শনিবার, জুলাই ০১, ২০২৩

জাতির মুক্তি নাইতো এখন

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৬-২৩ ইং।

******************************

রাজার কাছে মুক্তি আমার রইল অজানা,

চারিদিকে সব চেয়ারে বাজে অসৎ বাজনা।

তাই সে তুলে নেয় জনতা হতে খাজনা,

দুর্ণীতিবাজ নাম তার মুখে আনে না।

স্বাধীনচেতা ঘুষখোর সব চেয়ারে বসে

দম্ভে গর্জে গর্দান ধরে রক্ত যত চুষে।

উপর মহল নীচু মহল সেতু বন্ধনে

চেয়ারে বসে, আড়ালে বসে রাতে-গোপনে,

সামনে পিছে ডাইনে বাঁয়ে

দুর্ণীনিবাজ ঘুষখোর একই তাল লয়ে।

পকেট কাটে লুটে নেয় নেইতো অজানা,

মুখে বলে স্বাধীন বাংলা আমার ঠিকানা।

জাতির মুক্তি নাইতো এখন অসৎ রাজত্বে !

তাইতো বলি গর্জে উঠ তোমার বীরত্বে।

--------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...