শুক্রবার, জুলাই ২৮, ২০২৩

বৌ শ্বাশুড়ির দ্বন্দ

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৭-২৩ ইং।

****************************

যুগ যুগ ধরে চলিতেছে পথ, চলিতেছে যুদ্ধ !

বৌ শ্বাশুড়ির দ্বন্দ করিতেছে সুখ অবরুদ্ধ।

কেউ কারো নাহি দেয় ছাড় -এই সংসার,

শ্বাশুড়ির কর্তৃত্ত্ব, বৌয়ের অভিযোগ চারিধার,

বৌ নাহি পায় মযার্দা, নাহি পায় মেয়ের অধিকার।

বৌ- শাশুড়ির পাল্টা পাল্টি আভিযোগ,

স্বামী হারায় প্রেম, ছেলে হারায় মায়ের সংযোগ !

মা বলে বিয়ে পর তুই আজ কঠিন পর্ব্ত

বৌ বলে  মা পূজারী তুমি এক মহব্বত ।

কার কথা শুনি, কার কথা ছাড়ি-

দু’পক্ষের অভিযোগ শুনতে শুনতে কান আজ ভারি।

মা বুঝে না সে ছিল বৌ, বৌ বুঝে না সে হবে শ্বাশুড়ি।

বৌ-শ্বাশুড়ির দ্বন্দে মুছে গেছে কত সুখের ছন্দ,

যদি মিটে যেত এ যুদ্ধ, কত না ছড়াতো স্বর্গিয়গন্ধ।

------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...