শুক্রবার, জুলাই ২১, ২০২৩

না্ড়ায় শুধু লেজ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২১-০৭-২৩ ইং।

******************************

নেতার মধ্যে নেতৃত্ব নাই মধ্যে চোরাবালি,

সুযোগ বুঝে গিলে ফেলে জনতারে খালি।

জল শুন্য স্রোতের গতি মধ্যে খরা নদী,

লুটপাটের সাধ ছিল তারই গতিবিধি।

খাই খাই মন্ত্র তার- রাজ কোষ ধু ধু মাঠ,

অযোগ্য মেধা শুন্য রাজনীতির সূত্র পাঠ।

দেশ প্রেম আঁকা বাঁকা নিস্ফলা বটগাছ,

মঞ্চে মঞ্চে ঘেঁউ ঘেঁউ না্ড়ায় শুধু লেজ।

ভাসানী -হক –সরোযার্দী শেখ মুজিবের কায়া

বঙ্গ তাজ তাজঊদ্দীনের দীপ্ত মায়া

এখনো বাঙালির মন জগতে উথরোল ছায়া।

আজিকায় নেই ওইসব দেশপ্রেমিক নেতা

অযোগ্য মেধা শুন্য ধান্দাবাজ, দুর্ণীতিবাজ

কত সব গন্ড মূর্খ্ প্রণেতা-

লুটে পুটে খাচ্ছে পদ্মা মেঘনা যমুনার জল,

বুক্ষে তাহার দেশদ্রোহী দোসরের শত দল।

----------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...