Friday, July 28, 2023

উচ্ছৃঙ্খল পোশাক

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

****************************

যে পোশাক নগ্ন প্রমোদে উঠে মেতে,

যে পোশাক উচ্ছৃঙ্খল করে যেতে যেতে

তারে মার্জিত পোশাক বলি কি করে

তোমার গায় !

আয়নার সম্মুখে গিয়ে দেখ প্রতিচ্ছবি

তুমি কতটা নগ্ন হায় !

আশ্বিন –কার্তীকের বিবস্ত্র জন্তুর মতো

নির্লজ্জ শরীর প্রায় !

তরঙ্গ গুলো ভেসে উঠে ভাঁজে ভাঁজে

কলুষরক্ত নয়নের 'পরে কত রঙ ঢং সাজে।

নদীর জল প্রবাহ কূল ঘেঁষে বয়ে যায়

ধর্ষণের ঝড় তুফান গুলো ছোঁয়ে যায়

উচ্ছৃঙ্খল পোশাকের নগ্ন আয়নায়।

আর তুমি ,

রক্তে রক্তে লেখ অভিযাতের কবিতা !

এ কি উম্মাদনা তোমার ?

যে পোশাকে শরীরের নগ্নতা পরিপাটি হয়

সেখানে তেমার সম্মান হারানোর ভয় !

উচ্ছৃঙ্খল পোশাকের আড়ালে

অনলের কুন্ডি জীবনের পলে পলে।

-----------------------------------------

ছেলে-মেয়ের সূর্যহাসি

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

****************************

ঘাম ঝরা প্রেম বুকে বেঁধে পিতার অভিযান,

সন্তান সুখে রক্ত ঝরায় নেইতো অভিমান।

সুখী হউক , সুখে থাক প্রিয় - প্রিয়া জন।

এই কামনা , এই ফরিয়াদ আল্লাহ মেহেরবান,

নিজকে ভুলে সন্তান সুখে হয় যে কোরবান।

একটু যদি শুনতে পায়  তাদের শুভদিন

সব ভুলে যায় , সব ভুলে যায়

আনন্দ আত্মহারায়- সুখের অশ্রুধারায়।

কান্না হাসির পোঁটলা বেঁধে, সাফল্যভরা পুঁজি,

সন্তান তরে পিতা মাতা যায় যে সদা খুঁজি।

ছেলে-মেয়ের সূর্যহাসি, আলোকভরা প্রাণ,

ঘাম ঝরা প্রেম বুকে বেঁধে পিতার অভিযান

আনন্দময় গান- নেইতো অভিমান।

-------------------------------------------

স্কুল পালায়ে পার্কে ঘুরে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৮-০৭-২৩ ইং

****************************

ছুটেছে ওরা ছুটেছে দেখ,ছুটছে ঘরের দুলালী,

স্কুল পালায়ে পার্কে ঘুরে আদুরে মেয়ে শেফালী।

হাত বাড়ায়ে ধরছে বন্ধু, দেখছে কত মানুষ ভাই,

এ খবর কেউ জানে না আদুরে মেয়ে স্কুলে নাই।

পার্কে ঘুরে আড্ডা মারে লাজ সরম ত্যাগ করে,

ভাবছি মনে, দেখছিটা কি , এ কি ধবংস নবীন তরে !!

স্কুল পালায়ে পার্কে ঘুরে রাষ্ট্র সমাজ চোখ বুজে,

দেখছি ধর্ষ্ণ, রক্ত ক্ষরণ বন্ধুটারে আঁচল গুজে।

স্কুল পালায়ে পার্কে ঘুরে বুক উঁচিয়ে নির্ভয়ে,

সেই খবর জানে না পিতা-মাতা- শিক্ষক হয়ে !!

কোথায় যায় কি করে নেয়না খবর চোখটা খুলে,

স্কুল পালায়ে পার্কে ঘুরে তোমার সেই মেয়ে-ছেলে।

-----------------------------------------------

Thursday, July 27, 2023

প্রেম তরঙ্গ

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

****************************

রাগ করো না রাগ করো না,

এসেছি তোমার ঘাটে।

উত্তাল নদী হবো পার

যাবো প্রেমের হাটে ।

ওগো তুমি দেওনা তরী,

দিবো জগৎ পারি,

নাইকো ভয় উড়াও পাল

ধরবো আমি হাল ।

তুমি আমার প্রেম তরঙ্গ

হৃদয় ঘরের জ্যোতি,

তাইতো রাত্রি জেগে আছে

কখন দিবে সঙ্গ ?

