Monday, March 9, 2020

ওই ডাকিছে শহাদৎ


জাগ রে মুমিন, জাগ রে মুজাহিদ
ওই উঠেছে, তুফান উঠেছে ,ওই ডাকিছে শহাদৎ!
চলরে চলরে চল, ওরে তোরা চল দূর্বার
আজি ভাঙ্গিতে হবে ওই বিদ্রোহী প্রাচীর।

কে পারে তোরে নত শির করি?
দেসনা তুই তারে ধুলিসাৎ করি !
জাগা, জাগা হে তোর উ্ন্নত শির
হে মুজাহিদ! হে ইসলামের বীর!

শত্রুর বিরুদ্ধে জাগ্রত হ’রে হে তৌহিদী প্রাণ
তোর যুদ্ধেই হোক সব তাগুদের অবসান।
অগ্রে এসে বল, তুই গর্জে বল
তুই ইসলামের চির শক্তি বল!
তোকেই চাহে আজ ইসলামের পতাকাতল
তুই চল, তুই চল, ওহে মুজাহিদ- তুই চল!

গুড়িয়ে দে রণ দূর্গ্ এই তিমিরের মাঝ
তুই জাগিয়ে দে মুমিনের তরঙ্গ আজ।
 জাগ রে মুমিন, জাগ রে মুজাহিদ
ওই উঠেছে, তুফান উঠেছে ,ওই ডাকিছে শহাদৎ!
----------০২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



অভিশাপ দিও না


ওহে অভিশাপকারী খুলবেনা দ্বার আকাশে:
সেতো ফিরে আসবে তোমার দিকেই শেষে।
যাকে দিয়েছো সেতো করেনি এসব কাজ;
তাইতো সে তোমাকেই পুড়ে শেষে আজ।
চৌদিকে ঘুরতে ঘুরতে উপায় না পেয়ে;
সে তোমাকেই পুড়বে অভিশাপের অগ্নি হয়ে ।
এক মুমিন আরেক মুমিনকে দিতে পারে না
ওহে তোমরা কেন বুঝ না?
নিরাপদ রাখবে তোমার জিহবা ও হাত থেকে;
যারা ঈমান এনেছে এক আল্লাহ’র দিকে।
অভিসম্পাতকারী হয়ো না প্রকাশ্য্ গোপনে;
ওহে যেতে হবে সরে নীরব অন্তরালে মরনে।
অন্যায়ভাবে কাউকে অভিশাপ দিও না হে মুমিন!
এ গর্হিত কাজে নিজের ধ্বংস বহে ইহ পর জীবন।
--------------------০২-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


অশ্লীল

যুগে যুগে অশ্লীলতা তোমাকে করিছে অপমান;
তবু মানুষেরা মুখে মুখে গাইছে অসভ্যের গান!
ক্রোধে ক্রোধে মার্জিত শব্দ ভুলে গেছে মানুষ;
অগ্নিশর্মা হয়ে খুয়েছো তোমরা আপনার হুশ!

ইভটিজিং, গুম হত্যা ধর্ষ্ণ যেন মৃত্যুদূত
তোমরা সেজেছো অশ্লীল পোশাকে অদ্ভুত
নগ্ন হিমাদ্রীর মতো!
প্রকাশ্যে কিংবা গোপনে যৌনাঙ্গের দ্বার যত
পারনি রোধ করি ।
নির্জ্জল সভ্যতা আলিঙ্গনে মেতে ‍উঠো শিহরি।
যার জন্য্ এসেছো তুমি হে বন্ধু
সে কি অজানা ?
অশ্লীল কাজের নিকটে যেও না করি মানা ।

লজ্জাকর কার্যে জড়িও না প্রকাশ্যে গোপনে
তোমাকে ফিরায়ে নিব, তোমাকে ফিরায়ে নিব
উত্তম সিংহাসনে-
কাউকে কটু কথা বলো না দিবা কিংবা রাতে
এই পৃথিবীর বুক চড়ে ক্ষণিক ধুলাতে।
অশ্লীলতায় তুমি হবে বড় একা
চরিত্রে সর্বোত্তম হয়ো ধরনীর আঁকা বাঁকা
ওহে আঁধারে মিলায়ে যাবে অশ্লীল মুখ-
আলোতে উঠিবে জাগি তোমার সুখ।

যুগে যুগে অশ্লীলতা তোমাকে করিছে অপমান;
তবু মানুষেরা মুখে মুখে গাইছে অসভ্যের গান!
--------------------০১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, March 1, 2020

তোর ঘুম কি ভাঙ্গবে না?


