নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************
ষড়যন্ত্রের আগুন ছড়িয়ে পড়েছে সারা বাংলায়,
কি হবে আর হাত গুটিয়ে বেঁচে থাকায়
?
কতদিন তোতা পাখি হয়ে থাকবে আর
আর কত কুঁড়াবে ফেলা দেওয়া উচ্ছিষ্ট
হাড় ?
রক্তাক্ত ক্ষতে ধুঁকে ধুঁকে চলবে
কতদিন ?
অধিকার যেখানে গভীর শুন্যতায় প্রতিদিন
সেখানে তুমি নিশ্চুপ আর কতকাল
?
এবার অধিকার বুঝে নাও তাজা রক্তে
ওদের হাতে পড়াও ডান্ডা বেড়ি, পায়ে
শিকল
আর পোষা বিড়াল হয়ো না,ধিক্কার
করো
ওইসব ভীতু প্রাণের বশ্যতাকে
চলো যুদ্ধের ময়দান, ঘরে থাকার
বদলে
সন্ধান করি মুক্তি দাউ দাউ রাঙা
অনলে।
কতদিন তোতা পাখি হয়ে থাকবে আর
আর কত কুঁড়াবে ফেলা দেওয়া উচ্ছিষ্ট
হাড় ?
-------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।