মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৭-২০২৩ ইং
*********************
কবিতার মৃত্যু হলে, শব্দ
বর্ণগুলো ঝরে গেলে
চরনগুলো তার কাব্যিকতা হারাবে এ
নিখিলে।
হৃদয়ে হৃদয়ে রচিত হবে করুণ
ব্যদনার কফিন,
অশ্রু জলে তরঙ্গিত হবে ভালবাসার
অথৈ প্রাণ ।
তুমি হবে বিরহী ! তুমি হবে মোমের
আগুন
শত প্রেমের অনুপম পৃথিবী !
হাসিটা দেখেই এত কবিতা, এত
ব্যাকুলতা
আর সেখানে কবিতার মৃত্যু হলে
তুমি হারাবে আমাকে, তুমি খোঁজবে
ভূ-লোকে
কোথায় পাবে বলো, আমি যে সমায়িত
ব্যদনার নোলা জলে, ভালবাসার
সমাধিতে।
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।