----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই তোরা চেয়ে দেখ চৌদিকে পুড়ছে মুমিনের ঘর;
আমরা চাই শান্তি ঐক্য্ মানুষে মানুষে জগত ভর।
ওরা হিংসা বিদ্বেষ ছড়ায় জাতিতে জাতিতে ধর্মে ধর্মে;
ওরে তোরা গর্জে উঠ তৌহিদী ঈমানদার মর্মে মর্মে ।
ওরে তোরা হ বজ্র কঠিন তাগুদের বিরুদ্ধে প্রাণে প্রাণে;
ওরে তোরা হ পুস্প কোমল মুমিনে মুমিনে
ক্ষণিক ভুবনে।
এই পৃথিবী ইসলামের, এই পৃথিবী কোরআনের বিজয়
তোদের রাঙ্গা প্রবাহ ছড়িয়ে দে জালেমের বিরুদ্ধে
নব সূর্য্দয়!
ওরা জিতবেনা যুদ্ধ বাঁধিলে ওরা পালাইবে গোপনে
ওরে মুসলমান! ওরে মুমিন !তোরা এক হ
আল্লাহুক্কার শ্লোগানে শ্লোগানে
তুমুল যুদ্ধের ময়দানে,
জিহাদের অঙ্গনে।
ওরা নির্জীব; ওরা বধির;ওরা ভিতু তৌহিদের গর্জনে!
ওরে, ওরা তোর ভাইকে মারছে ;তোর বোনকে পুড়ছে
অগ্নির দহনে দহনে
তোর ঘুম কি ভাঙ্গবে না হে তামান পৃথিবীর মুসলমান?
তোরা ইসলামের নব যৌবন,
তোরা শত্রুর বিরুদ্ধে প্রলয়ঙ্করী প্লাবন!
ওরা হারবেই, ওরা হারবেই যতই করুক হানাহানি;
ওরে মুমিন! তুই গাজী কিংবা শহীদ
এক আল্লাহ ও মানুষে মানুষে হবেই জানাজানি ।
ওই তোরা চেয়ে দেখ চৌদিকে পুড়িছে মুমিনের ঘর;
আমরা চাই শান্তি ঐক্য্ মানুষে মানুষে জগত ভর।
--------------------০১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





এ পৃথিবী ইসলামের



-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
জ্বলিতেছে আগুন, পুড়িতেছে মসজিদ, মুমিনেরা হুশিয়ার!
গর্জিতে হবে রাত্রি নিশীতে,চাঙ্গাতে হবে তলোয়ার ।
দুর্গম গিরি দিতে হবে পারি ভাঙ্গতে হবে বাঙ্গার
আসিতেছে ঝড় ফুসিতেছে সফেন, করতে হবে নোঙ্গর।

সম্মুখে তোর গর্জিছে জালেম ভাঙতে হবে গর্দান
এ বিপ্লবে যেতে তোকে- ওহে তৌহিদী মুসলমান।
জ্বলিতেছে আগুন, পুড়িতেছে মসজিদ,জাগিছে মুমিন দল
চলরে চল ,ওরে তোরা চল, চৌদিকে নেমেছে ঢল।

এ প্রাণ তোরি দিতে হবে ছাড়ি ,বলিছে মেহেরবান
কে আছিস পায়োয়ান, হবি আগোয়ান যুদ্ধের ময়দান!
জালেমের তরী আসিতেছে ওই, মুমিনেরা সবাধান!
সম্মুখে তোর ঈমানের দাবী চালারে অভিযান ।

হে ঈমানদার! আজ দেখিব তোর তৌহিদী হুঙ্কার!
তোর ভাই জ্বলিছে যে আগুনে, ওরে দেখ চাহিয়া
ওহে ঈমানদার
তুই শহীদ না গাজী জিজ্ঞেস করে কোন জন ?
হে মুমিন! তুই বল জালেমেরা পুড়িছে ভাই আপন জন।

এ সংকটে হারবি না তুই থামবিনা পথ- মাঝ !
জাগিয়ে দে তৌহিদী প্রাণ ওহে মুসলমান আজ?
এ পৃথিবী ইসলামের নিতে হবে তোকে মহাভার;
তবে কিসের ভয় হে মুমিন সম্মুখে বিজয় সম্ভার!


