শুনাতে এসেছি আমি বিজয়ের গান !
করতে এসেছি আমি বিরহের অবসান।
তোমাদের অন্তরে যে ব্যাথা লুকায়ে রয়
যে দুঃখের দুঃখে তোমাদের পরিচয়
যে বঞ্চিতের দহনে এতো ব্যাকুলতা !
ভাঙতে এসেছি সেইসব নিষ্ঠুর প্রথা।
অন্তরে বাজে শুধু তোমাদের প্রতিধ্বনি !
বিজয় কেতন তুলতে এসেছি ধরণী।
আমি যুদ্ধের দূর্গে সৈনিক একজন
ডাক দিও, ডাক দিও সাথী যখন প্রয়োজন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।