রাগ করো না রাগ করো না,

চাই যে তোমায় অতি !

-----------------------------------

ভালবাসার নদী গিরি বনে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৭-২৩ ইং

****************************

এই হৃদয়ের গভীরে প্রতিধ্বনি শুনি,

কেউ যেন ডাকে মোরে প্রেমের ধরণী।

দেখা নেই ছোঁয়া নেই তবু বাজে সুর,

উথরোল তরঙ্গে তরঙ্গে ডাকে সুমধুর।

কভূ কি চিনেছি তারে শিহরণ বেলা ?

তবু কেন সুর তুলে তবলা বেহেলা !

কে গায় এই গান মুসকি হেসে হেসে

যারে এতো ভালবাসি

ক্ষণে ক্ষণে নিঃশ্বাসে ।

সে কি অনুভব করেছে কিছু ?

কে তুমি  অস্থি মজ্জায় নিয়েছো পিছু।

কে তুমি ভালবাসার নদী গিরি বনে

পূর্ণি ঝলকে জেগে উঠ হৃদয় গগণে।

---------------------------------------

 

কবিতার মৃত্যু হলে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৭-২০২৩ ইং

*********************

কবিতার মৃত্যু হলে, শব্দ বর্ণগুলো ঝরে গেলে

চরনগুলো তার কাব্যিকতা হারাবে এ নিখিলে।

হৃদয়ে হৃদয়ে রচিত হবে করুণ ব্যদনার কফিন,

অশ্রু জলে তরঙ্গিত হবে ভালবাসার অথৈ প্রাণ ।

তুমি হবে বিরহী ! তুমি হবে মোমের আগুন

শত প্রেমের অনুপম পৃথিবী !

হাসিটা দেখেই এত কবিতা, এত ব্যাকুলতা

আর সেখানে কবিতার মৃত্যু হলে

তুমি হারাবে আমাকে, তুমি খোঁজবে ভূ-লোকে

কোথায় পাবে বলো, আমি যে সমায়িত

ব্যদনার নোলা জলে, ভালবাসার সমাধিতে।

---------------------------------------


 

Wednesday, July 26, 2023

ডেঙ্গ মশারা এসেছে চারিদিক

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-০৭-২০২৩ ইং

*********************

ডেঙ্গ মশারা এসেছে চারিদিক! অবাক অভ্যুদয় !

যদিও পারে না হাঁটুর উপড়ে তবু ভয়! তবু ভয় !

হাঁটু নীচে শূল বিধায় কামড়ায় বিপুল যন্ত্রনায়,

জনে জনে মৃত্যু ভয় !

চারিদিকে ডেঙ্গ মশারা উদ্দাম ভয়হারা

ভয় নেই প্রতিশেধক পেয়েছি, দেও সাড়া, দেও সাড়া

নারকেল তেলের গন্ধ ওরা করে না পছন্দ,

হাঁটু নীচ থেকে তেল মেখে মেখে করো ছন্দ

ডেঙ্গ মশারা খুঁজে পাবে না তোমার গন্ধ

বদ্ধ হবে এই আতংক এই যুদ্ধ !

ভোর আর সন্ধ্যায় হও তুমি সচেতন

মশারি টানাও, বদ্ধ পানির দ্বার খুলে দাও

পরিস্কার পরিছন্ন রাখ বাড়ি ঘরের আশ-পাশ

ডেঙ্গু মশারা হেরে যাবে, করবে না পরিহাস।

তুমি হও জীবন প্রেমি-

সচেতন হও, আপনের প্রতি দিবা-যামী।

-------------------------------------

যে ফুলের প্রতীক্ষায়

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-০৭-২০২৩ ইং

*********************

যে ফুলের প্রতীক্ষায় চেয়ে আছি প্রহরে প্রহরে,

যারে এতো ভালবাসি অনুপম শিহরণে অন্তরে।

সে আজ হাসেনি, সে আজ ফুটেনি

কি অভিমান জানি না, হয়েছি পাথর চূর্ণ্।

তবু চাই , তুব ভালবাসি,তবু তুমি হেসে যাও

প্রেমের বাগানে এসে সৌরদীপ্ত !