জ্বলিতেছে আগুন, পুড়িতেছে মসজিদ, মুমিনেরা হুশিয়ার!
গর্জিতে হবে রাত্রি নিশীতে,চাঙ্গাতে হবে তলোয়ার ।
ওহে মুমিন!আয় তোরা আয় ,সেই  গাজী- শহীদ প্রান্তর!
তামাম পৃথিবী দেখিবেই  বিশ্ব্ জয়ী ইসলামের দিবাকর ।
--------------------২৯-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




জাগিয়ে দে


---------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
***********************
কে আছে ভাই ‍রুখে তোরে অগ্নি শিখা জ্বলে?
তুই যে মুমিন! তুই যে বীর তৌহিদী পাল তুলে!

আসুক বাধা আসুক ঝড় নাহি যাস তুই ভুলে
তুই যে গাজী তুই যে শহীদ রক্ত ঝরা জলে।

অগ্রে থাকিস বীর সেনানি যুদ্ধ্ যখন বাধে
কে আছে ভাই রুখে তোরে থাকিস যদি সাধে!

কেমন করে শত্রু ওরা, তোর ঘরে ভাই অগ্নি জ্বলে ?
কেমন করে তাগুদেরা ,তোর দলের শির টানে?
পাকড়াও করে তোর ঘাটি?
ভেঙ্গে দেয় মসজিদ খুটি?

কেমন করে চুপসে মুমিন হাত ঘুটিয়ে ভুবন পানে
কেমন ঈমান অন্তর পানে চুপসে থাকিস যুদ্ধ্ শুনে ?

কেমন করে আল্লাহ’র গোলাম শত্রু দেখে পাাতাল ফুঁড়ে
কিসের ভয়ে পালিয়ে থাকিস ওরে মুমিন নশ্বরে ?
ক্ষণিক জীবন পার হয়ে যায়
থাকিস তুই কিসের আশায় ?

সম্মুখে তোর বিপদগিরি যুদ্ধ রণের হাত ছানি-
হক বাতিলে যুদ্ধ্ রণে ডাকছে কবি এখনি
কিসের ভয়ে ওরে মুমিন!
জাগিয়ে দে অন্তর ঈমান!!

আল্লাহ’র গোলাম কেমন করে হার মানে রাতারাতি?
আল কোরআনের ধ্বনি তুলে ওরে মুমিন উঠরে মাতি ।

কে আছে ভাই ‍রুখে তোরে অগ্নি শিখা জ্বলে?
তুই যে মুমিন! তুই যে বীর তৌহিদী পাল তুলে!
--------------------২৭-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


অঙ্গের ব্যভিচার


-------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ দেখি আলিঙ্গন কামনা করিছো হারাম পথে;
পবিত্র বিধান যেখানে রাখো না দু’জনার সাথে।

ওহে নর -নারী নিভৃতে একত্রিত হও না সাক্ষাতে-
যেথায় তৃতীয় জন হিসাবে শয়তান উপস্থিত থাকে।
ওহে মুমিন! জিনার দ্বারকে খুলে দিও না অবলিলায়-
হারাম পথে করো যদি জিনা জ্বলিবে হাশর গাঁয়।

ওহে মুমিন! দুই চোখের ব্যভিার হল হারাম দৃষ্টি
বেগানা কণ্ঠ্ শুনে শুনে তুমি করিলে অনাচার সৃষ্টি!
স্পর্শে স্পর্শে আনিলে গজব!
যবানে বলিলে যা তুমি সব ।

পা বাড়িয়েছো দিবা নিশা পর নারীর দিকে
কামনা বাসানা জাগিয়েছো অন্তর ভূলোকে!
গুপ্তাঙ্গকে লুট করিছো সিধ কেটে কেটে
এ অঙ্গের ব্যভিচার তোমাকে চিনবে না মোটে।
--------------------২৭-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



