Sunday, September 22, 2019

প্রথম শিক্ষক তুমি



                                       ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সন্তানকে স্পর্শ্ করো,খুব গভীরে স্পর্শ্ করো -ওহে  পিতা-মাতা
অবাস্তব কিছু নয়তো,
নিতান্তই তার প্রথম শিক্ষক তুমি
তোমার স্পর্শেই শুধু তার মুক্তি, জাতির মুক্তি !

সন্তানকে উদ্ধার করো মাদকের অভিশাপ থেকে
জুয়ার আসর থেকে,ক্যাসিনোর প্রেম থেকে, নিশ্চিত পতন থেকে
পিতা তুমি তার ভিতরে যাও, খোঁজে বের কর অন্তর নিবাস,
কোথায় মিশে,কোথায় যায়, কার সাথে যায় ,কখন যায়, কি করে…
মিলেমিশে একাকার হয়ে যাই, এসো বাঁচি সন্তানদের বাঁচাই
নিদারুণ দুঃসময়ে চলিছে সন্তানদের চৌদিকে,
ওরা আজ দিশাহীন ।

তামাম পৃথিবী আজ উপহাস করে..
যে সন্তানেরা জাতির স্বপ্ন ছিলো, আশায় বুক বেঁধেছিলো অগণিত স্বপ্নেরা
আজ সেখানে জঙ্গিবাদ,চাঁদাবাজি কিংবা করো লাঠিয়াল-কারো হাতিয়ার
জাতির সম্মুখে শুধুই দেখি দুঃসময় আর দুঃসময়.
সন্তানের সোনালী ভবিষ্যৎ বিষাক্ত হয়ে গেছে অসভ্যতার কালো ধোঁয়ায় ।

এখনই তুমি সজাগ হে পিতা-মাতা
পরাজয়ের আরেক নাম সন্তানের অন্ধকার জীবন ।
নিতান্তই তার প্রথম শিক্ষক তুমি
তোমার স্পর্শেই শুধু তার মুক্তি, জাতির মুক্তি !
------------------------------------------------22-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



ক্যাসিনো


কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

এক ক্যাসিনোর জলসা সম্মুখে নিয়ে বসে আছি ।
অসভ্যতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে, অস্থিরতা আলোর ভিতরেও-
এক অন্ধকার জগৎ সম্মুখে নিয়ে বসে আছি ।
বিলুপ্ত সভ্যের সভ্যতা, বিলুপ্ত পবিত্র প্রাণ ।
ক্যাসিনো পাখির সঙ্গম অবাধ চলিছে আলোর গভীরে
মদ জুয়ার দহনে দাউ দাউ জ্বলছে সমাজের সভ্যতা এখন ।
দৃশ্যমান পর্দার আড়ালে ঘাপটিমেরে থাকা কতোসব
ছিঃ ছিঃ ছিঃ বলতে ঘৃণা হয়
ওইখান থেকে একে একে বেড়িয়ে আসছে অসভ্যার মহামারি
সূর্যের তীব্রতা থেকে ঝরে পড়ছে- ওরা সবাই
এক ক্যাসিনোর জগৎ সম্মুখে নিয়ে বসে আছি লজ্জায়—
দেশী বিদেশী সুন্দরীগন অতিদ্রুতই মিশে যাচ্ছে এইসব নোংরা জলসায়.
অভিজাত শ্রেনীর সূর্যেরা এখন ক্ষমতার দাপটে
অসভ্যতা ঘরে নিয়ে বসে আছে অবাধ বাণিজ্যে..
সভ্যতা আজ এতিম! বড় বেশী এতিম!! সভ্যতার ভিতরেই এতিম!
আর জাতি পচনে দিকে-
এক মুক্তির দিকে চোখ, চেয়ে আছি , অপলক চেয়ে আছি…
অন্ধকারের মাঝেই তোমাকে খোঁজি হে আলো-
তুমি ফিরে এসো, নবীন উদ্দামে ফিরে এসো সভ্যতার দিকে
এ উৎপাতকে চিরতরে মুছে দাও, মুছে দাও সেইসব আলোক রেখা থেকে
যে সভ্যতার নীচে ক্যাসিনোর হৈ চৈ, বিষাক্ত রক্ত, নীল ছবি
জেগে উঠাও প্রতিবাদী কন্ঠ, দৃঢ় প্রাণ, বাহুবল- হে বীর
অসভ্যতার ভিতরে এখনও সভ্যতার টের পাই শুধু ।
একটু জেগে উঠ, শুধু জেগে উঠ—
সভ্যতার বীজ ছিটিয়ে দেই সেইসব ক্যাসিনোর অভিশপ্ত অন্ধকারে ।







অবসর



-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে সূর্য্, আর কোন অন্ধকার নয়
এবার মেঘ এড়িয়ে, তীব্র আলো দাও
পৃথিবীর সমস্ত ঝরা ঝীর্ণ্ মুছে যাক
সূর্যের প্রখর রশ্মিকে আজ জাগাও
প্রয়োজন নেই, পূর্ণিমার স্নিগ্ধতা-
ব্যর্থ্তা তোমায় দিলাম আজ অবসর,
প্রাণহীন রাজ্যে প্রেমটা বিষাদময়
প্রেমিকের স্বর্গ্ যেন বিরহের ঘাঁটি ।
---------------------------------------22-0-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তবু মানুষেরা ঊষার অপেক্ষায়



                               ------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেক বৈষম্য বৈচিত্র পৃথিবীতে;
শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত মানুষেরা মনুষ্যত্ব হেরে
অনেক উঁচু শির আজ নত দুষ্টের খোঁয়াড়ে
অথচ মানুষেরা বুঝেনা রিপু এসেছে সবশেষ কেড়ে নিতে
নির্বোদের মতো ছুটেছে ,অহেতুক ছুটেছে নশ্বর ধরাতে ।

অস্থির প্রাণের কোষে কোষে
নিঃশব্দে ঘাতকেরা ধবংসের বীজ রোপন করিছে ক্ষণিক আয়ূতে
এক লোভের বেষ্টনীতে পথিকেরা আজ পথহারা প্রত্যেক স্নায়ুতে
সম্রাটের উজ্জ্বল নক্ষত্রগুলো গেছে খসে
নশ্বর ব্যস্ততায় অবিনশ্বর পথ ভুলে ছুটিছে অগ্রাসে-

বিজয় মুকুটের উজ্জ্বল আলো
আজ মানুষেরা ভুলে গেছে ইবলিশের সংকেতে ।
ঘর থেকে ঘরে, রাজ্য থেকে রাজ্যে কিংবা তামাম পৃথিবী জুড়ে
এক অসম প্রতিযোগীতায় বিভোর হয়ে আছে ধরনীর ঘোরে ।

সেই রাত্রির অন্ধকার আর কাটে না!
তবু মানুষেরা ঊষার অপেক্ষায় চোখ বুজেনা ।
----------------------------------------------22-09-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।