যদিও নগণ্য আমি,
আজিকায় চাটুকার সমাজে !
তবুও এই উদ্দাম ভ্রমণে
এক বিজয়ের কলধ্বনি বাজে।
যদিও বিদীর্ণ্ আজ উর্বর মাটি
তবুও দেখছি ফসলের আনাগোনা
যে শিকড়ে লক্ষ শহীদের রক্ত
যে বুকে মুক্তি যুদ্ধের চেতনা
সে অন্তরে যে প্রেম অঙ্কুরিত
সে তো না নোয়াবার মাথা—
সে তো লাল-সবুজের শিকড় !
সে তো বঞ্চিত জনতার ছাতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।