শনিবার, জুলাই ০১, ২০২৩

জগৎ প্রাণ খুলে দাও হে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৬-২৩ ইং।

******************************

জগৎ প্রাণ খুলে দাও হে মানবতার,

আর যেন না ঝরে অশ্রু জল দুঃখীর!

চূর্ণ্- বিচূর্ণ্ করে দাও সকল অহংকার,

খুলে দাও উদার প্রাণ এই ধরা তর।

মানবতার তরে দাও হে গৌরব দান,

অসহায় দুঃখী যেন না হয় অপমান।

মানবিক গুণগুলো করে দাও প্রচার

পৃথিবী যেন হেসে উঠে অযূত-অপার।

মানবের নশ্বর জীবন মাঝে

তুমি দাও হে মানবতা সকল কাজ ।

মানবিক ইচ্ছা সকল করো হে পূর্ণ্

পৃথিবীর জুলুম অত্যাচার করো হে চূর্ণ্ ।

জগৎ প্রাণ খুলে দাও হে মানবতার,

আর যেন না ঝরে অশ্রু জল দুঃখীর!

-------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...