অনেক অনুভব করি, অনেক মিস করি

এক হৃদয়ের আকুতি হতে তোমাকে চিনেছি

তোমাকে জেনেছি-

তাই রোজ রোজ চেয়ে থাকি তুমি হাসবে বলে

তোমার নিশ্চুপ মলিনতা অমার প্রবল কান্না।

জানি এ সূরভী, এ সুবাস মিশ্রিত পাঁপড়িগুলো

আমার জন্য নয়-

তবু ফুলের প্রতীক্ষায় চেয়ে থাকি একটু হাসির জন্য।

--------------------------------------------

Tuesday, July 25, 2023

মিষ্টি ঠোঁটের আলাপনে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৫-০৭-২০২৩ ইং

*********************

ঠিক যেন এই হাসিটাই ভেসে উঠে দর্পণে !

যেখানে কম্পন উঠে মিষ্টি ঠোঁটের আলাপনে।

সেখানে হারিয়ে যাই আমি

এক অনুপম ভালবাসার স্বর্গ্ ভূমি।

বুকের নিভৃত কোণে যে আলপনা এঁকেছো তুমি

এ শিহরিত অনুভূতি মুছি কি করে ?

পিঞ্জরের গভীরে থরে থরে সাজানো প্রেমের ফুল

তোমাকেই দিতে চাই হে সুহাসিনী।

তবু কেন চুরমার শব্দে উড়ে যাও দুর-বহুদূর!

আমি যে ভালবাসি তোমায় অতুল্য হৃদয়

তুমি কত সুন্দর ! কতই না প্রসংশিত!

এক শোভার সমারহে তুমি ফোটেছো ফুলে হয়ে

এই উম্মুখর হৃদয় ভূমি।

ঠিক যেন এই হাসিটাই ভেসে উঠে দর্পণে !

যেখানে কম্পন উঠে মিষ্টি ঠোঁটের আলাপনে।

Saturday, July 22, 2023

শতাব্দির সেরা কলঙ্ক

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-০৭-২৩ ইং

****************************

শতাব্দির সেরা কলঙ্ক আজ হেনেছে আঘাত !

জাতিকে করেছে নত শির ওইসব চোর ডাকাত।

দুর্ণীতি গ্রস্থের উপমায় রতি –মহারথি,

শিক্ষিত জ্ঞানী গুনী রাজ্যের অধিপতি।

এ প্রাণ আঁতকে উঠে, শিরায় শিরায় জাগে সাড়া

কোটি কন্ঠে প্রশ্ন উঠে, এইসব শিক্ষিত চোর কারা ?

ঘৃণার তড়িৎ বয়ে যায় তীব্র বেগে

বজ্রের বিজলী মেঘে মেঘে-

শতাব্দির সেরা কলঙ্কে আজ লাল সবুজ পতাকা

রন্ধে রন্ধে লুটেরাজ দুর্ণীতিবাজদের ছবি আঁকা।

অফিস -আদালত ,হাট –বাজার সিন্ডিকেটের হাত

রাজনীতির মাঠে ময়দানে জুলুম অত্যাচর পদাঘাত

চোর বাটপার বীর দর্পে আপন মহিমায়

এ স্বাধীন জাতিকে লুটে পুটে যায়---

শতাব্দির সেরা কলঙ্ক আজ ঝঙ্কারে ঝঙ্কারে

বীর জাতিকে নত শির করেছে বিশ্ব দরবারে।

-----------------------------------------------

শতাব্দির সাহসী পদ্ম

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-০৭-২৩ ইং

****************************

সে আবার জেগে উঠবে জীবন স্পন্দনে,

দুর্বার প্রাণবেগে ভীরুতা দুর করে জাগরনে।

দুর্জ্য় শক্তিতে এগিয়ে যাবে যুদ্ধের উদ্যানে

আঘাত হানবে অপশক্তির প্রাচীরে বজ্র তুফানে!

মুক্তি যুদ্ধের মন্ত্র যার গভীরে

স্বাধীনতার চেতনা যার অন্তরে

সে আবার জেগে উঠবে সিন্ধু নদী পারাবার

চিতার অনল নিভাবে হিমেল শীতল- তুষার।

ভয় নেই ! ভয় নেই! দীপ্ত দ্বিপ্রহর,

আবার আসবে ফিরে বিজয়ের সুদিন !

