নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৭-২৩ ইং।
******************************
প্রাণে প্রাণে হিংসা দেখি জীবন
রণে রণে,
চলার পথে রক্ত কাঁটা প্রেমের কমল-বনে।
লোভ লালসা গর্জে উঠে করে কোলাহল,
বন্ধনগুলো ভেঙ্গে চূড়ে মীরজাফরের
দল
নিয়েছে ছিনে হৃদয় পরশ হিংসের দল
বল
হৃদয় এখন প্রেম শুন্য অশ্রুভরা
জল।
মানবের মানবতা হারায় ক্ষণে ক্ষণে
পারিবারিক বন্ধনগুলো বড়ই আনমনে
!
স্বার্থ্ ছাড়া কেউ আসেনা এ সাগর
নদী
সবাই শুধু হিসাব কষে তরী ডুবে
যদি !
শ্রেষ্ঠ মাঝি হারায়ে পথ, হারায়ে
পরিচয়,
প্রাণে প্রাণে হিংসা এখন জীবন
পথে ভয়!
চাওয়া পাওয়ার হিসাব কষে করছে কূল
ক্ষয়,
মানুষ আর মানুষ কি ? ধারের কাছে
নয়।
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।