তুমি তো যোদ্ধার তুল্য্

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এতিম অসহায় দুস্হরা তোমাদের কাছে আসবে যখন;
ধমক দিয়ে ফিরিয়ে ‍দিও না দুর্দশাগ্রস্ত মানুষ তখন।

যার আদর্শে রয়েছে সাহায্য্-সহেযোগিতা দুনিয়াবী;
সেতো মূর্ত প্রতীক আল্লাহর পেয়ারা হাবিব শেষ নবী।

একে অন্যের প্রতি সহানুভূতি সহমর্মিতার জ্যোতি;
তুমি ছড়িয়ে দাও ক্ষণিক জীবনে বিশ্ব্ জুড়ে অতি!

আসবে যখন রোগ-ব্যাধি বিপদ- আপদ সমাজের;
তুমি হাত বাড়িয়ে দিও ওদের প্রতি মানবতার ।

ওহে মুমিন! তুমি তো যোদ্ধার তুল্য্ প্রাণ
যদি বিধবা ও দরিদ্রকে করে যাও দান ।

সাধারণের প্রতি পরোপকারী, কল্যাণমুখী দৃষ্টি
তুমি রেখো ভাই ওহে বিশ্ব্ পিতার সেরা সৃষ্টি ।

বড়-ছোট, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে গিয়ে
সাহায্যের দ্বার খুলে দাও আল্লাহ’র দাস হয়ে।

এতিম অসহায় দুস্হরা তোমাদের কাছে আসবে যখন;
ধমক দিয়ে ফিরিয়ে ‍দিও না দুর্দশাগ্রস্ত মানুষ তখন।
--------------------২৬-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তোমার এ নগ্নতা



----------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নগ্ন কুঠারঘাতে আপনাকে করেছো অপমান!
মানুষ তুমি বুঝনা পর্দা ইসলামের ফরজ বিধান।
ইসলাম এসেছে গাইতে বিজয়ের জয়গান
যে জীবন শান্তি স্বস্থি ও পবিত্রতায় অম্লান
আদর্শ্ ত্যাগ করে আজ ধবংসের দ্বারপ্রান্তে
নারী পুরুষেরা অগ্নি শিখায় ছুটেছে চিরঅঃন্তে
সম্মুখে গোধূলী বেলা
বের হলেই চোর ডাকাতদের চেলা ফেলা
অথচ এ বিধান
মানুষের জন্য অধিক পবিত্রতার কারণ
এখন তো সময়ের দাবি তরুণ তরুনী রক্ষায়
ওহে ছুটে যাও পর্দার পাল উড়ে
এই ক্ষণিক বসুধায়
উত্যক্ত করো না পথে ঘাটে
ওড়না চাদর টেনে স্বীয় মুখমন্ডল আবৃত করে
যাও গো তুমি ছুটে!
তোমার এ নগ্নতা বড় বেশাী অশালীন
কমানা ভাসনা ধর্ষ্ণ ইভটেজিন
কিংবা গুম হত্যা মরণ!!
পর পুরুষ যদি কোনো পর নারীর সাথে একান্তে সাক্ষাত করে
তখন তাদের মধ্যে তৃতীয় জন
শয়তান
সবকিছু উম্মুক্ত করে-
-------------------২৫-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






বন্ধু নির্বাচন



-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মানব!
আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও বিশ্বে
যে কাউকে সঙ্গী বা বন্ধু হিসাবে গ্রহণ করো না প্রকাশে।
   
আল্লাহ পরাক্রমশী সুকৌশলী মানব মুক্তির উল্লাসে
তবে কেন আকড়ে ধরো তুমি বাতিলেরে সকাসে ?

তুমি বিধাতার সন্তুষ্টে ঘৃণা করো ওইসব বন্ধুদের;
যারা কিনা তোমায় ডাকে জাহেলী তাগুদের ভিতর!

মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী ও কৃপণ ব্যক্তি;
হে মানব! ওরা হবে না কভূ তোমাদের বন্ধুত্ত্বের শক্তি।

বন্ধু তারে করো যে কিনা বুদ্ধিমান কিংবা সৎ
পথ ভ্রষ্ট পাপাচারী নয়
অন্তরে রাখে আল্লাহ’র ভয়!

