Thursday, June 17, 2021

শীতলক্ষ্যার কান্না

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************

জল ধারায় তুমুল তরঙ্গে তুমি এঁকে বেঁকে চলো

বুক উঁচিয়ে যৌবন দীপ্ত কিশোরীর মতো---

তুমি সেই ষোড়শী বালিকা ! প্রকৃতির নির্মল উপহার

প্রেমের শিরহণ আমার ।

 

অজস্র প্রেমিকের স্পর্শ্ বুকে নিয়ে কতো রোমাঞ্চিত তুমি!

কোন অভিযোগ নেই! কোন অভিমান নেই !

খুলে দেও দেহকে কি যে তুমুল উল্লাসে অবিরাম

রক্তাক্ত হও বার বার নির্লোভ ভ্রমণে

জীবন বির্সজনের কি ব্যাকুল স্থপতি  তুমি!

অশুরেরা বুজলো না- তোমাকে বুজলো না—

 

শুনেছি অনেক দুঃখে আছো- যৌবনের তরঙ্গে

নেই আর রূপের সূরভী- শরীরের কাঠামোও ভেঙ্গেগেছে

বুকের ভাঁজে ভাঁজে হাহাকার! গগণ বিদারী বিষাদের ছায়া

পাষন্ড প্রেমিকেরা লুটে পুটে নিচ্ছে ভরা যৌবন!

আজ তুমি এক  যৌবনহীন ষোড়শী বালিকা

এ শীতলক্ষ্যার বুকে--

 

কেউ কি নেই শুনে  “শীতলক্ষ্যার কান্না”?

একটু ভালবাসাই পারে বিরহের ষোড়শীকে হাসাতে

ভরা যৌবনে ফিরাতে-

সে আমার সোনালি গৌরব- ঐতিহ্যের অমর কবিতা

সে আমার অনুপম প্রেম।

প্রকৃতির রূপসী কন্যা---

-----১৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

  

Wednesday, June 16, 2021

জেগে উঠো নব র্সূযদয়ে

 

--------মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসর্গ্ঃ জয়নাল আবেদীন খান-

(সভাপতি মাইলস্টোল মাল্টিপারপাস কোঃ লিঃ)

********************************************

প্রাণেরা বুঝতো যদি  মৃ্ত্যুর উদয়

ক্ষতবিক্ষত কতোখানি !,

ফেলে আসা দিনগুলোর আক্ষেপে

অনুতপ্ত হতো ততখানি

তুমুল স্পন্দিত হতো রক্ত কণিকাগুলো

প্রতিটা প্রহরের সন্ধ্যায়--

 

প্রাণের প্রদীপটা ধীরে ধীরে গোধূলীর দিকে যাচ্ছে

তবুও প্রভাতের দিকে ফিরে ফিরে

সূর্য্মূখী ফুটাচ্ছে ধরনীর মানুষ!

নতুন মশাল জ্বালাচ্ছে অন্ধকার রাত্রির প্রোকোষ্ঠে

একটি শুভ ক্ষণের প্রত্যাশায়--

 

প্রাণ  আর প্রত্যাশারা বুঝতো যদি জীবনের অস্তদয়

হয়তো চমকে উঠতো প্রতিটা প্রহরে প্রহরে

কতো দ্রুত ফুরায়ে যাচ্ছে স্বপ্নের পৃথিবী

তবু প্রাণেরা স্বপ্ন দেখে চিরন্তন প্রহরের

ভুলে যায় বিষাদের রাত্রি!!

 

নব উদ্দামে গেয়ে উঠে আগামী বিজয়ের গান ।

আরো বহু বেশী আনন্দদায়ক সুরে

তুমি জেগে উঠো নব র্সূযদয়ে তিমির রাত্রি-

জেগে উঠো- হে মহান আগামীর পৃথিবী!

শুভ জন্মদিন!  শুভ জন্মদিন!

--১৬-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 

 

 

 

 

সূত্রপাত

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

 উৎসর্গ্ ঃ সন্দেহপ্রবণ দম্পতিদের প্রতি

**********************************************

আর কতো মোবাইলে কথা বলে যাবে – ওহে সুন্দুরী!!

তোমার ঘাটেই ভিড়াই ওগো মোর প্রমের তরী।

 

বুঝতে পারিনা গো কি আছে তোমার প্রাণে!

এতো ভালবাসি তুব নাহি যাও মোরে শুনে

ঝগড়া করো গায়ে পড়ে অঙ্গলি ওই তুলে

দিনে দিনে সংসার মায়া কেমন যেন ভুলে!

 

খেল শুধু যুদ্ধ খেলা সুখের গগনকোণে

বল কথা কোমাল সুরে অন্য কারো সনে

চুপি চুপি ঘরের কোণে

মোবাইল ফোন কানে

কিসের অন্বেষণে!!

 

বল দেখি মোরে!

কি অমৃত সূধা আছে ওই মোবাইলে ?

