রবিবার, জুলাই ১০, ২০২২

অমানবিক উৎসব

 

মানবতার আড়ালে অমানবিক গর্জ্ন !

চৌদিকে  ছদ্মবেশীদের মহা আয়োজন।

ফ্যাস্টুন ব্যানার পোষ্টারে সংকল্প জানায়

মানবিক সেবক তিনি দৃপ্ত অভিপ্রায় !

অথচ  আড়ালে অমানবিক যুদ্ধ ঘোষণা

যে যুদ্ধ জনতার- সেখানে মুক্তি হাতে গোনা !

এক বিষ্ময়কর অভিনয়ে সেবকের পতাকা !

জনতার মুক্তি রেখা রক্তে রক্তে আঁকা।

নেতৃত্বের আড়ালে অমানবিক সন্তান প্রসব

মানবিক চিৎকার ,অথচ অমানবিক উৎসব।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...