হে মানব!নির্বোধের বন্ধত্ব হতে নিজেকে রেখ পশ্চাতে;
ওদের উপকার কোন কাজে আসবে না জীবন সাক্ষাতে।

বন্ধু নিবার্চনে আবেগ চাহিদা কিংবা স্বার্থ্
ইহ কাল পরকাল চিরতরে করে দিবে ব্যর্থ্ ।
----------------২৫-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





যে সৃষ্টি করে নেশা সেতো মদ


---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নেশাকে আলিঙ্গন করে মানবেরা ছুটেছে আসরে,
সেই মানবের বিধানে কোরআন এসেছে নশ্বরে।

নিষেধ করেছে  জুয়া নেশা আল্লাহ কোরআনে
পাপ মহাপাপ ধবংস করেছে যুবককে যৌবনে

ওহে যারা নেশা ধরেছে মদ জুয়া মুর্তিপূজার বেদী
কিংবা ভাগ্য নির্ণায়ক তীর তো ঘৃন্য্ বস্তু চিরবদি!

শয়তানতো তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ ঘটায়
মদ জুয়া তাগুদের ভাই সে কি আছে চেতনায়?

তোমরা কি নিবৃত্ত হবে না সেইসব মদ জুয়া থেকে?
সেতো পথ ভুলে ঈমান নষ্ট করে দেয় তোমাকে!

যে সৃষ্টি করে নেশা সেতো মদ
সেতো হারাম যে হারায় পথ ।

মদের আমোদ প্রমোদে ঈমান হারায় নিরন্তরে-
তওবা না করলে নেশাকারী মু্ক্তি পাবে না হাশরে।
------------২৪-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



তৃতীয় ব্যক্তি


-------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যখনই কোন পুরুষ পর নারীর সাথে
দেখা করে নিভৃতে
তৃতীয় ব্যক্তি জড়ায়ে থাকে শয়তান রূপে বক্ষতে।
নবীজি দিয়েছে বাধা, নারী পরুষেরে ভাই
নির্জনে মিশো না মাহরাম সঙ্গী ব্যতীত যাই
বৈধ নয় বিয়ের পূর্বে মেলা মেশা নারী পুরুষে
প্রেম ভালবাসা উঠবে গড়ে বিয়ের পর হরষে!
পরনারী কোন পরপুরুষের সান্নিধ্যে যাতে না আসে
টেলিফোন নেট কিংবা প্রেমালাপ ব্যভিচারে না মিশে
যে প্রেম কুমন্ত্রণা দেয় আজে বাজে
শয়তান দরজা খুলে দিবে অনৈতিক কাজে
এ প্রেম যেন না হয় আল্লাহ হতে শ্রেয়তম
তাগুদের ভালবাসা আর নাহি যে প্রভূ-সম।
যৌন উদ্দীপ্ত কথা বলা বেগানা নারীকে
হারাম! হারাম! বলেছে বিধান তোমাকে।
------------২৩-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






মুজরি শোধে দাও

---------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে মুমিন! তোমরা ভাই ভাই হবে কবে?
হও যদি মুমিন স্থাপন করো সদ্ভাব তবে।

হে মুমিন!অধিনস্ত ব্যক্তিরা তোমাদের ভাই পৃথিবীর তরে;
খেতে দাও যা তুমি নিজে খাও কিংবা পরিধান করো ওরে।

খারাপ আচরণ করো না অধীনস্ত চাকর বাকরদের প্রতি
এই জীবনে নেমে আসবে কালো ছায়া কিংবা হারাবে প্রীতি।

সন্তানের মতো দেখো ওইসব এতিমকে-
বেহেস্ত যদি চাও যত্ন করো ওদের ভূলোকে।

কাল হাশরে হিসাব নেওয়া হবে টূটে
জুলুম যদি করে থাকো কোথায় যাবে ছুটে?

সৌভাগ্য্ যদি আসে কে আর রাখে ধরে !
তবে কেন দুর্ভাগ্য্ ডাকো র্দুব্যবহার করে ?