বধূ যেন ছলছল-আঁখি অশ্রুজলে

অগ্নি মূর্তি অনলে

কি এক হুঙ্কারে গর্জে উঠে দীর্ঘ্শ্বাস-প্রশ্বাস!

শুরু হলো খেলা বিশ্বাস-অবিশ্বাস

 

এ সূত্রপাত যেন নাহি আর থামে সংসার তরী!

সন্দেহের ঘূর্ণি তুফান ধেয়ে আসে প্রতিক্ষণ বাহারি

তারপর হতে উঠে নাই কভূ সুখের রবি

বধূর মোবাইলে ভাসে যেন অন্য কারো ছবি।

 

আর কতো মোবাইলে কথা বলে যাবে – ওহে সুন্দুরী!!

তোমার ঘাটেই ভিড়াই ওগো মোর প্রমের তরী।

১৬-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কান কথা

 

--------মোঃ আমিনুল এহছান মোল্লা।

উৎসগঃ যারা অপরের কানে কানে কথা লাগায়।

*********************************************

প্রকাশ্যে শত্রু নও তুমি এই পৃথিবীর উদ্যান!

রাত্রির আঁধারে বলে যাও তুমি কান হতে কান!

 

বন্ধু বেশে এসে জানাও সমবেদনা

অন্তর গহিনে  রাখো অনিষ্টের সাধনা

দ্বীচরিত্রে ঘুরে বেড়াও বজ্র কঠিন

পৃথিবী জানে তুমি উদার সুমহান!!

 

আসলে তুমি এক বন্ধুরূপে ভয়ঙ্কর দীর্ঘ্শ্বাস!

কান কথা বলতে বলতে কালো মেঘে ঢাকো

রৌদ্দুর আকাশ !

সূর্যকে বলো পৃথিবী এখন রাত্রি!

চাঁদকে বলো নিখিল দিবসের যাত্রী।

 

মানুষেরা জেনেগেছে তুমি এক মুনাফেক!

বন্ধুর অবয়বে শত্রুর ঘনঘটা  হৃদয়ের চৌদিক

কান কথা বলতে ‍একবিন্দু নয়নের জল

তুলেছে ভয়ঙ্কর কল্লোল

থেমে যাবে মিথ্যের কোলাহল

এটা সত্যের মনোবল!

 

কান কথা বলো না হে বন্ধু !

অভিপপ্ত হবে তোমার পবিত্র রক্ত বিন্দু।

কান ভারী করা এত মুনাফিকের কাজ

আর তুমি মানুষ ! চির সত্যের অধিরাজ!!

 

প্রকাশ্যে শত্রু নও তুমি এই পৃথিবীর উদ্যান!

রাত্রির আঁধারে বলে যাও তুমি কান হতে কান!

---১ি৬-০৬-২০২১ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

বিপদে

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

বিপদে মোর রক্ষা করে আল্লাহ মেহেরবান!

যায়নি মরে বেঁচে আছি এই জগৎ পান।

শুকরিয়া তাই তাঁর তরে লক্ষ কোটি বার

অশেষ দয়া করো না শেষ জীবন সম্ভার!!

 

শেষ বিদায়ে রহম করো এই আর্জি মোর

গেঁথে ‍দিও তোমার নাম ক্ষণিক অন্তর ।

মুক্তি চাই তোমার ছায়ায় বিচার প্রান্তর

সেদিন তো আর কেহ নাই মোরে রক্ষার

 

হতে চাই গোলাম তোমার এই নশ্বর!

বিপদে মোর রক্ষা করো- হে অধিশ্বর

তুচ্ছ আমি- পাপী তাপি জগৎ সংসার

তোমার তরে পানা চাই অবনত শির!!

 

বিপদে মোর রক্ষা করো খুলে রহম দ্বার।

চাই যে আমি মুক্তির পথ অবিনশ্বর ।।

----১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, June 15, 2021

জাতির তরে ঘৃণ্য তুমি

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

....উৎসর্গ্! সকল মাদসকাসক্তদের প্রতি।

*************************************

মাদক নেশা চিনলে তুমি- প্রাণে দিলে ঠাঁই!

জীবন তুমি পর করিলে-মরণ কিনলে ভাই।

সঙ্গ দোষে আবাস ছেড়ে রাত্রি পথে যাই্

ইয়াবা গাঁজা হরেক নেশায় তুমি আর নাই!

কঙ্গাল শরীর মাতাল দেহ

নাইবা চাহে কেহ!

 

আলোর মাঝে আঁধার তুমি নিজ ভুলে ভাই!

আজ তুমি পথে ঘাটে চোর ডাকাত তাই

জাতির তরে ঘৃণ্য তুমি মায়ের অভিশাপ

অগ্নি চুল্লির লাখড়ি তুমি নাইরে কোন মাপ।

পাপ আর পাপ!

ভুলবে তোমার বাব।

 

মাদকে তরে থাকো যদি  হবে ‍তুমি পর!

