শনিবার, জুলাই ২৯, ২০২৩

সরকারি অফিসের কেরাণী

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৯-০৭-২৩ ইং।

****************************

এই তো কিছুদিন আগেও ছেলেটি হত দরিদ্র ছিল,

কোন রকম এইচ এস সি পাশ করেছে, তারপর

সরকারী অফিসে চাকুরীও পেয়েছে শুনেছি.

কেরাণী পদে, বেতন বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে

তাও আবার থাকতে হয় ঢাকা, ভাড়া বাসায়

সংসার খরচ তো আছেই-

তবু তার কোন টেনশন নেই, চিন্তার কোন ভাঁজ নেই

শুনেছি কয়েক লক্ষ টাকা দিয়ে ফ্লাটও কিনেছে

ইদানিং দেখি প্রাইভেট কারে বাড়ীতে আসে

বিভিন্ন অনুষ্ঠানে অতিথি-প্রধান অতিথি হয়

সমাজে দানবীর পরিচয়ে পরিচিত সবমহলে

অনেক ক্ষমতাধর !

সবাই সম্মান করে, সবাই ভয়ও পায়-

সরকারী অফিসের কেরাণী, বেতন পঁচিশ হাজার টাকা

চাকুরী বয়স পাঁচ থেকে ছয় বছর

এবার বলুন তো সে কতটুকু সৎ কেরাণী ?

আমার হিসাব তো মিলেনা, আপনাদের কি মিলে ?

এই হল স্বাধীন বাংলায় সরকারি অফিসের চিত্র !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...