শনিবার, জুলাই ২৯, ২০২৩

এখন যৌবন তোমার

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৯-০৭-২৩ ইং।

****************************

হে যুবক তোমার বাহু বলে যৌবন এখন,

তুমিই পারো সাজাতে পৃথিবী স্বপ্নের মতন।

দিতে পারো পারি দূর্গম গিরি, পথ সরোবর

রাত্রি তাড়িয়ে দিতে পারো আলো এই প্রান্তর।

তবে কেন গুটিয়ে তুমি লজ্জাবতীর মতন?

জাগ্রত হও জাগিয়ে তুল ঘূর্ণি ঝড় তুফান ।

তোমাতে জাতির বিজয় নিশান, বিজয় পুস্পদল

তোমাতে জাতির সোনালী আলো, দুর্বার মনোবল।

যুদ্ধ তোমার রক্তে মেশা প্রবল উচ্ছাস,

রক্ত শহীদের রক্তে পাওয়া অমর ইতিহাস।

এখন যৌবন তোমার,

যোদ্ধা রূপে ফিরো এসো হে- এই মাতৃভূমি,

প্রতিবাদ করো, গর্জে উঠো শত অন্যায়ে তুমি ।

তোমারি বাহু বলে জাতির প্রত্যাশা এখন,

তুমিই পারো সাজাতে পৃথিবী স্বপ্নের মতন।

কে পারে ধূলায় মিশাতে আবার ?

এখন যৌবন তোমার নির্ভয় -দুরন্ত -দুর্বার ।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...