ধর্মে বলে পাপ-জাতি করে মানা

আজকের পর

ভেবে দেখো ভাই -তুমি কোন স্তর?

 

মাদক নেশা চিনলে তুমি- প্রাণে দিলে ঠাঁই!

জীবন তুমি পর করিলে-মরণ কিনলে ভাই।

 

জাতির তরে ঘৃণ্য তুমি মায়ের অভিশাপ!!!

 

----১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


ওই যে ডাক দিল

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

ওই যে ডাক দিল মুয়াজ্জিন নিম্বরে

আল্লাহ’র নাম যপে সুমধুর সুরে !

আয় তোরা আয় সব কাজ ফেলে

ওই যে মসজিদের দ্বার দিল খুলে ।

 

সময় যে এখন নামাজের তরে

হে মুমিন ভাই আয় তোরা আয়

ফজর- জহর- আছরে

ওই যে ডাক দিল  মাগরিব এশা নিম্বরে!

 

চল চল মসজিদে চল ওরে মুমিন ভাইরে

নয়তো সময় তোর  পথ ঘাট বাজারে

ওই দেখ ছুটছে দলে দলে নামাজি আহারে!

তুই কেন নাইরে- তুই কেন নাইরে?

 

নামাজ পড়রে , নামাজ পড়রে-মুমিন ভাইরে

ওই রবের দরবারে

অবনত শিরে—

 

ওই যে ডাক দিল মুয়াজ্জিন নিম্বরে

আয়রে- আয়রে- আয় তোরা আয়রে।

ফজর- জহর- আছরে

ওই যে ডাক দিল  মাগরিব এশা নিম্বরে!

১৫-০৬-২০২১ ই,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 

 

 

 

 


চোর ডাকাতের পদ্মখনি

 ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************

তেলের মাতায় তেল এখন

চায় না ফিরে র্দুবল পেয়ে

হয়তো সে শক্তিহারা

ডাকে না কেউ বুকে লয়ে

সত্য যে আজ সুর তুলেনি

হাসবে কি আর অভাগিণী

ন্যায্যতা তাই রক্ত খুনে

কালো মেঘে আকাশ ছেয়ে!

 

চৌদিকে যে বাজছে সুর

গুম খুনের ভয় প্রাণে!

নাই তো কোথাও সত্য খানা

চাটুকাদারের জয় জীবনে

এই মাতৃকায় সত্যের বাণী

চোর ডাকাতের পদ্মখনি!

তাদের বিজয় জগৎ পানে

আমি- তুমি নাইরে নায়ে!!

 

সত্য যে আজ সুর তুলেনি

চোর ডাকাতের পদ্মখনি!

----১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

এই আলোটা

 ----- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

মুমিন কণ্ঠে বাজে বাঁশি,

সে কি মুধর আল-কোরআন!

যেই সুরেতে অন্তর ভূমি

নেচে উঠে প্রভূর গান।

 

নিভে না আর সহজেতে

প্রাণটি তার উঠে মেতে

জগৎ পানে জেগে আছে

এক রবের আল-কোরআন।

 

এই বাণীটা লই আনন্দে

প্রিয় নবীর পথটি ধরে

রক্ত বিন্দুর আদি-অন্তে

ক্ষণিক পথের সব আঁধারে!

 

এই আলোটা আকড়ে ধরে

সাজাও জীবন লও গো তারে

মুক্তির বার্তা আছে সেথায়

যেথায় রবের আল-কোরআন।

------১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া

 


-------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

এখনো শোসিত বঞ্চিত বাঙ্গালীর হয়নি অবসান!

মুক্তির আলোটা দূরে- অনেক দূরে শক্তিমান!

নিস্পেত মানুষেরা অবরুদ্ধ কারাগার!

অধিকার চায় জনতা-ন্যায্যতা চায় দুর্বার!

 

পারবি কি পিতার সত্য নিষ্ঠ পথ ধরে জাগবার?

তবে তুল বজ্র হুঙ্কার!

গুড়িয়ে দে অত্যাচারী জালেম মহলের নগ্ন তোলোয়ার।

তোর কাঁদে চাই দিতে জাতির দায়ভার!!

 

ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া!! তুই জেগে উঠ সবুজের কোলে কোলে

তোর উদ্দাম সুবাসে বিমোহিত করে যা বৈষম্যের সংঘাত ভুলে

বিজয়ের পতাকা তুলে ধর মুক্ত আকাশে

প্রেমের প্লাবন ছড়িয়ে বিচ্ছেদের উল্লাসে।

 

তুই নবীণ- প্রবীণের সেতবন্ধুন

হে  শাহ্ রিয়াজুল হা্ন্নান!

তোর তরে চাই দেখি কাপাসিয়ার উন্নয়ন!

আজ থেকে শুরু হউক নকশা প্রণয়ন।

 

ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া!! বিশ্ব চেয়ে আছে আকুল!!

বৃক্ষের ডালে ডালে ফোটা বঞ্চিত মানুষের সঞ্চিত বকুল।

-----১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।