নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************
ভালবেসে লজ্জাবতীকে স্পর্শ্ করিয়ো
না,
তোমার পরশে সে বর্ণহীন নিভৃত প্রাণ !
সে রাঙা ফুলে ফুলে ছলনার মতো
ডাকে,
তুমি কাছে গেলেই নিজেকে লুকিয়ে রাখে।
যেন সে তোমাকে দেখেনি, তোমাকে
বলেনি
আর তুমি বোকার মতো নিরন্তর ভালবেসে
ক্ষত বিক্ষত করছো অবুঝ প্রাণ
প্রেমের শিরহণ আজ ছলনার ছোবলে
বাঁশির সুরে উঠেছে বেজে মৃত্যেুর
অভিযান !
মুমূর্ষ
বিবর্ণ যত ভালবাসার প্রাণ–
ভালবেসে লজ্জাবতীকে স্পর্শ্ করিয়ো না,
সে কখনো চিনবে না তুমি কে? সে
কখনো বলবে না
তুমি তার ভালবাসা
যতই সে ফোটুক রাঙা ফুলে ফুলে-
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।