শনিবার, জুলাই ০৮, ২০২৩

লাগাম টানতে হবে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৮-০৭-২৩ ইং।

******************************

সময় এসেছে লাগাম টানতে হবে এখন,

ওরা বড় বেশী বেড়ে গেছে এই প্রাঙ্গন।

শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি

রক্ত স্মাত গঙ্গায় ভাসে কত শত শহীদি প্রাণ!

শিরা উপশিরাগুলো স্তম্ভিত হয়ে আসে

যখন শুনি বিদ্রোহীরা এখনো রঙ্গ হরষে !

ছদ্মবেশী আড়ালে ওরা বড় অগ্রণী,

সময় এসেছে লাগাম টানতে হবে এখনি।

সত্য জানাতে এতো ভীরুতা কেন ?

এই জাতি তো কাপুরুষ নয়

মু্ক্তি যুদ্ধের প্রশ্নে নেই কোন সংশয় !

একটি বজ্র কন্ঠ, একটি নির্দেশিত অঙ্গুলি

বাঙালি মুক্তির অমর কবিতা, আলোক দীপালি।

রক্তে আঁকা লাল সবুজ পতাকা-

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...