছে বুলেট, মাদক প্রীতি,আছে বক্ষ ক্ষত

ওরা সুবিধাভোগী বেসুর কোকিল বংশগত!

আর তুমি উদার প্রাণ !৥

দিয়ে যাও শুধু অন্তরে অন্তরে যতুটুকু মহান

তাই বিজয় তোমার তরে, জনতার সম্মান।

-----------------------------------

মুক্তির দর্পণ

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ২২-০৬-২০২২ইং

**********************

তোমার তপস্যায় জনতা আজ আত্মহারা!

তুমি যেন মুক্তির দর্পণ নিয়ে এলে ধরা !

 

যেথায় সর্বহারা সেথায় তোমার আত্মদান

বিশ্ব জেনেগেছে তুমি কর নব নব নির্মাণ

তুমি বঙ্গ বন্ধুর বিজয় কেতনে দুর্বার সন্তান

উত্তাল জনসমুদ্রে  তুল হে তুমুল কলোতান।

 

তুমি বজ্র কণ্ঠে গাও জনতার জয়গান

অন্তরে তুল হে জয় বাংলা শ্লোগান।

উন্নয়নের মহা সড়কে তুমি রও প্রতিক্ষণ

শেখ হাসিনার পরশে কর হে আলাপন।

-----------------------------------

সেবকের ভূমিকায়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-০৬-২০২২ ইং

*************************

বেকারত্বের অভিশাপে অশ্রু যখন ঝরে

তুমি এসেছিলে আলোক বর্তিকা হয়ে

দুঃখী মানুষের তরে—

তুলেছিলে গড়ে বিবিএস গ্রুপ মৃৎ-পাত্র-সুধা !

অযুত বেকার এসেছে তখন মিটাতে পেটের ক্ষুধা।

 

হাসিছে সবে ব্যাথা সব ভুলে নাহি গ্রুপ আঙ্গিনায়

হয়ছো তুমি চির মহিয়ান সেবকের ভূমিকায়

আজ তুমি চেয়ারম্যান ! শিল্পপতি কর্ণধার !

সি আই পি ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার-

----------------------------------------

এক মহান নেতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-০৬-২০২২ ইং

*************************

মানবতার ডাকে খুলেছো যে হাত- সেতো সকলের

তুমি সৃষ্টির সেরা জীব নাহি গো সংর্কীনতা অপার।

তুমি যেথায় দুঃখ নাহি গো সেথায়

তোমার আগমনে হাসিছে সবে বিশ্ব সভায়।

 

ব্যদনা সব হারিয়েছে প্রিয় বন্ধু ভাই-বোন

এক মহান নেতার প্রেমে উচ্ছাসী এ প্রাণ !

দুঃখীরা ভুলিছে ওগো জীবনের দুঃখ শোক!

তুমি মহান- তুমি মহিয়ান- এই মর্তলোক।

 

জনতা ভুলিবেনা তোমার মানবতা বিশ্ব কূলে

বিধাতা দিবে প্রতিদান রহমতের পাল তুলে।

মানবতার ডাকে খুলেছো যে হাত

কারো শক্তি নেই করে সে সংঘাত!

--------------------------------------

Tuesday, June 21, 2022

দুঃস্থ মানুষের পক্ষে কথা বলি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৬-২০২২ ইং

************************

আমি অসহায় মানুষের পক্ষে কথা বলি

হে দুঃস্থ বন্ধু, আমি নাহি তোমাদের ভুলি।

তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি

চঞ্চলা শৈশব কৈশোর আজবদি যা চেয়েছি

 

এখন অনেক দায়িত্ব কর্তব্যবোধ আমার

তোমাদের এই র্দুদিনে হতে চাই দুর্বার!

যদি দাও সেই তরী দিবো আমি পাহারা

অনাবিল বিজয়ে তোমারা হবে আত্মহারা।

 

আমি সদা দুঃস্থ মানুষের পক্ষে কথা বলি

নাহি কিছু হারাবার! নাহি কিছু চাহিবার

তোমাদের এই র্দুদিনে হতে চাই দুর্বার!

হে দুঃস্থ বন্ধু, আমি নাহি তোমাদের ভুলি।

----------------------------------