রবিবার, জুলাই ১৬, ২০২৩

কবিরা এক হলে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৬-০৭-২৩ ইং।

******************************

এই পৃথিবী আলোকিত হউক কবির কলমে,

সাম্যের ডাক উঠুক প্রাণ হতে প্রাণে ধরাধামে।

উদাস দুপুর কেটে যাক কবিতার চরনে

সবুজ শ্যামল তরুলতা গজে উঠুক বনে বনে।

যুদ্ধের দামামা থেমে যাক প্রেমের কলতান,

প্রতিবাদ শুরু হউক মিছিলে মিছিলে উদ্যান।

অধিকার ফিরে আসুক বঞ্চিতের মন্দিরে,

বৈষম্যের খিল ভেঙ্গে যাক দূরে-বহুদূরে !

কবিরা এক হলে সাহিত্যের প্লাবনে

ভেসে যাবে জুলুম অত্যাচার দুর্গমগিরি ঝাঁউ বনে।

 এই পৃথিবী আলোকিত হবে ফুলের শোভাতে,

ঝর্ণা প্রবাহ বয়ে যাবে আঁকা বাঁকা পথে পথে।

সমু্দ্রের উত্তাল তরী খোঁজে নিবে নোঙ্গর

অথৈ জলে নিপাত হবে হিংস্র কুমির- হাঙ্গর।

গর্জে উঠুক কবির কলম নির্ভ্য় উদ্দাম

কবিরা এক হলে নিশ্চিত বিজয় -এ কথা জানালাম।

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...