নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************
শুধু আজ দেশ
প্রেমের ডাকে,
লিখতে হচ্ছে
কিছু কথা আমাকে।
আমজনতার প্রশ্ন
ক্ষমতার সমাজে !
কেন মসনদে দুর্ণীতির
ধ্বনি বাজে ?
ওরা কারা বিদীর্ণ্
করেছে স্বাধীন মাটি,
চারিদিকে কেন
দুর্ণীতিবাজদের ঘাঁটি ?
জনতার প্রশ্ন
কেন ওদের আনাগোনা,
তুমি কি তা দেখ
না ?
এত অর্থ্ বৈভব,
এত ক্ষমতা , এত দাপট
ওরা কোথা হতে
পায় ?
দেশে বাড়ী -গাড়ি,
বিদেশে আস্থানা
আমিতো দেখিনা
মাতৃকার প্রতি কোন চেতনা।
শিকল বেড়ী পড়াও,
ওপেন ফাঁসি দেও
জনতার সম্মুখে
।
আমজনতার প্রশ্ন
ওরা কেন এত সুখে ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।