শুক্রবার, জুলাই ০৭, ২০২৩

মোঃ বজলুর রহমান সরকার

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৭-০৭-২৩ ইং।

******************************

বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান সরকার,

মুজিব ডাকে করেছিল মুক্তিযুদ্ধ দুরুন্ত -দুর্বার!

রাওনাট গ্রামের গর্বিত কৃতি সন্তান,

২৭ জুন,২০২৩ ইং চিরবিদায়ে স্পন্দিত প্রাণ।

জাতি শোকাহত তবু শক্তি করেছে সঞ্চার

এই বঞ্চিত দেশ ও জাতির অমূল্য উপহার

একজন অকোতভয় বীর মুক্তিযোদ্ধা

দিয়ে গেছে বাঙালিকে অমৃতের অধিকার।

এই বিদায় নহে চির বিদায়, নহে চির বিশ্রাম

তুমি উদিত  সোনালী রবি, এই নশ্বর ধরাধাম।

রক্তে রক্তে লাল -সবুজে লিখে গেছো নাম

আমার সোনার বাংলা শিরোনাম।

দু’হাত তুলে ফরিয়াদ করি আরশে আযীম দরবার

তিনি যেন উত্তম উপহার দেন অনন্ত প্রান্তর।

বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান সরকার,

মুজিব ডাকে করেছিল মুক্তিযুদ্ধ দুরুন্ত -দুর্বার

-----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...