আঁধারের গভীরে উঠবে আলো, জাগবে ঊষা নবীন

সে আবার জেগে উঠবে শক্তিরূপে বক্ষের পঞ্জরে

সে মুক্তির যুদ্ধের চেতনা লাল সবুজের তরে

লক্ষ শহীদের রক্ত পুকুরে

শতাব্দির সাহসী পদ্ম যুদ্ধের সমরে।

----------------------------------------------

বঞ্চিত ডাকিছে তোমায়

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-০৭-২৩ ইং

****************************

হে বীর, নীরব কেন- বৈষম্য যে এসেছে বাংলায়,

যোদ্ধা হয়ে তুমি লড়বে না কি তব মুক্তির আশায় ?

বঞ্চিত ডাকিছে তোমায় অশ্রু আঁখি তুলি

তুমি এসো হে, এসো হে বদ্ধ দ্বার খুলি।

অধিকার পেয়েছো কি ? ফুটেছে কি মুক্তির ফুল ?

যদি না ফোটে  রুখে দাঁড়াও অধীর আকুল !

এখনো দেখেনি তোমার দুরন্ত  সৈনিক সাজ !

বিদ্রোহ করো , বিদ্রোহী হও হে যোদ্ধা-আজ।

স্বাধীনতা পেয়েছো, ভেঙ্গেছে কি বৈষম্যের খিল?

এখনো চারিদিকে দেশ দ্রোহী দোসরের দল

হে বীর যোদ্ধা রচে যাও নব বিজয়ের গীতি

বঞ্চিত চেয়ে আছে তোমার পানে-শুন হে মিনতি।

সমতার প্রতি কেন এই তীব্র বিমুখতা ?

কোন কান্ডারী কি নেই যে দুর করে যাবে ব্যাথা ?

হে বীর, নীরব কেন- বৈষম্য যে এসেছে বাংলায়,

যোদ্ধা হয়ে তুমি লড়বে না কি তব মুক্তির আশায় ?

------------------------------------------------

যুদ্ধের হাতিয়ার

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-০৭-২৩ ইং

****************************

আয় জনতা, আয় জনতা

যুদ্ধ করে যাই,

বিজয়ের মালা গলায় দিয়ে

হাসবো সবাই ভাই ।

 

পতাকা আমার রক্তপুকুর

লক্ষ শহীদের জল,

শিকল বেড়ি পড়াবো হাতে

সকল চোরের দল।

 

প্রতিবাদ যেথায় ঘুমিয়ে থাকে

ভাঙ্গে নদীর কূল

স্বৈরাচার সেথায় জনতার সনে

ছিটায় পঁচায় ফুল।

 

গর্জে উঠা বজ্র স্বরে

জন মুক্তির ঘর

রক্ত হতে লাল - সবুজ

যুদ্ধের হাতিয়ার।

-----------------------------

 

গরীব সকল প্রাণ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২-০৭-২৩ ইং

****************************

ধনীর লোকের কদর যেন লম্বা মাথার চুল,

তেলের মাথার তেল ঢালে, কিসের প্রেমের ফুল !

লজ্জা বতী পাতার মত গরীব সকল প্রাণ,

লুকায়ে রয় দিবা-যামী আপন ঘরের কোণ।

মান সম্মানের ভয়ে হয়তো গরীব দুঃখী চাষী,

নিভৃতে মুখটা ঢেকে লুকায় তার হাসি।

ধনীর লোকের কদর যেন সকল প্রাণের মায়া,

হিমেল শীতল ঝড় তুফানে রৌদ্র সুখের ছায়া।

বাহু বল ক্ষমতা বলে মাখিয়ে নেয় তেল

চোর সে দুর্ণীতিবাজ তবু আলোর খেল।

কালো টাকার জৌলুস দিয়েই সকল ধরা দেখি,

বাহু বলের শক্তি দিয়েই কবিতার চরন লেখি ।

অন্তর কালো, সমাজ কালো, কালো ভূবনময়;

গরীব দুঃখীর সব কালো, কালো আলোক জয়।

লজ্জা বতী পাতার মত গরীব সকল প্রাণ,

লুকায়ে রয় দিবা-যামী আপন ঘরের কোণ।

----------------------------------------------