নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৭-২৩ ইং।
******************************
এখন আর নেই বন্ধনের মহাউৎসব !
হিংসের প্রেতেরা করছে রক্তাক্ত প্রসব।
এখানে মানুষেরা ব্যক্তি কেন্দ্রিক
কারো চোখে নেই ব্যাদনার অশ্রুজল,
কেমন যেন ফাঁসি মঞ্চের মত অসামাজিক
ঠিক জল্লাদের মত নির্দ্য় বাহু বল !
যে মানুষেরা গাইত চির সাম্যের গান
সেখানে গোলা বারুদ ধ্বংসের কামান।
এখানে বিভক্ত বিচারকের জ্ঞান
এখানে অত্যাচারী শাসকের উত্থান
এখানে মৌলিক অধিকারগুলো নিস্প্রাণ
এখানে লক্ষ শহীদের রক্ত হয় অপমান।
এখানে মীরজাফর-মুস্তাকের অনাগোনা
এখানে কেউ নেই শোধে দেয় দেনা ।
এখন আর নেই বন্ধনের মহাউৎসব !
হিংসের প্রেতেরা করছে রক্তাক্ত প্রসব।
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।