শুক্রবার, জুলাই ২৮, ২০২৩

তুই এক ফুলের নাম

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৮-০৭-২৩ ইং।

****************************

সন্তান তুই সব বাপ-মায়ের কাছে,

এক ফুলের নাম ! এক শোভার নাম,

তোর সুবাসিত পাঁপড়ি নয়নাভিরাম,

তোর মধুময় গন্ধ -সৌরভ- আরতি,

বুকভরা গর্বের নিশান-জস খ্যাতি!

তোর কালো দাগ,

আঁখিপুটে শিশির –অশ্রু ঝরে-

উল্লাসের কিছু থাকে না নশ্বরে।

তুই যদি জাগস হে সন্তান -নিখিলে

বাপ মায়ের বুক ভাসবে না আঁখিজলে।

ফিরে আয়, ফিরে আয় আলোর চরণতলে

রাত্রি নিথীতে পূর্ণিমার শুব্রতা হয়ে

এক সত্যের বুকে নির্ভয়ে !

হে সন্তান,

ফুল হয়ে ফোটবি তুই এক হউক ব্রত,

আলোর খোঁজে ছুটে যা অদম্য জাগ্রত।

তুই এক ফুলের নাম ! এক শোভার নাম,

তোর সুবাসিত পাঁপড়ি নয়নাভিরাম !!

--------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...