মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৬-০৭-২০২৩ ইং
*********************
যে ফুলের প্রতীক্ষায় চেয়ে আছি
প্রহরে প্রহরে,
যারে এতো ভালবাসি অনুপম শিহরণে
অন্তরে।
সে আজ হাসেনি, সে আজ ফুটেনি
কি অভিমান জানি না, হয়েছি পাথর
চূর্ণ্।
তবু চাই , তুব ভালবাসি,তবু তুমি
হেসে যাও
প্রেমের বাগানে এসে সৌরদীপ্ত !
অনেক অনুভব করি, অনেক মিস করি
এক হৃদয়ের আকুতি হতে তোমাকে
চিনেছি
তোমাকে জেনেছি-
তাই রোজ রোজ চেয়ে থাকি তুমি
হাসবে বলে
তোমার নিশ্চুপ মলিনতা অমার প্রবল
কান্না।
জানি এ সূরভী, এ সুবাস মিশ্রিত
পাঁপড়িগুলো
আমার জন্য নয়-
তবু ফুলের প্রতীক্ষায় চেয়ে থাকি
একটু হাসির জন্য।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।