মুজরি শোধে দাও মজুরের ন্যায্য্ হিসাব কষে;
আল্লাহ’র মজুরকে বঞ্চিত করো না আপন হরষে।

হে মুমিন! কেউ নহে তোমার দাস-দাসী-
আমরা সবে আল্লাহ’র দাস- দাসী হে বিশ্ববাসী।
------------২৩-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
       


রাওনাট যুব সমিতি

-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ যুবকদের অদম্য্ স্পৃহে আগামীর স্বপ্ন আঁকা-
সূর্য্টা জেগে উঠেছে ভেদ করে যে আকাশ মেঘে ঢাকা।
কতক যুবকের দৃঢ় অঙিকার-
আমি দেখতে পেয়েছি রাওনাট যুব সমিতির দূয়ার।

ওরা বঞ্চিত অবহেলি দুঃখী মানুষের পাশে আলো জ্বলে
সদা জাগ্রত প্রহরীর মতো রাওনাট যুব সমিতির পাল তুলে
প্রতিটি বৃত্তিপ্রান্ত শিক্ষার্থীর ধারে ধারে
উৎসাহের বৃষ্টি যেন ছড়িয়ে দিল রংধনুর মণিহারে!

আজ বিশ্ব্ ওদের বন্ধনা করি
ওদের ধ্বনি বেজে উঠেছে মহত্ত্বের আলো ছাড়ি!
সহসা দেখিনা আমি এইসব ভুবনে
রাওনাট যুব সমিতি আজ উর্ধ্ব গগণে

মহত্ত্বের বিদ্যুৎছটা দেখি রাওনাট যুব সমিতির গভীরে
বীর দর্পে তোমরা এগিয়ে যাও দুর হতে দুরে দূরান্তরে ।
হে আগামীর মুক্ত বলাকা,
শত বাঁধা বিঘ্নে ছড়িয়ে দাও তোমাদের দীপ্ত পাখা ।
------------------------------২২-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হিংসা নামক ব্যাধি

------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হিংসারে ধরি গড়িছে ভাই ঘোর ব্যবধান;
কাঠ খেয়ে জ্বলিছে তাই আগুনের লেলিহান!

একে অপরের প্রতি হাসাদ করে ছুটিছে অস্থির;
আঁকড়ে ধরিছে যত সব তোষামোদি গীবত নশ্বর ।

দুঃখী হয় অন্যের সুখে হিংসের দ্বার খুলে-
পিছু লাগে ভাই ভাইয়ের সম্মান সব ভুলে।

হিংসাকে ধরি মানুষে মানুষে ছড়িছে অসম্মানভার
হারিয়ে ঈমান আমল আপনাকে করিছে কাফের।

ঈমানকে ভক্ষণ করিছে হিংসা বুঝেনা মানুষ
অন্যের বিপদে জাগি তুলিছে প্রাণ হারিয়ে হুশ!

হিংসে হিংসে গড়িছে সমাজে বিস্তর ব্যবধান;
অশান্তির লেলিহান শিখা জ্বলিছে মানুষের প্রাণ।

দেখিতে পাওনা তুমি আপনার পরাজয় দাঁড়িছে দ্বারে,
ছেড়ে দাও হিংসা নামক ব্যাধি মুত্তাকী জীবন গড়ে ।
------------------------২৩-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




হয় না মুমিন আত্নঘাতী

---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ক্ষণিক পথের পথিক তুমি
নিখিল মেহমান!
রাসুল কণ্ঠে সোচ্চার তুমি
আল্লাহ’য় নতজান!

যে প্রাণেতে আল্লাহ’র মেলা,
খেলবে কে আর দুষ্ট্ খেলা?
প্রভূ আলোয় ভাসিয়ে ভেলা
চলছে কি মুমিন?
তাগুত মোহে যায় না গোলাম
অন্তে রেখে টান ।

ক্ষণিক প্রাণের নাইরে সময়
আয় তোরা আয়,
সেই বিপদের পরশ পাবি
কাল হাশরের গায়।

আসবে মুক্তি আল্লাহ হতে,
সেই আশাতেই মুমিন রবে!
মরতে হবে যেতে হবে
গাইবে মুমিন গান ।
এসো গোলাম সেই কক্ষেতে
যেথায় মেহেবান ।

হয় না মুমিন আত্নঘাতী
ক্ষণিক কলোরব ।
ক্ষণিক প্রাণে পৌঁছে দেয়
আল-কোরআনের গান।
------------------------------২২-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।