নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************
কম্পিত প্রাণ, বিষণ্ণ রাত, আলোকিত
দিন আনো
তুমি জাতির বিবেক, শিক্ষার আলো
তবু কেন আঘাত হানো ?
তোমার বিষাক্ত ছোবলে সন্তান মৃত
প্রায় !
আমি পিতা ভীত , শঙ্কিত অনিন্দ্রায়,
যেখানে তুমি নিরাপত্তার ঘাঁটি,
সেখানে কেন ভয় !
আজ শত প্রশ্নের উদয়
তুমি নও নিরপেক্ষ, তুমি নও চরিত্রবান
হারিয়েছো মর্যাদার মহিমা, মান-সম্মান।
তুমি এখন চরিত্রহীন অন্ধার প্রাণ
নিশীথ ব্যাবসায়ী—
আলোর নীচে আঁধারের দোলা, দুষ্টের
ভেলা !
আমি পিতা ভীত , শঙ্কিত অনিন্দ্রায়
সারা বেলা।
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।